সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
বিশ্বনাথে ইসলামী আন্দোলনের উপজেলা ও পৌর শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে কানাইঘাটে ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন মায়ের শেষ বিদায়ে মুকুলের কান্না ছুঁয়ে গেল জানাজায় উপস্থিত সবাইকে আ. লীগ নেতার গাড়িতে ‘লংড্রাইভ করেছেন’ পাটওয়ারী, দাবি রাশেদ খাঁনের শাল্লায় বিএনপি নেতা আলী আমজাদের ইন্তেকাল, নাছির চৌধুরীর শোক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় এমপি মিলনকে ফুলেল শুভেচ্ছা স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস হতে পারে না: রাষ্ট্রপতি চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল: ইসি আনোয়ারুল ইসলাম এমপিওভুক্ত শিক্ষকেরা নির্বাচনে অংশ নিলে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠবে: ইসি ডেঙ্গু প্রতিরোধে জনগণকে সম্পৃক্ত করে পরিচ্ছন্নতা অভিযান জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর
advertisement
সিলেট বিভাগ

শান্তিগঞ্জে প্রাইভেটকারে ৪০ কেজি গাঁজা উদ্ধার, আটক ১

সুনামগঞ্জের শান্তিগঞ্জে একটি প্রাইভেটকারে অভিযান চালিয়ে ৪০ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জাবেদ আহমদ (৩০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

রোববার (২৩ আগস্ট) সকালে উপজেলার সদরপুর গ্রামের সিলেট-সুনামগঞ্জ সড়কের সদরপুর ভাঙা ব্রিজসংলগ্ন জামালের দোকানের সামনে অভিযান চালিয়ে গাঁজাসহ তাকে আটক করা হয়।

আটক জাবেদ আহমদ শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের জামলাবাজ গ্রামের আব্দুল কাদিরের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, অভিযানকালে একটি ছাই রঙের গেঞ্জির ভেতরে স্কচটেপ দিয়ে মোড়ানো চারটি প্যাকেট থেকে ৫ কেজি করে মোট ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এছাড়া একটি কালো রঙের গেঞ্জির ভেতরে নীল পলিথিনে মোড়ানো ২০টি প্যাকেট থেকে ১ কেজি করে আরও ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। সব মিলিয়ে ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।

এ সময় গাঁজা পরিবহনে ব্যবহৃত কালো রঙের একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ-১৩-০৬১৪), ইনফিনিক্স X6887 মডেলের একটি টাচ মোবাইল ফোনসহ অন্যান্য আলামত জব্দ করা হয়। জব্দ করা প্রাইভেটকারটির আনুমানিক মূল্য ১৪ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শান্তিগঞ্জ থানায় মামলা করা হয়েছে। মামলাটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর তদন্ত করবে।

পুলিশ জানিয়েছে, মাদকদ্রব্যের অবৈধ পরিবহন ও পাচারের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।

এই সম্পর্কিত আরো

বিশ্বনাথে ইসলামী আন্দোলনের উপজেলা ও পৌর শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে কানাইঘাটে ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন

মায়ের শেষ বিদায়ে মুকুলের কান্না ছুঁয়ে গেল জানাজায় উপস্থিত সবাইকে

আ. লীগ নেতার গাড়িতে ‘লংড্রাইভ করেছেন’ পাটওয়ারী, দাবি রাশেদ খাঁনের

শাল্লায় বিএনপি নেতা আলী আমজাদের ইন্তেকাল, নাছির চৌধুরীর শোক

সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় এমপি মিলনকে ফুলেল শুভেচ্ছা

স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস হতে পারে না: রাষ্ট্রপতি

চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল: ইসি আনোয়ারুল ইসলাম

এমপিওভুক্ত শিক্ষকেরা নির্বাচনে অংশ নিলে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠবে: ইসি

ডেঙ্গু প্রতিরোধে জনগণকে সম্পৃক্ত করে পরিচ্ছন্নতা অভিযান জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর