রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
শিরোনাম
ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, অক্টোবরের ১৮ দিনে প্রাণহানি ১০০ ছাড়াল অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: ঢাকায় সৌদি রাষ্ট্রদূতকে ডেকে পরিস্থিতি জানতে চাইল সরকার শেরেবাংলা নগরে সচিবালয় স্থানান্তরের প্রস্তাব অনুমোদন সিলেটে ৩ লাখ টাকার ভারতীয় টমেটোসহ ট্রাক জব্দ, পালালেন চালক-হেলপারসহ ৩ জন শান্তিগঞ্জে ৫ হাজার বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ধর্মপাশায় দুর্গাপূজামণ্ডপে এমপি কামরুলের ১০ হাজার টাকা করে উপহার শান্তিগঞ্জে ৩০ মহিলা কমিউনিটি স্বেচ্ছাসেবককে স্বাস্থ্য ও পুষ্টিবিষয়ক প্রশিক্ষণ শান্তিগঞ্জে ৩২ বছর পর বন্দোবস্তকৃত ভূমির সীমানা নির্ধারণ জামালগঞ্জে দুর্গোৎসবে ৩০ অসহায় নারীকে বস্ত্র উপহার
advertisement
সিলেট বিভাগ

সিলেটে কিশোরীর মরদেহ উদ্ধার

সিলেট নগরের জালালাবাদ থানার মিরেরগাঁও এলাকায় নুরী (১৭) নামের এক কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে ময়নাতদন্ত শেষে মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

মঙ্গলবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুল হাবিব।

নুরী জালালাবাদ থানার মোগলগাঁও ইউনিয়নের মিরেরগাঁও এলাকার জুবায়ের আহমদের মেয়ে। তবে তাকে তার নানার বাড়ি থেকে উদ্ধার করা হয়।

পুলিশ ও পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানা গেছে, সোমবার (২৪ আগস্ট) দিবাগত রাত ১১টার পর নানার বাড়িতে থাকা নুরীকে নিয়ে পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। পরে তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।

নুরীর পরিবারের সদস্যদের দাবি, সে দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিল। তার এমন মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। একই সঙ্গে কিশোরীর এমন অকাল মৃত্যু নিয়ে এলাকায় নানা আলোচনা চলছে।

মরদেহটি ময়নাতদন্তের জন্য হিমাগারে রাখা হয়েছিল। মঙ্গলবার বিকেলে ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয় বলে জানিয়েছেন জালালাবাদ থানার ওসি মো. শামসুল হাবিব।

কিশোরীর মৃত্যুর পেছনে কোনো নির্দিষ্ট কারণ বা অন্য কোনো বিষয় ছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

▐ এই সম্পর্কিত আরো

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, অক্টোবরের ১৮ দিনে প্রাণহানি ১০০ ছাড়াল

অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি

মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: ঢাকায় সৌদি রাষ্ট্রদূতকে ডেকে পরিস্থিতি জানতে চাইল সরকার

শেরেবাংলা নগরে সচিবালয় স্থানান্তরের প্রস্তাব অনুমোদন

সিলেটে ৩ লাখ টাকার ভারতীয় টমেটোসহ ট্রাক জব্দ, পালালেন চালক-হেলপারসহ ৩ জন

শান্তিগঞ্জে ৫ হাজার বৃক্ষরোপণ কর্মসূচি শুরু

ধর্মপাশায় দুর্গাপূজামণ্ডপে এমপি কামরুলের ১০ হাজার টাকা করে উপহার

শান্তিগঞ্জে ৩০ মহিলা কমিউনিটি স্বেচ্ছাসেবককে স্বাস্থ্য ও পুষ্টিবিষয়ক প্রশিক্ষণ

শান্তিগঞ্জে ৩২ বছর পর বন্দোবস্তকৃত ভূমির সীমানা নির্ধারণ

জামালগঞ্জে দুর্গোৎসবে ৩০ অসহায় নারীকে বস্ত্র উপহার