রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
শিরোনাম
ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, অক্টোবরের ১৮ দিনে প্রাণহানি ১০০ ছাড়াল অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: ঢাকায় সৌদি রাষ্ট্রদূতকে ডেকে পরিস্থিতি জানতে চাইল সরকার শেরেবাংলা নগরে সচিবালয় স্থানান্তরের প্রস্তাব অনুমোদন সিলেটে ৩ লাখ টাকার ভারতীয় টমেটোসহ ট্রাক জব্দ, পালালেন চালক-হেলপারসহ ৩ জন শান্তিগঞ্জে ৫ হাজার বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ধর্মপাশায় দুর্গাপূজামণ্ডপে এমপি কামরুলের ১০ হাজার টাকা করে উপহার শান্তিগঞ্জে ৩০ মহিলা কমিউনিটি স্বেচ্ছাসেবককে স্বাস্থ্য ও পুষ্টিবিষয়ক প্রশিক্ষণ শান্তিগঞ্জে ৩২ বছর পর বন্দোবস্তকৃত ভূমির সীমানা নির্ধারণ জামালগঞ্জে দুর্গোৎসবে ৩০ অসহায় নারীকে বস্ত্র উপহার
advertisement
সিলেট বিভাগ

বালাগঞ্জে দাখিলে শীর্ষে বোয়ালজুড় মাদরাসা, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

সিলেটের বালাগঞ্জ উপজেলায় এবারের দাখিল পরীক্ষার ফলাফলে শীর্ষস্থান অর্জন করেছে বোয়ালজুড় শাহ্ মকসুদ শাহ্ মনির উদ্দিন (র.) হাফিজিয়া দাখিল মাদরাসা। প্রতিষ্ঠানটির ২২ জন শিক্ষার্থী দাখিল পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছে। এর মধ্যে দুজন শিক্ষার্থী অর্জন করেছে এ-প্লাস।

কৃতি শিক্ষার্থীদের সাফল্য উদ্‌যাপন ও তাদের উৎসাহিত করতে বোয়ালজুড় মাদরাসা প্রাক্তন ছাত্র পরিষদের উদ্যোগে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) মাদরাসার হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত সুপার মাওলানা ফয়ছল আহমদ। মাওলানা কারী রফিক আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ মাহবুব আহমদ। পরে নাত পরিবেশন করেন আব্দুর রহিম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মাদরাসার সাবেক সুপার মাওলানা আব্দুল ওয়াদুদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মাওলানা খলিলুর রহমান, আব্দুর রশিদ, মুজিবুর রহমান, আলমগীর হোসেন, প্রাক্তন ছাত্র পরিষদের সভাপতি মিজানুর রহমান খালিছাদার, সহসভাপতি শফিকুর রহমান শফিক, সাংগঠনিক সম্পাদক তৌরিছ আলী ও সাংবাদিক মো. আব্দুস শহিদ।

এ ছাড়া মাদরাসার শিক্ষার্থী সামছুল ইসলাম এবং এ-প্লাসপ্রাপ্ত শিক্ষার্থী মাদিহা আমাতিল্লাহ অনুষ্ঠানে বক্তব্য দেন।

বক্তারা বলেন, দাখিল পরীক্ষায় বোয়ালজুড় মাদরাসার এ সাফল্য শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার ফল। তারা কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের জন্য তাদের প্রতি আহ্বান জানান।

বক্তারা আরও বলেন, শিক্ষার মান আরও উন্নত করার মাধ্যমে প্রতিষ্ঠানটিকে সাফল্যের ধারাবাহিকতায় এগিয়ে নিতে শিক্ষক, অভিভাবক, প্রাক্তন শিক্ষার্থী ও স্থানীয়দের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।

অনুষ্ঠানে মাদরাসা পরিচালনা কমিটির সদস্য সৈয়দুর রহমান হারুন ও লিলু মিয়া, ছাত্র পরিষদের খালেদ আহমদ খালিছাদার, মুজিবুর রহমান সারওয়ার, শেখ রাহিম আহমদ, সালামিন আহমদ, হাফিজ তানভীর আহমদ ও শুয়াইব আলীসহ শিক্ষক, শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

▐ এই সম্পর্কিত আরো

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, অক্টোবরের ১৮ দিনে প্রাণহানি ১০০ ছাড়াল

অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি

মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: ঢাকায় সৌদি রাষ্ট্রদূতকে ডেকে পরিস্থিতি জানতে চাইল সরকার

শেরেবাংলা নগরে সচিবালয় স্থানান্তরের প্রস্তাব অনুমোদন

সিলেটে ৩ লাখ টাকার ভারতীয় টমেটোসহ ট্রাক জব্দ, পালালেন চালক-হেলপারসহ ৩ জন

শান্তিগঞ্জে ৫ হাজার বৃক্ষরোপণ কর্মসূচি শুরু

ধর্মপাশায় দুর্গাপূজামণ্ডপে এমপি কামরুলের ১০ হাজার টাকা করে উপহার

শান্তিগঞ্জে ৩০ মহিলা কমিউনিটি স্বেচ্ছাসেবককে স্বাস্থ্য ও পুষ্টিবিষয়ক প্রশিক্ষণ

শান্তিগঞ্জে ৩২ বছর পর বন্দোবস্তকৃত ভূমির সীমানা নির্ধারণ

জামালগঞ্জে দুর্গোৎসবে ৩০ অসহায় নারীকে বস্ত্র উপহার