সোমবার, ২৪ আগস্ট ২০২৬
সোমবার, ২৪ আগস্ট ২০২৬
শিরোনাম
রাজনগর থেকে মানসিক ভারসাম্যহীন ব্যক্তি নিখোঁজ কানাইঘাটে ওএমএস চাল চুরি মামলায় সাজাভোগকারীকে টিসিবি ডিলার নিয়োগের অভিযোগ জগন্নাথপুরে চিকিৎসক সংকটে কামারখাল উপস্বাস্থ্যকেন্দ্র, ভোগান্তিতে তিন উপজেলার মানুষ সিলেট সীমান্ত দিয়ে ভারতীয় মোটরসাইকেল চোরাচালান, কুমিল্লায় ৯ জন গ্রেপ্তার সুনামগঞ্জে হাউজবোট থেকে পড়ে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার সিলেটে ‘জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম’র প্রচার মিছিল কাল নবনির্বাচিত রাষ্ট্রপতিকে কাতারের আমিরের অভিনন্দন শাল্লায় নাছির উদ্দীনকে সংবর্ধনা, মাদ্রাসায় নতুন ভবন নির্মাণের ঘোষণা সোবহানীঘাটে ৯শ' পিস ভারতীয় ক্রিমসহ যুবক আটক কুলাউড়ায় ১৩ ইউনিয়নের সম্ভাব্য বিএনপি চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে শওকতুল ইসলামের মতবিনিময়
advertisement
সিলেট বিভাগ

জগন্নাথপুরে চিকিৎসক সংকটে কামারখাল উপস্বাস্থ্যকেন্দ্র, ভোগান্তিতে তিন উপজেলার মানুষ

জনবল সংকট ও চিকিৎসক না থাকায় সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের কামারখাল উপস্বাস্থ্যকেন্দ্রে দীর্ঘদিন ধরে চিকিৎসাসেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। সপ্তাহের অধিকাংশ দিন কেন্দ্রটি তালাবদ্ধ থাকায় দূর-দূরান্ত থেকে আসা রোগীদের চিকিৎসাসেবা না পেয়ে উপজেলা বা জেলা সদরে ছুটতে হচ্ছে।

রোববার (২৩ আগস্ট) সরেজমিনে গিয়ে দেখা যায়, নিয়মিত চিকিৎসক ও প্রয়োজনীয় জনবল না থাকায় কামারখাল উপস্বাস্থ্যকেন্দ্রের কার্যক্রম সীমিত হয়ে পড়েছে। একজন উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার থাকলেও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাকে উপজেলার বিভিন্ন স্থানে দায়িত্ব পালন করতে হয়। ফলে কেন্দ্রটিতে নিয়মিত চিকিৎসাসেবা পাওয়া যায় না।

স্থানীয়দের অভিযোগ, কলকলিয়া ইউনিয়ন ছাড়াও পার্শ্ববর্তী শান্তিগঞ্জ উপজেলার দরগাপাশা ইউনিয়ন এবং দিরাই উপজেলার জগদল ইউনিয়নের হাওরবেষ্টিত কয়েকটি গ্রামের মানুষ এ উপস্বাস্থ্যকেন্দ্রের ওপর নির্ভরশীল। এসব এলাকার অসংখ্য দরিদ্র ও সাধারণ মানুষ ছোটখাটো অসুস্থতা নিয়ে এখানে এলেও চিকিৎসক ও প্রয়োজনীয় জনবল না থাকায় তাদের উপজেলা কিংবা জেলা সদরে যেতে হয়।

জানা গেছে, কামারখাল উপস্বাস্থ্যকেন্দ্রটি ১৯২৬ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকেই বেশিরভাগ সময় মাত্র একজন উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসারের মাধ্যমে এর চিকিৎসাসেবা কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। বর্তমানে মিডওয়াইফ ও উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসারের দুটি পদ ছাড়া মেডিকেল অফিসার, অফিস সহকারী, ফার্মাসিস্টসহ অন্যান্য গুরুত্বপূর্ণ পদ দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে।

কেন্দ্রটির উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার (ডিপ্লোমা) শহিদুল্লাহ কায়সার জানান, তিনি সপ্তাহে মাত্র দুই দিন কামারখাল উপস্বাস্থ্যকেন্দ্রে দায়িত্ব পালন করেন। ওই দুই দিনেই প্রায় শতাধিক রোগী চিকিৎসা নিতে আসেন। জনবল না থাকায় একাই রোগী দেখা থেকে শুরু করে কেন্দ্রের অন্যান্য দায়িত্বও সামলাতে হচ্ছে।

চিকিৎসক ও জনবল সংকটের কারণে রোগীদের দুর্ভোগ দিন দিন বাড়ছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাদের দাবি, কামারখাল উপস্বাস্থ্যকেন্দ্রটি দ্রুত ২০ শয্যায় উন্নীত করে সেখানে স্থায়ী চিকিৎসক, নার্স, ফার্মাসিস্টসহ প্রয়োজনীয় জনবল নিয়োগ দেওয়া হলে তিন উপজেলার হাওরবেষ্টিত এলাকার মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করা সম্ভব হবে। একই সঙ্গে উপজেলা ও জেলা সদর হাসপাতালের ওপর রোগীর চাপও কমবে।

স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগীরা উপস্বাস্থ্যকেন্দ্রটির উন্নয়ন এবং প্রয়োজনীয় জনবল নিয়োগে সংশ্লিষ্ট স্বাস্থ্য কর্তৃপক্ষ ও সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্যের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. জসিম উদ্দিন বলেন, জেলার বিভিন্ন হাসপাতালেই চিকিৎসক সংকট রয়েছে। তবে জগন্নাথপুর উপজেলায় এ সংকট আরও প্রকট। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠির মাধ্যমে জানানো হয়েছে এবং প্রয়োজনীয় সংখ্যক চিকিৎসকের চাহিদাও জানানো হয়েছে।

এই সম্পর্কিত আরো

রাজনগর থেকে মানসিক ভারসাম্যহীন ব্যক্তি নিখোঁজ

কানাইঘাটে ওএমএস চাল চুরি মামলায় সাজাভোগকারীকে টিসিবি ডিলার নিয়োগের অভিযোগ

জগন্নাথপুরে চিকিৎসক সংকটে কামারখাল উপস্বাস্থ্যকেন্দ্র, ভোগান্তিতে তিন উপজেলার মানুষ

সিলেট সীমান্ত দিয়ে ভারতীয় মোটরসাইকেল চোরাচালান, কুমিল্লায় ৯ জন গ্রেপ্তার

সুনামগঞ্জে হাউজবোট থেকে পড়ে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার

সিলেটে ‘জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম’র প্রচার মিছিল কাল

নবনির্বাচিত রাষ্ট্রপতিকে কাতারের আমিরের অভিনন্দন

শাল্লায় নাছির উদ্দীনকে সংবর্ধনা, মাদ্রাসায় নতুন ভবন নির্মাণের ঘোষণা

সোবহানীঘাটে ৯শ' পিস ভারতীয় ক্রিমসহ যুবক আটক

কুলাউড়ায় ১৩ ইউনিয়নের সম্ভাব্য বিএনপি চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে শওকতুল ইসলামের মতবিনিময়