রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
শিরোনাম
ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, অক্টোবরের ১৮ দিনে প্রাণহানি ১০০ ছাড়াল অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: ঢাকায় সৌদি রাষ্ট্রদূতকে ডেকে পরিস্থিতি জানতে চাইল সরকার শেরেবাংলা নগরে সচিবালয় স্থানান্তরের প্রস্তাব অনুমোদন সিলেটে ৩ লাখ টাকার ভারতীয় টমেটোসহ ট্রাক জব্দ, পালালেন চালক-হেলপারসহ ৩ জন শান্তিগঞ্জে ৫ হাজার বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ধর্মপাশায় দুর্গাপূজামণ্ডপে এমপি কামরুলের ১০ হাজার টাকা করে উপহার শান্তিগঞ্জে ৩০ মহিলা কমিউনিটি স্বেচ্ছাসেবককে স্বাস্থ্য ও পুষ্টিবিষয়ক প্রশিক্ষণ শান্তিগঞ্জে ৩২ বছর পর বন্দোবস্তকৃত ভূমির সীমানা নির্ধারণ জামালগঞ্জে দুর্গোৎসবে ৩০ অসহায় নারীকে বস্ত্র উপহার
advertisement
সিলেট বিভাগ

শ্রীমঙ্গলে থামে না বিরতিহীন বাস, দুর্ভোগে যাত্রী; যাত্রাবিরতির দাবিতে মানববন্ধন

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সিলেট–হবিগঞ্জ বিরতিহীন বাসের যাত্রাবিরতির দাবিতে মানববন্ধন করেছেন যাত্রী সাধারণসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। তাদের অভিযোগ, গুরুত্বপূর্ণ পর্যটন ও বাণিজ্যিক শহর হওয়া সত্ত্বেও বিরতিহীন বাসগুলো শ্রীমঙ্গলে থামছে না। এতে প্রতিদিন ভোগান্তিতে পড়ছেন শিক্ষার্থী, চাকরিজীবী, রোগীসহ হাজারো যাত্রী।

মঙ্গলবার সকাল ১১টায় শহরের চৌমুহনা এলাকায় ব্যানার-ফেস্টুন নিয়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। প্রায় এক ঘণ্টা ধরে চলা কর্মসূচিতে শত শত মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, শ্রীমঙ্গল দেশের অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটন শহর। পাশাপাশি এ অঞ্চলের মানুষের সিলেট ও হবিগঞ্জের সঙ্গে নিয়মিত যাতায়াত রয়েছে। কিন্তু সিলেট–হবিগঞ্জ বিরতিহীন বাস সার্ভিসে শ্রীমঙ্গলে যাত্রাবিরতি না থাকায় যাত্রীদের অন্য পরিবহনের ওপর নির্ভর করতে হচ্ছে। এতে সময় ও অর্থ—দুইয়েরই অপচয় হচ্ছে।

বক্তারা বলেন, শিক্ষার্থী, চাকরিজীবী ও রোগীদের জন্য বিষয়টি আরও দুর্ভোগের। বিশেষ করে চিকিৎসার প্রয়োজনে সিলেট বা হবিগঞ্জে যাতায়াতকারী রোগী ও স্বজনদের অতিরিক্ত ভোগান্তি পোহাতে হচ্ছে।

মানববন্ধনে নেতৃত্ব দেন হবিগঞ্জ ঐক্য উন্নয়ন সংস্থা শ্রীমঙ্গলের সভাপতি নিহার রঞ্জন দে, বিশিষ্ট সংগীতশিল্পী তারেক ইকবাল চৌধুরী, কলামিস্ট সৈয়দ আমীরুজ্জান ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্তসহ বিশিষ্ট ব্যক্তিরা।

বক্তারা দ্রুত সিলেট–হবিগঞ্জ বিরতিহীন বাস সার্ভিসে শ্রীমঙ্গলকে নির্ধারিত যাত্রাবিরতির তালিকায় অন্তর্ভুক্ত করার দাবি জানান। একই সঙ্গে শ্রীমঙ্গলে নিয়মিত যাত্রাবিরতি নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন।

অংশগ্রহণকারীরা বলেন, দাবি দ্রুত বাস্তবায়ন না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

▐ এই সম্পর্কিত আরো

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, অক্টোবরের ১৮ দিনে প্রাণহানি ১০০ ছাড়াল

অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি

মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: ঢাকায় সৌদি রাষ্ট্রদূতকে ডেকে পরিস্থিতি জানতে চাইল সরকার

শেরেবাংলা নগরে সচিবালয় স্থানান্তরের প্রস্তাব অনুমোদন

সিলেটে ৩ লাখ টাকার ভারতীয় টমেটোসহ ট্রাক জব্দ, পালালেন চালক-হেলপারসহ ৩ জন

শান্তিগঞ্জে ৫ হাজার বৃক্ষরোপণ কর্মসূচি শুরু

ধর্মপাশায় দুর্গাপূজামণ্ডপে এমপি কামরুলের ১০ হাজার টাকা করে উপহার

শান্তিগঞ্জে ৩০ মহিলা কমিউনিটি স্বেচ্ছাসেবককে স্বাস্থ্য ও পুষ্টিবিষয়ক প্রশিক্ষণ

শান্তিগঞ্জে ৩২ বছর পর বন্দোবস্তকৃত ভূমির সীমানা নির্ধারণ

জামালগঞ্জে দুর্গোৎসবে ৩০ অসহায় নারীকে বস্ত্র উপহার