রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
শিরোনাম
ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, অক্টোবরের ১৮ দিনে প্রাণহানি ১০০ ছাড়াল অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: ঢাকায় সৌদি রাষ্ট্রদূতকে ডেকে পরিস্থিতি জানতে চাইল সরকার শেরেবাংলা নগরে সচিবালয় স্থানান্তরের প্রস্তাব অনুমোদন সিলেটে ৩ লাখ টাকার ভারতীয় টমেটোসহ ট্রাক জব্দ, পালালেন চালক-হেলপারসহ ৩ জন শান্তিগঞ্জে ৫ হাজার বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ধর্মপাশায় দুর্গাপূজামণ্ডপে এমপি কামরুলের ১০ হাজার টাকা করে উপহার শান্তিগঞ্জে ৩০ মহিলা কমিউনিটি স্বেচ্ছাসেবককে স্বাস্থ্য ও পুষ্টিবিষয়ক প্রশিক্ষণ শান্তিগঞ্জে ৩২ বছর পর বন্দোবস্তকৃত ভূমির সীমানা নির্ধারণ জামালগঞ্জে দুর্গোৎসবে ৩০ অসহায় নারীকে বস্ত্র উপহার
advertisement
সিলেট বিভাগ

সোনাই নদী কাস্টমস পোর্ট চালুর প্রক্রিয়া

সুনামগঞ্জের ছাতকের সোনাই নদী কাস্টমস পোর্ট দ্রুত চালুর প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে বলে জানিয়েছেন সোনাই নদী চুনাপাথর আমদানিকারক কল্যাণ সমিতির নেতৃবৃন্দ। দীর্ঘদিনের প্রচেষ্টা ও অপেক্ষার পর বহুল প্রতীক্ষিত এলসি পোর্টটি চালুর পথে এগোচ্ছে বলে জানিয়েছেন তারা।

তবে পোর্ট চালুর প্রক্রিয়াকে কেন্দ্র করে একটি অসাধুচক্র সমিতির নাম ও সংশ্লিষ্ট ব্যক্তিদের পরিচয় ব্যবহার করে বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা আদায়ের চেষ্টা করছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকাবাসী ও সমিতির সদস্যদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

সমিতির নেতৃবৃন্দ জানান, পোর্টের কার্যক্রম কিংবা সমিতির নাম ব্যবহার করে কেউ টাকা দাবি করলে তাৎক্ষণিকভাবে সমিতির দায়িত্বশীল ব্যক্তি অথবা সংশ্লিষ্ট সদস্যদের বিষয়টি জানাতে হবে। একই সঙ্গে প্রতারণা ও অবৈধ অর্থ আদায়ের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে প্রশাসনকে অবহিত করা হয়েছে।

সোনাই নদী চুনাপাথর আমদানিকারক কল্যাণ সমিতির সভাপতি আব্দুল্লাহ আল মামুন বলেন, “দ্রুতই পোর্টের কার্যক্রম শুরু হতে যাচ্ছে। কিন্তু একটি প্রতারক চক্র সমিতির নাম ব্যবহার করে অর্থ আদায়ের চেষ্টা করছে। কেউ তাদের কথায় বিভ্রান্ত হবেন না। এ ধরনের টাকা আদায়ের ঘটনা নজরে এলে প্রশাসন ও সমিতিকে জানানোর অনুরোধ করছি।”

তিনি আরও বলেন, পোর্ট চালুর প্রক্রিয়াকে কেন্দ্র করে কোনো ধরনের অবৈধ লেনদেন বা প্রতারণার সুযোগ দেওয়া হবে না। এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

সমিতির পক্ষ থেকে পোর্টসংশ্লিষ্ট ব্যবসায়ী, আমদানিকারক ও এলাকাবাসীকে কোনো ধরনের প্রতারণার ফাঁদে না পড়তে এবং যথাযথভাবে যাচাই না করে কাউকে টাকা না দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

▐ এই সম্পর্কিত আরো

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, অক্টোবরের ১৮ দিনে প্রাণহানি ১০০ ছাড়াল

অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি

মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: ঢাকায় সৌদি রাষ্ট্রদূতকে ডেকে পরিস্থিতি জানতে চাইল সরকার

শেরেবাংলা নগরে সচিবালয় স্থানান্তরের প্রস্তাব অনুমোদন

সিলেটে ৩ লাখ টাকার ভারতীয় টমেটোসহ ট্রাক জব্দ, পালালেন চালক-হেলপারসহ ৩ জন

শান্তিগঞ্জে ৫ হাজার বৃক্ষরোপণ কর্মসূচি শুরু

ধর্মপাশায় দুর্গাপূজামণ্ডপে এমপি কামরুলের ১০ হাজার টাকা করে উপহার

শান্তিগঞ্জে ৩০ মহিলা কমিউনিটি স্বেচ্ছাসেবককে স্বাস্থ্য ও পুষ্টিবিষয়ক প্রশিক্ষণ

শান্তিগঞ্জে ৩২ বছর পর বন্দোবস্তকৃত ভূমির সীমানা নির্ধারণ

জামালগঞ্জে দুর্গোৎসবে ৩০ অসহায় নারীকে বস্ত্র উপহার