বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬
শিরোনাম
অনুসন্ধানী সাংবাদিকতায় টিআইবি ফেলোশিপ পেলেন সবুজ সিলেটের আজাদ সিলেটে দুর্গাপূজায় আতশবাজি বন্ধ, গুজব ছড়ালে আইনি ব্যবস্থা: ডিসি সিলামে রাসেল হত্যা মামলার দুই আসামি গ্রেফতার সুনামগঞ্জে ‘ভোট চুরি’ নিয়ে বিক্ষোভ, ফের আটক রাহুল-প্রিয়াঙ্কা শহীদ জিয়া ও বেগম জিয়ার মাজারে সিলেট জেলা ও মহানগর যুবদলের শ্রদ্ধা বাঁশঝাড়ে মিলল বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি বিয়ানীবাজারে ৩৪০০ পিস ইয়াবাসহ যুবক আটক সিলেটে ১৩ জিপি-পিপিসহ ১২১ আইন কর্মকর্তা নিয়োগ এশিয়ার পর্যটন প্রচারণায় বাংলাদেশের নেতৃত্ব, রাষ্ট্রদূত ডাল্টন জহির সৌদিতে ‘বিক্রি’, দেশে ফিরতে আকুতি জানানো রেহেনা ফিরছেন বৃহস্পতিবার
advertisement
সিলেট বিভাগ

ভাইকে ফাঁসাতে নিজের সন্তানকে হত্যা, বাবার মৃত্যুদণ্ড

মৌলভীবাজারের কমলগঞ্জে প্রতিপক্ষ চাচাতো ভাইকে ফাঁসাতে গিয়ে সাড়ে ৩ বছরের নিজ শিশুকন্যা রুনা বেগমকে পরিকল্পিত ভাবে হত্যার অভিযোগে পিতা শরীফ আলীকে মৃত্যুদন্ডÍ দিয়েছেন আদালত।

সোমবার দুপুরে এই মামলার রায় দেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিজ্ঞ বিচারক মো: আনোয়ারুল হক।

মৌলভীবাজার আদালত সুত্রে জানা যায়, ২০১৪ সালের ১০ ফেব্রুয়ারী কমলগঞ্জ উপজেলার পূর্ব ভানুবিল গ্রামের শরীফ আলী তার প্রতিবেশী ও চাচাতো ভাই সালেক মিয়াকে ফাঁসাতে গিয়ে নিজের সাড়ে তিন বছরের কন্যা রুনা বেগমকে মধ্যরাতে ঘুমন্ত অবস্থায় গলা কেটে হত্যা করেন। এঘটনায় মেয়ের মা নেকজান বিবি কমলগঞ্জ থানায় একমাত্র আসামী তার স্বামীকে করে একটি হত্যা মামলা দায়ের করেন। পরে শিশু সন্তানের পিতা শরীফ আলী আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দেন।

এদিকে পরিকল্পিত ও চাঞ্চল্যকর এই হত্যা কান্ডের দীর্ঘ ১২ বছর পর আজ সোমবার মামলার রায়ে পিতা শরীফ আলীকে ফৌজদারী কার্যবিধির ৩৭৩ ধারানুযায়ী দীর্ঘ শুনানীর পর মৃত্যুদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা প্রদান করে অতিরিক্ত দায়রা ও জজ দ্বিতীয় আদালত মৌলভীবাজার। আসামীকে পরে কোটের মাধ্যমে কারাগারে প্রেরণ হয়।

▐ এই সম্পর্কিত আরো

অনুসন্ধানী সাংবাদিকতায় টিআইবি ফেলোশিপ পেলেন সবুজ সিলেটের আজাদ

সিলেটে দুর্গাপূজায় আতশবাজি বন্ধ, গুজব ছড়ালে আইনি ব্যবস্থা: ডিসি

সিলামে রাসেল হত্যা মামলার দুই আসামি গ্রেফতার সুনামগঞ্জে

‘ভোট চুরি’ নিয়ে বিক্ষোভ, ফের আটক রাহুল-প্রিয়াঙ্কা

শহীদ জিয়া ও বেগম জিয়ার মাজারে সিলেট জেলা ও মহানগর যুবদলের শ্রদ্ধা

বাঁশঝাড়ে মিলল বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি

বিয়ানীবাজারে ৩৪০০ পিস ইয়াবাসহ যুবক আটক

সিলেটে ১৩ জিপি-পিপিসহ ১২১ আইন কর্মকর্তা নিয়োগ

এশিয়ার পর্যটন প্রচারণায় বাংলাদেশের নেতৃত্ব, রাষ্ট্রদূত ডাল্টন জহির

সৌদিতে ‘বিক্রি’, দেশে ফিরতে আকুতি জানানো রেহেনা ফিরছেন বৃহস্পতিবার