সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
শিরোনাম
ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, অক্টোবরের ১৮ দিনে প্রাণহানি ১০০ ছাড়াল অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: ঢাকায় সৌদি রাষ্ট্রদূতকে ডেকে পরিস্থিতি জানতে চাইল সরকার শেরেবাংলা নগরে সচিবালয় স্থানান্তরের প্রস্তাব অনুমোদন সিলেটে ৩ লাখ টাকার ভারতীয় টমেটোসহ ট্রাক জব্দ, পালালেন চালক-হেলপারসহ ৩ জন শান্তিগঞ্জে ৫ হাজার বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ধর্মপাশায় দুর্গাপূজামণ্ডপে এমপি কামরুলের ১০ হাজার টাকা করে উপহার শান্তিগঞ্জে ৩০ মহিলা কমিউনিটি স্বেচ্ছাসেবককে স্বাস্থ্য ও পুষ্টিবিষয়ক প্রশিক্ষণ শান্তিগঞ্জে ৩২ বছর পর বন্দোবস্তকৃত ভূমির সীমানা নির্ধারণ জামালগঞ্জে দুর্গোৎসবে ৩০ অসহায় নারীকে বস্ত্র উপহার
advertisement
সিলেট বিভাগ

সিলেটে ৮ লাখ টাকার ভারতীয় পণ্যসহ পিকআপ জব্দ, গ্রেপ্তার ১

সিলেট মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় কাজুবাদাম, চকলেট ও কসমেটিকস পণ্যসহ এক যুবককে গ্রেপ্তার করেছে। এ সময় পণ্য পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়। উদ্ধার করা পণ্যের আনুমানিক বাজারমূল্য ৮ লাখ ৩১ হাজার ৫০০ টাকা।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (২১ আগস্ট) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল শাহপরান (রহ.) থানাধীন বটেশ্বর বাজারের গেইলপাড়া এলাকায় ‘মায়ের দোয়া ভ্যারাইটিস স্টোর’-এর সামনে অভিযান পরিচালনা করে।

অভিযানকালে ঢাকা মেট্রো-ল-২৩-৩৬৯৪ নম্বরের একটি পিকআপ ভ্যানে তল্লাশি চালিয়ে ৫১০ কেজি ভারতীয় কাজুবাদাম, ১ হাজার ৪৩০ পিস ভারতীয় চকলেট এবং ৩ হাজার ৪২০ পিস ‘Clop G’ ক্রিম জব্দ করা হয়।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মো. আব্দুল কাদির (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তিনি গোয়াইনঘাট উপজেলার ফতেপুর গ্রামের মো. সোনা মিয়ার ছেলে।

সিলেট মেট্রোপলিটন পুলিশ জানায়, এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে শাহপরান (রহ.) থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলাটি ২১ আগস্ট ২০২৪ তারিখে দায়ের করা হয় এবং মামলা নম্বর ২৩।

গ্রেপ্তার আব্দুল কাদিরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

▐ এই সম্পর্কিত আরো

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, অক্টোবরের ১৮ দিনে প্রাণহানি ১০০ ছাড়াল

অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি

মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: ঢাকায় সৌদি রাষ্ট্রদূতকে ডেকে পরিস্থিতি জানতে চাইল সরকার

শেরেবাংলা নগরে সচিবালয় স্থানান্তরের প্রস্তাব অনুমোদন

সিলেটে ৩ লাখ টাকার ভারতীয় টমেটোসহ ট্রাক জব্দ, পালালেন চালক-হেলপারসহ ৩ জন

শান্তিগঞ্জে ৫ হাজার বৃক্ষরোপণ কর্মসূচি শুরু

ধর্মপাশায় দুর্গাপূজামণ্ডপে এমপি কামরুলের ১০ হাজার টাকা করে উপহার

শান্তিগঞ্জে ৩০ মহিলা কমিউনিটি স্বেচ্ছাসেবককে স্বাস্থ্য ও পুষ্টিবিষয়ক প্রশিক্ষণ

শান্তিগঞ্জে ৩২ বছর পর বন্দোবস্তকৃত ভূমির সীমানা নির্ধারণ

জামালগঞ্জে দুর্গোৎসবে ৩০ অসহায় নারীকে বস্ত্র উপহার