সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
দুই বছর পর ফের বেতন জট, জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে বিপাকে শিক্ষক-কর্মচারীরা দুই বছর পর ফের বেতন জট, জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে বিপাকে শিক্ষক-কর্মচারীরা জৈন্তাপুরে ওপেন সিক্রেট ‘বুঙ্গা’ আধুনিক প্রযুক্তিতে কৃষির উন্নয়ন: ছাতকে কৃষক-কৃষাণীদের প্রশিক্ষণ, মাঠ পর্যায়ে কর্মকর্তাদের পরিদর্শন কানাইঘাটে ‘ফ্রিজকাণ্ড’: এনসিপি নেতার মামলায় ওয়ালটন কর্মকর্তাদের জামিন দান করা সম্পত্তি আমৃত্যু ভোগ করতে পারবেন দাতা, সংসদে বিল পাস মৌলভীবাজারে সড়ক পরিবহন আইনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৮ মামলা সাইফুর রহমানের মৃত্যু নিছক দুর্ঘটনা নাকি ষড়যন্ত্র ছিল, খতিয়ে দেখার দাবি রিজভীর শান্তিগঞ্জে ‘আমার সংস্কৃতি, আমার অহংকার’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ জামালগঞ্জে  দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
advertisement
সিলেট বিভাগ

কুলাউড়ায় প্রশাসনের অভিযানে বিশৃঙ্খলা করলে কঠোর ব্যবস্থা: এমপি শওকতুল ইসলাম

মৌলভীবাজারের কুলাউড়া শহরকে যানজট, অবৈধ পার্কিং ও নানা অনিয়মমুক্ত করে সুন্দর ও বাসযোগ্য শহর গড়তে প্রশাসনের চলমান অভিযানে কোনো ধরনের বিশৃঙ্খলা বরদাশত করা হবে না বলে জানিয়েছেন মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সংসদ সদস্য মো. শওকতুল ইসলাম।

তিনি বলেন, প্রশাসনের অভিযানে দলের কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করলেও তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।

সোমবার (২৪ আগস্ট) সকালে কুলাউড়া উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা আক্তারের সভাপতিত্বে সভায় এমপি শওকতুল ইসলাম গত সপ্তাহে কুলাউড়া শহরে উপজেলা প্রশাসনের মোবাইল কোর্ট পরিচালনার সময় ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার তীব্র নিন্দা জানান।

তিনি বলেন, প্রশাসনের অভিযান জনস্বার্থে পরিচালিত হয়। অভিযান চলাকালে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। কুলাউড়া শহরকে সুন্দর ও যানজটমুক্ত করার স্বার্থে প্রশাসনের অভিযান অব্যাহত রাখতে হবে। প্রয়োজনে মৌলভীবাজার থেকে অতিরিক্ত পুলিশ ফোর্স এনে অভিযান পরিচালনার পরামর্শ দেন তিনি।

সভায় উপজেলার বিভিন্ন সমস্যা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রণয় বিশ্বাস, কুলাউড়া থানার পরিদর্শক (তদন্ত) হাবিবুর রহমান, কুলাউড়া প্রেসক্লাবের সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মো. রেদওয়ান খান, সাবেক সাংগঠনিক সম্পাদক সুফিয়ান আহমদ, উপজেলা জামায়াতের আমির মো. আব্দুল মুন্তাজিম, জমিয়তে উলামায়ে ইসলামের সাধারণ সম্পাদক মো. নেজাম উদ্দিন, ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান মনির ও প্রভাষক তাহমিনা আক্তার।

সভায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. উৎপল দাশ, কুলাউড়া সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ একেএম শাহজালাল, উপজেলা জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আহসান উদ্দিন, কমরেড আব্দুল লতিফ, নির্মাল্য মিত্র সুমনসহ আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

এই সম্পর্কিত আরো

দুই বছর পর ফের বেতন জট, জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে বিপাকে শিক্ষক-কর্মচারীরা

দুই বছর পর ফের বেতন জট, জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে বিপাকে শিক্ষক-কর্মচারীরা

জৈন্তাপুরে ওপেন সিক্রেট ‘বুঙ্গা’

আধুনিক প্রযুক্তিতে কৃষির উন্নয়ন: ছাতকে কৃষক-কৃষাণীদের প্রশিক্ষণ, মাঠ পর্যায়ে কর্মকর্তাদের পরিদর্শন

কানাইঘাটে ‘ফ্রিজকাণ্ড’: এনসিপি নেতার মামলায় ওয়ালটন কর্মকর্তাদের জামিন

দান করা সম্পত্তি আমৃত্যু ভোগ করতে পারবেন দাতা, সংসদে বিল পাস

মৌলভীবাজারে সড়ক পরিবহন আইনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৮ মামলা

সাইফুর রহমানের মৃত্যু নিছক দুর্ঘটনা নাকি ষড়যন্ত্র ছিল, খতিয়ে দেখার দাবি রিজভীর

শান্তিগঞ্জে ‘আমার সংস্কৃতি, আমার অহংকার’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

জামালগঞ্জে  দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ