সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
শিরোনাম
ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, অক্টোবরের ১৮ দিনে প্রাণহানি ১০০ ছাড়াল অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: ঢাকায় সৌদি রাষ্ট্রদূতকে ডেকে পরিস্থিতি জানতে চাইল সরকার শেরেবাংলা নগরে সচিবালয় স্থানান্তরের প্রস্তাব অনুমোদন সিলেটে ৩ লাখ টাকার ভারতীয় টমেটোসহ ট্রাক জব্দ, পালালেন চালক-হেলপারসহ ৩ জন শান্তিগঞ্জে ৫ হাজার বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ধর্মপাশায় দুর্গাপূজামণ্ডপে এমপি কামরুলের ১০ হাজার টাকা করে উপহার শান্তিগঞ্জে ৩০ মহিলা কমিউনিটি স্বেচ্ছাসেবককে স্বাস্থ্য ও পুষ্টিবিষয়ক প্রশিক্ষণ শান্তিগঞ্জে ৩২ বছর পর বন্দোবস্তকৃত ভূমির সীমানা নির্ধারণ জামালগঞ্জে দুর্গোৎসবে ৩০ অসহায় নারীকে বস্ত্র উপহার
advertisement
সিলেট বিভাগ

কুলাউড়ায় ১৩ ইউনিয়নের সম্ভাব্য বিএনপি চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে শওকতুল ইসলামের মতবিনিময়

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের বিএনপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে মতবিনিময় করেছেন সংসদ সদস্য আলহাজ মো. শওকতুল ইসলাম শকু।

রোববার (২৩ আগস্ট) দুপুরে কুলাউড়া পৌরসভার হলরুমে উপজেলার ১৩টি ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় শওকতুল ইসলাম শকু বলেন, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে কেউ প্রার্থী হলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে, প্রয়োজনে তাকে দল থেকে বহিষ্কারও করা হতে পারে।

তিনি বলেন, দলীয় সিদ্ধান্ত অনুযায়ী প্রার্থী চূড়ান্ত করা হবে। প্রতিটি ইউনিয়নে যোগ্য ও জনপ্রিয় প্রার্থী নির্বাচন করে তাদের বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কেউ দলীয় নির্দেশনা অমান্য করে স্বতন্ত্র বা বিদ্রোহী প্রার্থী হলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান তৃণমূল পর্যায়ে দলকে আরও সুসংগঠিত করার জন্য কঠোর নির্দেশনা দিয়েছেন। তাই সব নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থেকে দলের জন্য কাজ করতে হবে।

শওকতুল ইসলাম বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিভিন্ন ইউনিয়ন থেকে একাধিক সম্ভাব্য প্রার্থীর নাম শোনা যাচ্ছে। তবে দলীয় ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিবেদন পর্যালোচনা করে যোগ্যতা, জনপ্রিয়তা ও সাংগঠনিক সক্ষমতার ভিত্তিতে প্রতিটি ইউনিয়নে একক প্রার্থী চূড়ান্ত করা হবে।

মতবিনিময় সভায় কুলাউড়া উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন বাচ্চুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজলের সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান এম এস জামান মতিন, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক রেদোয়ান খান, সাবেক সাধারণ সম্পাদক শামীম আহমদ চৌধুরী, সিনিয়র সহসভাপতি ও রাউৎগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল জলিল জামাল, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেন ভূইয়া, বর্তমান সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কমর উদ্দিন আহমদ কমরু, সাবেক সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান প্রিন্সসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সভায় উপজেলার ১৩টি ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা নিজেদের মতামত তুলে ধরেন এবং আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে দলীয় সিদ্ধান্ত মেনে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

▐ এই সম্পর্কিত আরো

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, অক্টোবরের ১৮ দিনে প্রাণহানি ১০০ ছাড়াল

অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি

মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: ঢাকায় সৌদি রাষ্ট্রদূতকে ডেকে পরিস্থিতি জানতে চাইল সরকার

শেরেবাংলা নগরে সচিবালয় স্থানান্তরের প্রস্তাব অনুমোদন

সিলেটে ৩ লাখ টাকার ভারতীয় টমেটোসহ ট্রাক জব্দ, পালালেন চালক-হেলপারসহ ৩ জন

শান্তিগঞ্জে ৫ হাজার বৃক্ষরোপণ কর্মসূচি শুরু

ধর্মপাশায় দুর্গাপূজামণ্ডপে এমপি কামরুলের ১০ হাজার টাকা করে উপহার

শান্তিগঞ্জে ৩০ মহিলা কমিউনিটি স্বেচ্ছাসেবককে স্বাস্থ্য ও পুষ্টিবিষয়ক প্রশিক্ষণ

শান্তিগঞ্জে ৩২ বছর পর বন্দোবস্তকৃত ভূমির সীমানা নির্ধারণ

জামালগঞ্জে দুর্গোৎসবে ৩০ অসহায় নারীকে বস্ত্র উপহার