বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

কোম্পানীগঞ্জ মানবকল্যাণ সংস্থার যাত্রা শুরু

অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং মানবিক কল্যাণে অবদান রাখার প্রত্যয় নিয়ে সিলেটের কোম্পানীগঞ্জে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে কোম্পানীগঞ্জ মানবকল্যাণ সংস্থা। যাত্রার শুরুতেই মাদ্রাসার দুই শতাধিক শিক্ষার্থীর হাতে শিক্ষা উপকরণ তুলে দিয়ে সংগঠনটির কার্যক্রমের অভিষেক হয়েছে।

শনিবার (২৩ আগস্ট) উপজেলার জামেয়া দারুল আরকাম হাফিজিয়া টুকেরগাঁও মাদ্রাসার হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সামাজিক, রাজনৈতিক, জনপ্রতিনিধি, আলেম ও শিক্ষক সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে নবগঠিত সংগঠনের নেতৃবৃন্দের পরিচিতি পর্বও অনুষ্ঠিত হয়।

বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফের সভাপতিত্বে এবং সংস্থার মিডিয়া সম্পাদক ও সাংবাদিক আকবর রেদোয়ান মনার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন কলাবাড়ী মাদ্রাসার মুহতামিম মুফতি আব্দুল মুছাব্বির।

বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান লাল মিয়া, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মনাফ, উপজেলা জামায়াতের আমির ফয়জুর রহমান, ইসলামপুর পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান জিয়াদ আলী, ইসলামপুর পূর্ব ইউনিয়নের চেয়ারম্যান আলমগীর আলম, উত্তর রণিখাই ইউনিয়নের চেয়ারম্যান মাস্টার ফয়জুর রহমান, জেলা যুবদলের সহসাধারণ সম্পাদক বাহার আহমদ রুহেল এবং কোম্পানীগঞ্জ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আসাদুল হক আসাদ।

অনুষ্ঠানে নবগঠিত ৫১ সদস্যের কমিটির সভাপতি এখলাস আহমদ, সহসভাপতি হাজী জালাল ও আলা উদ্দিন সরোয়ার, সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম জুয়েল, অর্থ সম্পাদক মোর্শেদ আলম, সাংগঠনিক সম্পাদক প্রবাসী জাবেদ উমর বেলিম, প্রচার সম্পাদক সজিব আহমদ, আইনবিষয়ক সম্পাদক লিটন মাহমুদ, সহপ্রচার সম্পাদক জিয়াউর রহমানসহ কমিটির সদস্যদের পরিচয় করিয়ে দেওয়া হয়।

বক্তারা নবগঠিত সংগঠনের নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে বলেন, কোম্পানীগঞ্জে মানবিক কল্যাণে কাজ করার অভিজ্ঞতা রয়েছে কমিটির অনেক সদস্যের। নতুন সংগঠনটি সম্মিলিতভাবে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে শিক্ষা, মানবিক সহায়তা ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।

সভায় আরও বক্তব্য দেন কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি মো. মঈন উদ্দিন মিলন, আঞ্জব কোম্পানি মাদ্রাসার পরিচালক গাজী মাসুদুর রহমান, কলাবাড়ী মাদ্রাসার শিক্ষা সচিব হাফেজ জামাল উদ্দিন, কোম্পানীগঞ্জ উপজেলা ইমাম সমিতির সভাপতি হাফেজ মাসুম আহমদ, পাড়ুয়া ফোরকানিয়া হাফিজিয়া মাদ্রাসার পরিচালক ফখরুল ইসলাম মাসরুর, পাড়ুয়া বটেরতল মাদ্রাসার পরিচালক শফিকুল ইসলাম, হাজী আমিনুল হক, মাওলানা আনোয়ার শাহ কোম্পানীগঞ্জী, জামেয়া দারুল আরকাম হাফিজিয়া টুকেরগাঁও মাদ্রাসার সভাপতি ইব্রাহিম খলিল, সাধারণ সম্পাদক রাসেল আহমদ, ইউপি সদস্য মেহেদী হাসান ডালিম এবং কলাবাড়ী স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক হারুনুর রশীদসহ অনেকে।

অনুষ্ঠানের একপর্যায়ে আমন্ত্রিত অতিথি ও সংস্থার দায়িত্বশীলরা মাদ্রাসাপড়ুয়া দুই শতাধিক শিক্ষার্থীর হাতে শিক্ষা উপকরণ ও ব্যাগ তুলে দেন। শিক্ষা উপকরণ পেয়ে শিক্ষার্থীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়।

আয়োজকরা জানান, মানবিক সহায়তা, শিক্ষা উপকরণ বিতরণসহ অসহায় মানুষের মৌলিক প্রয়োজন পূরণে সহযোগিতা এবং সামাজিক উন্নয়নে কাজ করাই কোম্পানীগঞ্জ মানবকল্যাণ সংস্থার অন্যতম লক্ষ্য।

এই সম্পর্কিত আরো