সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
শিরোনাম
ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, অক্টোবরের ১৮ দিনে প্রাণহানি ১০০ ছাড়াল অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: ঢাকায় সৌদি রাষ্ট্রদূতকে ডেকে পরিস্থিতি জানতে চাইল সরকার শেরেবাংলা নগরে সচিবালয় স্থানান্তরের প্রস্তাব অনুমোদন সিলেটে ৩ লাখ টাকার ভারতীয় টমেটোসহ ট্রাক জব্দ, পালালেন চালক-হেলপারসহ ৩ জন শান্তিগঞ্জে ৫ হাজার বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ধর্মপাশায় দুর্গাপূজামণ্ডপে এমপি কামরুলের ১০ হাজার টাকা করে উপহার শান্তিগঞ্জে ৩০ মহিলা কমিউনিটি স্বেচ্ছাসেবককে স্বাস্থ্য ও পুষ্টিবিষয়ক প্রশিক্ষণ শান্তিগঞ্জে ৩২ বছর পর বন্দোবস্তকৃত ভূমির সীমানা নির্ধারণ জামালগঞ্জে দুর্গোৎসবে ৩০ অসহায় নারীকে বস্ত্র উপহার
advertisement
সিলেট বিভাগ

দক্ষিণ সুরমায় ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক

সিলেট নগরীর বহুল আলোচিত দক্ষিণ সুরমা থেকে ইয়াবাসহ শাহানা বেগম (৪৯) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

ধৃত শাহানা বেগম পিরোজপুর আবাসিক এলাকার জাহাঙ্গীর মিয়ার বাসার নিচতলার ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছেন। 

রোববার এসএমপি'র মিডিয়া শাখা থেকে এ তথ্য নিশ্চিত করা হয়। 

এসএমপি'র সূত্র জানায়, শনিবার (২২ আগস্ট) রাত ১টার দিকে দক্ষিণ সুরমার পিরোজপুর আবাসিক এলাকার জাহাঙ্গীর মিয়ার বাসার নিচতলার ভাড়াটিয়া বাসায় অভিযান চালিয়ে শাহানা বেগমকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১৬৫ পিস ইয়াবা এবং মাদক বিক্রয়লব্ধ নগদ ৮ হাজার ৩৫০ টাকা উদ্ধার করা হয়।

আটক শাহানা বেগম লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানার ভোলাকোট (ভোড়াগুট) এলাকার সুন্দর আলীর মেয়ে এবং হারুন মিয়ার স্ত্রী। বর্তমানে তিনি দক্ষিণ সুরমার পিরোজপুর আবাসিক এলাকায় জাহাঙ্গীর মিয়ার বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।

এ ঘটনায় দক্ষিণ সুরমা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী মামলা করা হয়েছে। 

এ তথ্য নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) মনজুরুল আলম জানান, আটক শাহানা বেগমের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

সিলেট মহানগরীতে মাদকবিরোধী অভিযান ও অপরাধ নিয়ন্ত্রণে ডিবি পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

▐ এই সম্পর্কিত আরো

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, অক্টোবরের ১৮ দিনে প্রাণহানি ১০০ ছাড়াল

অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি

মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: ঢাকায় সৌদি রাষ্ট্রদূতকে ডেকে পরিস্থিতি জানতে চাইল সরকার

শেরেবাংলা নগরে সচিবালয় স্থানান্তরের প্রস্তাব অনুমোদন

সিলেটে ৩ লাখ টাকার ভারতীয় টমেটোসহ ট্রাক জব্দ, পালালেন চালক-হেলপারসহ ৩ জন

শান্তিগঞ্জে ৫ হাজার বৃক্ষরোপণ কর্মসূচি শুরু

ধর্মপাশায় দুর্গাপূজামণ্ডপে এমপি কামরুলের ১০ হাজার টাকা করে উপহার

শান্তিগঞ্জে ৩০ মহিলা কমিউনিটি স্বেচ্ছাসেবককে স্বাস্থ্য ও পুষ্টিবিষয়ক প্রশিক্ষণ

শান্তিগঞ্জে ৩২ বছর পর বন্দোবস্তকৃত ভূমির সীমানা নির্ধারণ

জামালগঞ্জে দুর্গোৎসবে ৩০ অসহায় নারীকে বস্ত্র উপহার