মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
শিরোনাম
সোনাই নদী কাস্টমস পোর্ট চালুর প্রক্রিয়া সিলেটে একদিনে সড়কে ঝরল চার প্রাণ সিলেটে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের বর্ণাঢ্য আনন্দ মিছিল আর্মড পুলিশ ব্যাটালিয়ন আইনের খসড়া অনুমোদন মন্ত্রীদের সংসদীয় দায়িত্ব বণ্টন, প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে ৩ মন্ত্রী তারেক রহমানের কোনো পরিকল্পনা নেই, ৬ মাসে সরকার সম্পূর্ণ ব্যর্থ: নাহিদ ইসলাম স্থানীয় সরকার নির্বাচনে সেনা মোতায়েনের পরিকল্পনা নেই ইসির প্রধানমন্ত্রীর কার্যালয়ের এনএসডিএ’র সদস্য হলেন বিশ্বনাথের ড. মুজিবুর রহমান জৈন্তাপুরে ট্রাকের ধাক্কায় যুবক নিহত পূর্ব বিশ্বনাথ সোসাইটির নতুন কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন
advertisement
সিলেট বিভাগ

সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় আনসার সদস্যের মৃত্যু

সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় মো. উজ্জ্বল হোসেন (২৫) নামে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এক সদস্য নিহত হয়েছেন।

সোমবার (২৪ আগস্ট) সকাল আনুমানিক ৮টার দিকে সিলেট-সুনামগঞ্জ সড়কের শান্তিগঞ্জ উপজেলার ডাবর পয়েন্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী উজ্জ্বল ঘটনাস্থলেই মারা যান।

নিহত উজ্জ্বল হোসেন জামালগঞ্জ উপজেলার ভীমখালী ইউনিয়নের ছোট ঘাগটিয়া গ্রামের মো. আতাউর রহমানের ছেলে। তার বড় বোন শামীমা আক্তার দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

পরিবার সূত্রে জানা গেছে, উজ্জ্বল বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য হিসেবে গাজীপুরে কর্মরত ছিলেন। প্রায় দুই-তিন বছর ধরে তিনি আনসার বাহিনীতে চাকরি করছিলেন। বর্তমানে ছুটিতে বাড়িতে এসেছিলেন। সোমবার মৌলভীবাজারে এক আত্মীয়ের বাড়িতে যাওয়ার পথে ডাবর এলাকায় দুর্ঘটনার শিকার হন তিনি।

উজ্জ্বল জামালগঞ্জের একটি ব্লাড ডোনার ক্লাবের প্রতিষ্ঠাতা ছিলেন। দীর্ঘদিন ধরে মুমূর্ষু রোগীদের রক্তের ব্যবস্থা করাসহ বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। তার মৃত্যুতে স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

নিহতের বড় বোন শামীমা আক্তার জানান, দুর্ঘটনার খবর পেয়ে তিনি সিলেট থেকে ঘটনাস্থল শান্তিগঞ্জে যাচ্ছেন। পাঁচ ভাই ও চার বোনের মধ্যে উজ্জ্বল ছিলেন তৃতীয়।

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউল্লাহ বলেন, সকাল আনুমানিক ৮টার দিকে দুর্ঘটনাটি ঘটে। নিহতের মরদেহ থানার হেফাজতে রয়েছে। নিকটাত্মীয়রা এলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই সম্পর্কিত আরো

সোনাই নদী কাস্টমস পোর্ট চালুর প্রক্রিয়া

সিলেটে একদিনে সড়কে ঝরল চার প্রাণ

সিলেটে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের বর্ণাঢ্য আনন্দ মিছিল

আর্মড পুলিশ ব্যাটালিয়ন আইনের খসড়া অনুমোদন

মন্ত্রীদের সংসদীয় দায়িত্ব বণ্টন, প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে ৩ মন্ত্রী

তারেক রহমানের কোনো পরিকল্পনা নেই, ৬ মাসে সরকার সম্পূর্ণ ব্যর্থ: নাহিদ ইসলাম

স্থানীয় সরকার নির্বাচনে সেনা মোতায়েনের পরিকল্পনা নেই ইসির

প্রধানমন্ত্রীর কার্যালয়ের এনএসডিএ’র সদস্য হলেন বিশ্বনাথের ড. মুজিবুর রহমান

জৈন্তাপুরে ট্রাকের ধাক্কায় যুবক নিহত

পূর্ব বিশ্বনাথ সোসাইটির নতুন কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন