সোমবার, ২৪ আগস্ট ২০২৬
সোমবার, ২৪ আগস্ট ২০২৬
শিরোনাম
রাজনগর থেকে মানসিক ভারসাম্যহীন ব্যক্তি নিখোঁজ কানাইঘাটে ওএমএস চাল চুরি মামলায় সাজাভোগকারীকে টিসিবি ডিলার নিয়োগের অভিযোগ জগন্নাথপুরে চিকিৎসক সংকটে কামারখাল উপস্বাস্থ্যকেন্দ্র, ভোগান্তিতে তিন উপজেলার মানুষ সিলেট সীমান্ত দিয়ে ভারতীয় মোটরসাইকেল চোরাচালান, কুমিল্লায় ৯ জন গ্রেপ্তার সুনামগঞ্জে হাউজবোট থেকে পড়ে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার সিলেটে ‘জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম’র প্রচার মিছিল কাল নবনির্বাচিত রাষ্ট্রপতিকে কাতারের আমিরের অভিনন্দন শাল্লায় নাছির উদ্দীনকে সংবর্ধনা, মাদ্রাসায় নতুন ভবন নির্মাণের ঘোষণা সোবহানীঘাটে ৯শ' পিস ভারতীয় ক্রিমসহ যুবক আটক কুলাউড়ায় ১৩ ইউনিয়নের সম্ভাব্য বিএনপি চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে শওকতুল ইসলামের মতবিনিময়
advertisement
সিলেট বিভাগ

কুলাউড়ার জয়চণ্ডী ইউনিয়ন বিএনপির সহ-সম্পাদক আলমাছকে বহিষ্কার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি, আদর্শ ও সংহতিবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার জয়চণ্ডী ইউনিয়ন বিএনপির সহ-সাধারণ সম্পাদক ও ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শ্রমিক নেতা মো. আলমাছ মিয়াকে দল থেকে চূড়ান্তভাবে বহিষ্কার করা হয়েছে।

জয়চণ্ডী ইউনিয়ন বিএনপির সভাপতি আতিকুর রহমান ইমরান ও সাধারণ সম্পাদক মো. মহিতুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তার বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর গঠনতন্ত্রের ধারা ৫ (গ) অনুযায়ী মো. আলমাছ মিয়াকে দলের প্রাথমিক সদস্য পদসহ সংগঠনের সব পর্যায়ের পদ থেকে চূড়ান্তভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে দলের সব পর্যায়ের নেতাকর্মীদের বহিষ্কৃত আলমাছ মিয়ার সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

দলীয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি অটোরিকশা চুরির অভিযোগে দুই যুবককে আটক করে নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ৪ মিনিট ২৯ সেকেন্ডের ওই ভিডিওতে একটি কক্ষে আলমাছ মিয়াসহ অপর এক ব্যক্তিকে দুই যুবককে বেল্ট দিয়ে মারধর করতে দেখা যায়। একপর্যায়ে ওই দুই যুবক পায়ে ধরেও রেহাই পাননি বলে ভিডিওতে দেখা যায়। তাদের কাছ থেকে অটোরিকশা চুরির স্বীকারোক্তি আদায়ের চেষ্টা করা হচ্ছিল বলেও অভিযোগ ওঠে।

এদিকে কুলাউড়া পৌরসভার প্রধান সড়কের দুই পাশে বিভিন্ন স্থানে গড়ে উঠেছে অস্থায়ী অটোরিকশা স্ট্যান্ড। গত ১৯ আগস্ট কুলাউড়ার সহকারী কমিশনার (ভূমি) প্রণয় বিশ্বাসের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত শহরে অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে যত্রতত্র অটোরিকশা দাঁড় করিয়ে রাখার দায়ে এক চালককে সাত দিনের কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে অটোরিকশা স্ট্যান্ডের এক ব্যবস্থাপক ও তিন চালককে মোট পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ঘটনার প্রতিবাদে ওই দিন শ্রমিক নেতা আলমাছ মিয়ার নেতৃত্বে অটোরিকশাচালকেরা সড়কে এলোমেলোভাবে গাড়ি রেখে অবরোধ সৃষ্টি করেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এ সময় তারা সহকারী কমিশনারের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।

খবর পেয়ে বিএনপির উপজেলা কমিটির নেতারা ঘটনাস্থলে গিয়ে আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে কথা বলেন। প্রায় এক ঘণ্টা পর অবরোধ প্রত্যাহার করা হয়।

জয়চণ্ডী ইউনিয়ন বিএনপির সভাপতি আতিকুর রহমান ইমরান ও সাধারণ সম্পাদক মো. মহিতুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আলমাছ মিয়াকে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এই সম্পর্কিত আরো

রাজনগর থেকে মানসিক ভারসাম্যহীন ব্যক্তি নিখোঁজ

কানাইঘাটে ওএমএস চাল চুরি মামলায় সাজাভোগকারীকে টিসিবি ডিলার নিয়োগের অভিযোগ

জগন্নাথপুরে চিকিৎসক সংকটে কামারখাল উপস্বাস্থ্যকেন্দ্র, ভোগান্তিতে তিন উপজেলার মানুষ

সিলেট সীমান্ত দিয়ে ভারতীয় মোটরসাইকেল চোরাচালান, কুমিল্লায় ৯ জন গ্রেপ্তার

সুনামগঞ্জে হাউজবোট থেকে পড়ে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার

সিলেটে ‘জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম’র প্রচার মিছিল কাল

নবনির্বাচিত রাষ্ট্রপতিকে কাতারের আমিরের অভিনন্দন

শাল্লায় নাছির উদ্দীনকে সংবর্ধনা, মাদ্রাসায় নতুন ভবন নির্মাণের ঘোষণা

সোবহানীঘাটে ৯শ' পিস ভারতীয় ক্রিমসহ যুবক আটক

কুলাউড়ায় ১৩ ইউনিয়নের সম্ভাব্য বিএনপি চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে শওকতুল ইসলামের মতবিনিময়