মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
শিরোনাম
মহাসড়কে দীর্ঘ হচ্ছে লাশের মিছিল ট্রাকের মেঝেতে গোপন চেম্বার - গোলাপগঞ্জে ৬৮৯ বোতল এসকাফসহ গ্রেপ্তার ১ শ্রীমঙ্গলে থামে না বিরতিহীন বাস, দুর্ভোগে যাত্রী; যাত্রাবিরতির দাবিতে মানববন্ধন মৌলভীবাজারে বিআইএসের আয়োজনে মেধা যাচাই পরীক্ষা ও জলবায়ু সচেতনতা শোভাযাত্রা বালাগঞ্জে দাখিলে শীর্ষে বোয়ালজুড় মাদরাসা, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ৩০০ বছরের চুন শিল্প বাঁচাতে ছাতকে প্রশাসন-ব্যবসায়ীদের মতবিনিময় সাদাপাথর লুটে লাগাম টানতে অভিযান, কোম্পানীগঞ্জে ৫ হাজার ঘনফুট পাথর জব্দ পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন: আইনমন্ত্রী সিলেটে জলাবদ্ধতা নিরসনে ৪ হাজার কোটি টাকার প্রকল্প: বাণিজ্যমন্ত্রী ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের ৪৩৪ গাছ নিলামে, মূল্য ও কাঠের হিসাব নিয়ে প্রশ্ন
advertisement
সিলেট বিভাগ

মৌলভীবাজারে বিআইএসের আয়োজনে মেধা যাচাই পরীক্ষা ও জলবায়ু সচেতনতা শোভাযাত্রা

মৌলভীবাজারের ঐতিহ্যবাহী সামাজিক ও মানবিক সংগঠন শেখ বোরহান উদ্দিন (রহ.) ইসলামী সোসাইটি (বিআইএস) আয়োজিত জেলার সর্ববৃহৎ মেধা যাচাই পরীক্ষার পুরস্কার বিতরণী ও জলবায়ু সচেতনতা শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে মেধা যাচাই পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। পরে ‘জলবায়ু পরিবর্তন রোধ করি, সবুজ পৃথিবী গড়ি’ স্লোগানকে সামনে রেখে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

বিআইএসের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এবং জেলার বিশিষ্ট সংগঠক এম মুহিবুর রহমান মুহিবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসক মো. মিজানুর রহমান মিজান। বিশেষ অতিথি ছিলেন সিলেট মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর চৌধুরী মামুন আকবর, মৌলভীবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আসিফ মহিউদ্দিন (পিপিএম), জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. হাবিবুর রহমান ও জেলা শিক্ষা কর্মকর্তা মো. ফজলুর রহমান।

অনুষ্ঠানে সংগঠনের পৃষ্ঠপোষক ইউকে প্রবাসী হারুনুর রশিদ ও উপদেষ্টা কানাডা প্রবাসী দেওয়ান গোফরান চৌধুরী উপস্থিত ছিলেন।

বিআইএসের ভাইস চেয়ারম্যান আলমগীর আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন সিনিয়র সাংবাদিক নুরুল ইসলাম শেফুল ও ব্যাংকার নুরুল ইসলাম রাকিবসহ সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, গত ২৬ বছর ধরে শিক্ষা ও মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে বিআইএস যে দৃষ্টান্ত তৈরি করেছে, তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। আগামী প্রজন্মকে অনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে রেখে নৈতিকতা, মানবিকতা ও মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে এ ধরনের মেধা যাচাই কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে জানানো হয়, জেলার সাতটি উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে প্রায় ৪ হাজার শিক্ষার্থী এবারের মেধা যাচাই পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে বিজয়ী ২৩০ শিক্ষার্থীকে পুরস্কার দেওয়া হয়।

পরে ‘জলবায়ু পরিবর্তন রোধ করি, সবুজ পৃথিবী গড়ি’ স্লোগানে জলবায়ু সচেতনতা শোভাযাত্রা বের করা হয়। শত শত শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও সমাজকর্মী এতে অংশ নেন। ছাতা মাথায় নিয়ে শিক্ষার্থীদের অংশগ্রহণে ব্যতিক্রমী এ শোভাযাত্রা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় সড়কের দুই পাশে থাকা বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের অভিবাদন জানান।

সভাপতির বক্তব্যে এম মুহিবুর রহমান মুহিব বলেন, দীর্ঘ দুই যুগ ধরে বিআইএস জেলার শিক্ষা ও সমাজ উন্নয়নে কাজ করে যাচ্ছে। বিশেষ করে করোনাকালীন সময়ে সংগঠনের মানবিক কর্মকাণ্ডের কারণে দেশ-বিদেশে অবস্থানরত মৌলভীবাজারবাসীর সহযোগিতা ও ভালোবাসায় সংগঠনটি আরও শক্তিশালী হয়েছে।

তিনি বলেন, ভবিষ্যতে মানুষ ও মানবতার কল্যাণে বিআইএস স্থায়ী কিছু প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে। মৌলভীবাজারবাসীর সহযোগিতা, ভালোবাসা ও দোয়া অব্যাহত থাকলে এসব উদ্যোগ সফল হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বিআইএসের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সাংবাদিক, সমাজকর্মী ও সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, শেখ বোরহান উদ্দিন (রহ.) ইসলামী সোসাইটি (বিআইএস) মৌলভীবাজার দীর্ঘ ২৬ বছর ধরে জেলার শিক্ষা, সমাজকল্যাণ ও মানবিক উন্নয়নে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। এর অংশ হিসেবে প্রতি বছর জেলার সাত উপজেলার শিক্ষার্থীদের নিয়ে মেধা যাচাই পরীক্ষার আয়োজন করে সংগঠনটি।

এই সম্পর্কিত আরো

মহাসড়কে দীর্ঘ হচ্ছে লাশের মিছিল

ট্রাকের মেঝেতে গোপন চেম্বারগোলাপগঞ্জে ৬৮৯ বোতল এসকাফসহ গ্রেপ্তার ১

শ্রীমঙ্গলে থামে না বিরতিহীন বাস, দুর্ভোগে যাত্রী; যাত্রাবিরতির দাবিতে মানববন্ধন

মৌলভীবাজারে বিআইএসের আয়োজনে মেধা যাচাই পরীক্ষা ও জলবায়ু সচেতনতা শোভাযাত্রা

বালাগঞ্জে দাখিলে শীর্ষে বোয়ালজুড় মাদরাসা, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

৩০০ বছরের চুন শিল্প বাঁচাতে ছাতকে প্রশাসন-ব্যবসায়ীদের মতবিনিময়

সাদাপাথর লুটে লাগাম টানতে অভিযান, কোম্পানীগঞ্জে ৫ হাজার ঘনফুট পাথর জব্দ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন: আইনমন্ত্রী

সিলেটে জলাবদ্ধতা নিরসনে ৪ হাজার কোটি টাকার প্রকল্প: বাণিজ্যমন্ত্রী

ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের ৪৩৪ গাছ নিলামে, মূল্য ও কাঠের হিসাব নিয়ে প্রশ্ন