সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
শিরোনাম
ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, অক্টোবরের ১৮ দিনে প্রাণহানি ১০০ ছাড়াল অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: ঢাকায় সৌদি রাষ্ট্রদূতকে ডেকে পরিস্থিতি জানতে চাইল সরকার শেরেবাংলা নগরে সচিবালয় স্থানান্তরের প্রস্তাব অনুমোদন সিলেটে ৩ লাখ টাকার ভারতীয় টমেটোসহ ট্রাক জব্দ, পালালেন চালক-হেলপারসহ ৩ জন শান্তিগঞ্জে ৫ হাজার বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ধর্মপাশায় দুর্গাপূজামণ্ডপে এমপি কামরুলের ১০ হাজার টাকা করে উপহার শান্তিগঞ্জে ৩০ মহিলা কমিউনিটি স্বেচ্ছাসেবককে স্বাস্থ্য ও পুষ্টিবিষয়ক প্রশিক্ষণ শান্তিগঞ্জে ৩২ বছর পর বন্দোবস্তকৃত ভূমির সীমানা নির্ধারণ জামালগঞ্জে দুর্গোৎসবে ৩০ অসহায় নারীকে বস্ত্র উপহার
advertisement
সিলেট বিভাগ

বিয়ানীবাজারে দুই দিনব্যাপী ক্যালিগ্রাফি প্রদর্শনী ‘নকশে নূর’ উদ্বোধন

সিলেটের বিয়ানীবাজারে উদীয়মান ক্যালিগ্রাফি শিল্পী ছরওয়ার হোসেন ফৈয়াজীর নির্বাচিত শিল্পকর্ম নিয়ে দুই দিনব্যাপী একক ক্যালিগ্রাফি প্রদর্শনী ‘নকশে নূর’ উদ্বোধন করা হয়েছে।

রোববার (২৩ আগস্ট) বিয়ানীবাজার পৌর শহরের একটি অভিজাত রেস্টুরেন্টে আনুষ্ঠানিকভাবে এ প্রদর্শনীর উদ্বোধন করা হয়।

বিয়ানীবাজার মুসলিম সাহিত্য পরিষদের সভাপতি মাওলানা কামাল হোসেন আল-মাথহুরীর সভাপতিত্বে এবং বিয়ানীবাজার প্রেসক্লাবের দপ্তর সম্পাদক আহমদ রেজা চৌধুরীর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রদর্শনীর উদ্বোধন করেন বিয়ানীবাজার সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. তারিকুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন মাথিউরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলিম উদ্দিন, যুক্তরাষ্ট্রপ্রবাসী কমিউনিটি নেত্রী হাফসা ফেরদৌস হেলেন, বিয়ানীবাজার সহকারী শিক্ষক সমিতির সভাপতি রুহুল আমিন, উপজেলা তালামীযের সাবেক সভাপতি দেলোয়ার হোসেনসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা।

উদ্বোধন শেষে অতিথিরা শিল্পী ছরওয়ার হোসেন ফৈয়াজীর ক্যালিগ্রাফি শিল্পকর্মগুলো ঘুরে দেখেন। প্রদর্শনী পরিদর্শনকালে অতিথিরা ব্যতিক্রমী এই আয়োজনের প্রশংসা করেন এবং তরুণ প্রজন্মকে সৃজনশীল ও নান্দনিক কর্মকাণ্ডে আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

আয়োজকরা জানান, ক্যালিগ্রাফির মাধ্যমে সৌন্দর্য, সৃজনশীলতা ও শিল্পচর্চাকে মানুষের কাছে তুলে ধরাই ‘নকশে নূর’ প্রদর্শনীর অন্যতম উদ্দেশ্য। প্রদর্শনী আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট ও সহযোগিতাকারী সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা।

বিয়ানীবাজার মুসলিম সাহিত্য পরিষদের উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপী এ প্রদর্শনীর মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে বিয়ানীবাজার প্রেসক্লাব।

▐ এই সম্পর্কিত আরো

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, অক্টোবরের ১৮ দিনে প্রাণহানি ১০০ ছাড়াল

অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি

মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: ঢাকায় সৌদি রাষ্ট্রদূতকে ডেকে পরিস্থিতি জানতে চাইল সরকার

শেরেবাংলা নগরে সচিবালয় স্থানান্তরের প্রস্তাব অনুমোদন

সিলেটে ৩ লাখ টাকার ভারতীয় টমেটোসহ ট্রাক জব্দ, পালালেন চালক-হেলপারসহ ৩ জন

শান্তিগঞ্জে ৫ হাজার বৃক্ষরোপণ কর্মসূচি শুরু

ধর্মপাশায় দুর্গাপূজামণ্ডপে এমপি কামরুলের ১০ হাজার টাকা করে উপহার

শান্তিগঞ্জে ৩০ মহিলা কমিউনিটি স্বেচ্ছাসেবককে স্বাস্থ্য ও পুষ্টিবিষয়ক প্রশিক্ষণ

শান্তিগঞ্জে ৩২ বছর পর বন্দোবস্তকৃত ভূমির সীমানা নির্ধারণ

জামালগঞ্জে দুর্গোৎসবে ৩০ অসহায় নারীকে বস্ত্র উপহার