বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
বিদ্যুৎকেন্দ্র আছে, জ্বালানি নেই—অন্ধকার কাটবে কীভাবে ছাতকের বৌলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা পেনাংয়ের চিফ মিনিস্টারের সঙ্গে বাংলাদেশের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ বাঁধনকে হেনস্তার ঘটনা - ক্ষুব্ধ রাজনৈতিক মহল ও শিল্পী সমাজ সিসিক প্রশাসক - নদীভাঙন ও জলাবদ্ধতা রোধে ৪ হাজার ৬৩৫ কোটি টাকার মেগা প্রকল্প কানাইঘাটে আজিজুর হত্যা: জৈন্তাপুর থেকে নাহিয়ানকে গ্রেপ্তার করল র‌্যাব কারাগার থেকে মুক্তি পেলেন বিদিশা সিদ্দিক ছাতকের পীরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নজরুল বর্ষ পালন ডিসেম্বরেই দেশে ফেরার পরিকল্পনা শেখ হাসিনার! শান্তিগঞ্জে টাস্কফোর্সের অভিযানে ৪ মৎস্যজীবীকে ১০ হাজার টাকা জরিমানা
advertisement
সিলেট বিভাগ

শাল্লায় নাছির উদ্দীনকে সংবর্ধনা, মাদ্রাসায় নতুন ভবন নির্মাণের ঘোষণা

সুনামগঞ্জের শাল্লা উপজেলায় হাসিমিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার পক্ষ থেকে সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য নাছির উদ্দীন চৌধুরীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। এ সময় মাদ্রাসায় নতুন ভবন নির্মাণের উদ্যোগ নেওয়ার ঘোষণা দেন তিনি।

রোববার (২৩ আগস্ট) দুপুর ১২টায় হাসিমিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা ভবনের নিচতলায় এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মাদ্রাসার গণিত শিক্ষক নলিনী কান্ত দাসের সঞ্চালনায় এবং ম্যানেজিং কমিটির সভাপতি হাজিরুল ইসলাম আজহারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য নাছির উদ্দীন চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পিয়াস চন্দ্র দাস, উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক আব্দুল আওয়াল, সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান গনেন্দ্র চন্দ্র সরকার, উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও ভাইস চেয়ারম্যান মাহবুব সোবহানি চৌধুরী, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল করিম এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সুহেল।

এ ছাড়া বক্তব্য দেন হাসিমিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার সুহেল আহমেদ, সহকারী শিক্ষক মো. মোস্তফা কামাল, উপজেলা জমিয়ত উলামায়ে ইসলামের সাধারণ সম্পাদক মাওলানা নাজমুল ইসলাম জিহাদ এবং উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুর রাজ্জাক।

প্রধান অতিথির বক্তব্যে নাছির উদ্দীন চৌধুরী বলেন, মাদ্রাসাসহ দিরাই-শাল্লার বিভিন্ন এলাকায় এখনো অনেক উন্নয়নমূলক কাজ বাকি রয়েছে। মাদ্রাসার সার্বিক পরিস্থিতি তিনি সরেজমিনে দেখেছেন। নতুন ভবন নির্মাণের জন্য দ্রুত শিক্ষা মন্ত্রণালয়ে ডিও লেটার পাঠানো হবে। অনুমোদন পাওয়া গেলে দ্রুত ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।

তিনি আরও বলেন, মাদ্রাসায় খাবার পানির সংকট নিরসনে একটি নলকূপ স্থাপনের উদ্যোগ নেওয়া হবে।

অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা প্রতিষ্ঠানের বিভিন্ন সমস্যা ও প্রয়োজনীয়তার কথা সংসদ সদস্যের কাছে তুলে ধরেন।

এ সময় উপজেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক নুরুল আমিন, ছাত্রদল নেতা শাকিল আহমেদ, আশিক আহমেদ, তাকবীর আহমেদসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবর্ধনা অনুষ্ঠান শেষে কয়েক দিন আগে পল্লী বিদ্যুতের খুঁটির তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কান্দিগাঁও গ্রামের নিহত পরিবারের সদস্যদের হাতে উপজেলা পরিষদের পক্ষ থেকে ২০ হাজার টাকার আর্থিক সহায়তার চেক তুলে দেন সংসদ সদস্য নাছির উদ্দীন চৌধুরী।

এই সম্পর্কিত আরো

বিদ্যুৎকেন্দ্র আছে, জ্বালানি নেই—অন্ধকার কাটবে কীভাবে

ছাতকের বৌলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা

পেনাংয়ের চিফ মিনিস্টারের সঙ্গে বাংলাদেশের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

বাঁধনকে হেনস্তার ঘটনাক্ষুব্ধ রাজনৈতিক মহল ও শিল্পী সমাজ

সিসিক প্রশাসকনদীভাঙন ও জলাবদ্ধতা রোধে ৪ হাজার ৬৩৫ কোটি টাকার মেগা প্রকল্প

কানাইঘাটে আজিজুর হত্যা: জৈন্তাপুর থেকে নাহিয়ানকে গ্রেপ্তার করল র‌্যাব

কারাগার থেকে মুক্তি পেলেন বিদিশা সিদ্দিক

ছাতকের পীরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নজরুল বর্ষ পালন

ডিসেম্বরেই দেশে ফেরার পরিকল্পনা শেখ হাসিনার!

শান্তিগঞ্জে টাস্কফোর্সের অভিযানে ৪ মৎস্যজীবীকে ১০ হাজার টাকা জরিমানা