সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গোয়াইনঘাটে ২৪ লাখ টাকার ফেনসিডিলসহ নারী আটক সিলেটে নতুন বাসায় ওঠার পরদিনই ঘর থেকে চিকিৎসকের মরদেহ উদ্ধার সংকটের মেঘ কেটে রোদের দেখা: মাঠ কাঁপাতে প্রস্তুত কিংস বিশ্বনাথে ইসলামী আন্দোলনের উপজেলা ও পৌর শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে কানাইঘাটে ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন মায়ের শেষ বিদায়ে মুকুলের কান্না ছুঁয়ে গেল জানাজায় উপস্থিত সবাইকে আ. লীগ নেতার গাড়িতে ‘লংড্রাইভ করেছেন’ পাটওয়ারী, দাবি রাশেদ খাঁনের শাল্লায় বিএনপি নেতা আলী আমজাদের ইন্তেকাল, নাছির চৌধুরীর শোক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় এমপি মিলনকে ফুলেল শুভেচ্ছা স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস হতে পারে না: রাষ্ট্রপতি
advertisement
সিলেট বিভাগ

জগন্নাথপুর-শিবগঞ্জ-বেগমপুর সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন

দীর্ঘদিন ধরে বেহাল হয়ে থাকা জগন্নাথপুর-শিবগঞ্জ-বেগমপুর সড়ক দ্রুত সংস্কারের দাবিতে সুনামগঞ্জের জগন্নাথপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৩ আগস্ট) দুপুর ১২টায় জগন্নাথপুর পৌরসভার সামনে দক্ষিণ জগন্নাথপুর গণদাবি পরিষদের উদ্যোগে মিছিল পরবর্তী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সাবেক ছাত্রনেতা ও দক্ষিণ জগন্নাথপুর গণদাবি পরিষদের আহ্বায়ক মাসুম আহমদের সভাপতিত্বে এবং গণদাবি পরিষদের নেতা হাফিজ আখতারুজ্জামান রিয়াদের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন মাওলানা দরছ উদ্দিন, শিবগঞ্জ বাজারের ব্যবসায়ী আব্দুল বাছিত সুমন, কুবাজপুর হযরত ফাতিমা (রা.) একাডেমির পরিচালক হাফিজ আবু তাহের, কুবাজপুর গ্রামের সালিশি ব্যক্তি জেবুল মিয়া, ঘোষগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আখতার হোসেন, সহকারী শিক্ষক জিকরুল আলম, মিলন মিয়া, ইছগাঁও মহিলা মাদরাসার মুহতামিম মাওলানা মুজাহিদ খান, শিবগঞ্জ বাজারের ব্যবসায়ী ডা. ফরহাদ মিয়া, কুবাজপুর দক্ষিণপাড়া দারুস সুন্নাহ মাদরাসার পরিচালক মাওলানা হাবিবুর রহমান, সুহেল আহমদ, খলিল চৌধুরী ও রিয়াজ মিয়াসহ অনেকে।

মানববন্ধনে কাতিয়া, পাইলগাঁও, কুবাজপুর, রমাপতিপুর, দোস্তপুর, ইছগাঁও, ঘোষগাঁও ও টিয়ারগাঁও এলাকার শতাধিক মানুষ অংশ নেন। বিভিন্ন স্কুল-মাদরাসার শিক্ষার্থীরাও মিছিল নিয়ে কর্মসূচিতে যোগ দেয়।

বক্তারা বলেন, জগন্নাথপুর উপজেলার অন্যতম গুরুত্বপূর্ণ এই সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় অসংখ্য খানাখন্দের সৃষ্টি হয়েছে। প্রতিদিন ঝুঁকি নিয়ে শিক্ষার্থী, পথচারী ও সাধারণ মানুষকে এ সড়কে চলাচল করতে হচ্ছে। এতে যানবাহন চলাচলও ব্যাহত হচ্ছে এবং চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকাবাসীকে।

তারা বলেন, বছরের পর বছর ধরে সড়কটির বেহাল দশা চললেও কার্যকর সংস্কারের উদ্যোগ নেওয়া হয়নি। বর্ষা মৌসুমে দুর্ভোগ আরও বেড়েছে। তাই দ্রুত জগন্নাথপুর-শিবগঞ্জ-বেগমপুর সড়ক সংস্কার করে জনসাধারণের দীর্ঘদিনের দুর্ভোগ নিরসনের দাবি জানান তারা।

মানববন্ধন থেকে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পাশাপাশি সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনের সংসদ সদস্য কয়ছর এম আহমদের প্রতি সড়কটি দ্রুত সংস্কারে কার্যকর উদ্যোগ নেওয়ার জোর দাবি জানানো হয়।

এই সম্পর্কিত আরো

গোয়াইনঘাটে ২৪ লাখ টাকার ফেনসিডিলসহ নারী আটক

সিলেটে নতুন বাসায় ওঠার পরদিনই ঘর থেকে চিকিৎসকের মরদেহ উদ্ধার

সংকটের মেঘ কেটে রোদের দেখা: মাঠ কাঁপাতে প্রস্তুত কিংস

বিশ্বনাথে ইসলামী আন্দোলনের উপজেলা ও পৌর শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে কানাইঘাটে ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন

মায়ের শেষ বিদায়ে মুকুলের কান্না ছুঁয়ে গেল জানাজায় উপস্থিত সবাইকে

আ. লীগ নেতার গাড়িতে ‘লংড্রাইভ করেছেন’ পাটওয়ারী, দাবি রাশেদ খাঁনের

শাল্লায় বিএনপি নেতা আলী আমজাদের ইন্তেকাল, নাছির চৌধুরীর শোক

সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় এমপি মিলনকে ফুলেল শুভেচ্ছা

স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস হতে পারে না: রাষ্ট্রপতি