সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গোয়াইনঘাটে ২৪ লাখ টাকার ফেনসিডিলসহ নারী আটক সিলেটে নতুন বাসায় ওঠার পরদিনই ঘর থেকে চিকিৎসকের মরদেহ উদ্ধার সংকটের মেঘ কেটে রোদের দেখা: মাঠ কাঁপাতে প্রস্তুত কিংস বিশ্বনাথে ইসলামী আন্দোলনের উপজেলা ও পৌর শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে কানাইঘাটে ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন মায়ের শেষ বিদায়ে মুকুলের কান্না ছুঁয়ে গেল জানাজায় উপস্থিত সবাইকে আ. লীগ নেতার গাড়িতে ‘লংড্রাইভ করেছেন’ পাটওয়ারী, দাবি রাশেদ খাঁনের শাল্লায় বিএনপি নেতা আলী আমজাদের ইন্তেকাল, নাছির চৌধুরীর শোক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় এমপি মিলনকে ফুলেল শুভেচ্ছা স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস হতে পারে না: রাষ্ট্রপতি
advertisement
সিলেট বিভাগ

সুনামগঞ্জে ১০ম শ্রেণির স্কুলছাত্রী অপহরণ, প্রধান আসামি গ্রেপ্তার

সুনামগঞ্জে দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে অপহরণের ঘটনায় প্রধান আসামি আলহাম হোসেনকে (২৬) গ্রেপ্তার করেছে র‌্যাব-৯। একই অভিযানে অপহৃত স্কুলছাত্রীকেও উদ্ধার করা হয়েছে।

শনিবার (২২ আগস্ট) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-৩ (সুনামগঞ্জ)-এর একটি আভিযানিক দল শান্তিগঞ্জ থানার পাগলা বাজার এলাকায় অভিযান চালিয়ে প্রায় দুই সপ্তাহ পর ওই স্কুলছাত্রীকে উদ্ধার এবং আলহাম হোসেনকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার আলহাম হোসেন সুনামগঞ্জ শহরের পূর্ব তেঘরিয়া এলাকার আফজাল হোসেনের ছেলে।

র‌্যাব জানায়, উদ্ধার হওয়া স্কুলছাত্রী সরকারি সতীশ চন্দ্র গার্লস হাই স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী। আলহাম হোসেন প্রবাসে থাকাকালে মোবাইল ফোনে ওই ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। বিষয়টি জানতে পেরে পরিবারের পক্ষ থেকে তাকে আলহামের সঙ্গে যোগাযোগ করতে নিষেধ করা হয়। পরে ছাত্রীটি যোগাযোগ বন্ধ করে দেয়।

প্রায় দেড় মাস আগে আলহাম দেশে ফিরে আবারও ওই ছাত্রীকে উত্ত্যক্ত করতে শুরু করেন এবং তার পরিবারকে ভয়ভীতি দেখান বলে অভিযোগ রয়েছে।

এরই ধারাবাহিকতায় গত ৮ আগস্ট রাতে বাড়ির সামনে থেকে আলহাম তার সহযোগীদের নিয়ে ওই ছাত্রীকে জোরপূর্বক সিএনজিচালিত অটোরিকশায় তুলে নিয়ে যান বলে মামলায় অভিযোগ করা হয়েছে।

এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রীর বাবা বাদী হয়ে ১০ আগস্ট সুনামগঞ্জ সদর মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলা দায়েরের পর থেকেই আসামিদের গ্রেপ্তারে ছায়া তদন্ত ও গোয়েন্দা নজরদারি শুরু করে র‌্যাব-৯।

র‌্যাব-৯-এর মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, উদ্ধার হওয়া ভিকটিম ও গ্রেপ্তার আলহাম হোসেনকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য সুনামগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

এই সম্পর্কিত আরো

গোয়াইনঘাটে ২৪ লাখ টাকার ফেনসিডিলসহ নারী আটক

সিলেটে নতুন বাসায় ওঠার পরদিনই ঘর থেকে চিকিৎসকের মরদেহ উদ্ধার

সংকটের মেঘ কেটে রোদের দেখা: মাঠ কাঁপাতে প্রস্তুত কিংস

বিশ্বনাথে ইসলামী আন্দোলনের উপজেলা ও পৌর শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে কানাইঘাটে ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন

মায়ের শেষ বিদায়ে মুকুলের কান্না ছুঁয়ে গেল জানাজায় উপস্থিত সবাইকে

আ. লীগ নেতার গাড়িতে ‘লংড্রাইভ করেছেন’ পাটওয়ারী, দাবি রাশেদ খাঁনের

শাল্লায় বিএনপি নেতা আলী আমজাদের ইন্তেকাল, নাছির চৌধুরীর শোক

সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় এমপি মিলনকে ফুলেল শুভেচ্ছা

স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস হতে পারে না: রাষ্ট্রপতি