সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
শিরোনাম
মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর নাগরিক সুবিধার দাবিতে আন্দোলনে নামছেন বিশ্বনাথ পৌরবাসী শান্তিগঞ্জে পূর্ব বীরগাঁও ইউনিয়ন বিএনপি ও যুবদল নেতাদের পূজামণ্ডপ পরিদর্শন গোলাপগঞ্জের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা রফিকুল বারী রোমানের মৃত্যুতে উমেদুর রহমান উমেদের শোক ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, অক্টোবরের ১৮ দিনে প্রাণহানি ১০০ ছাড়াল অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: ঢাকায় সৌদি রাষ্ট্রদূতকে ডেকে পরিস্থিতি জানতে চাইল সরকার শেরেবাংলা নগরে সচিবালয় স্থানান্তরের প্রস্তাব অনুমোদন সিলেটে ৩ লাখ টাকার ভারতীয় টমেটোসহ ট্রাক জব্দ, পালালেন চালক-হেলপারসহ ৩ জন
advertisement
সিলেট বিভাগ

কোম্পানীগঞ্জে লিজের পাথর নিলামের প্রতিবাদে মানববন্ধন

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার উৎমা ছড়ায় বৈধভাবে উত্তোলন করা পাথরকে অবৈধ ঘোষণা করে নিলামে বিক্রির অভিযোগে মানববন্ধন করেছেন শ্রমিক ও ক্ষুদ্র পাথর ব্যবসায়ীরা।

২১ শে আগষ্ট(শুক্রবার) অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা অবিলম্বে নিলাম প্রক্রিয়া বন্ধ, বিষয়টি সুষ্ঠু তদন্ত এবং শ্রমিকদের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানান স্হানীয়রা।

কয়েক শতাধিক শ্রমিক ব্যবসায়ীর উপস্হিতিতে ‎মানববন্ধনে বক্তারা বলেন, উৎমা ছড়ার পাথর উত্তোলন ও পরিবহনের সঙ্গে দীর্ঘদিন ধরে অসংখ্য শ্রমিক ও ক্ষুদ্র ব্যবসায়ী জড়িত। তাদের শ্রম ও বিনিয়োগের ওপর নির্ভর করেই চলে শত শত পরিবারের জীবন-জীবিকা। কিন্তু বৈধভাবে উত্তোলিত পাথরকে অবৈধ ঘোষণা করে নিলামে বিক্রি যৌক্তিক নয় বলে দাবি তুলেন তারা। মানববন্ধনে ব্যানার,ফেস্টুনে একটাই দাবি ন্যায্য পাথর আমাদের ফিরিয়ে দিন,আমাদের কাছ থেকেই ট্যাক্স নিন।

উল্লেখ্য ২০১৯-২০২১ সালের এপ্রিল পর্যন্ত বৈধভাবে  উৎমা পাথর কোয়ারি খোলা ছিলো। সে সময় এই পাথর গুলো উত্তোলন করা হয়।

কিন্তু তাৎক্ষণিক পরিবেশের দোহাই দিয়ে আওয়ামী সরকার হঠাৎ পাথর কোয়ারী ইজারা বাতিল করে। এ অবস্থায় উত্তোলিত পাথরের স্টক বৈধতার অপেক্ষায় থেকে যায়। সম্প্রতি মাস দেড়েক পূর্বে সরকারের খনিজ মন্ত্রণালয়ের একটি দল উৎমা পাথর কোয়ারীর  প্রায় ১ লক্ষ পাথর বিভিন্ন স্তুপে বিভিন্ন মালিকের জব্দ করে। ইতিমধ্যে পাথরগুলো নিলামে তোলা হয়।এতে বিপাকে পড়েন স্হানীয় পাথর মালিক শ্রমিকরা। বিষয়টি মাননীয় হাইকোর্টে একটি রিট পিটিশন দায়ের করা হয়।

‎মানববন্ধনে অংশ নেওয়া শ্রমিক ও স্থানীয়রা অভিযোগ করেন, পাথরের বৈধতা নিয়ে কোনো প্রশ্ন থাকলে তা যথাযথ তদন্তের মাধ্যমে নির্ধারণ করা উচিত। কিন্তু প্রকৃত বিষয় যাচাই না করে পাথর নিলামে বিক্রি করা হলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন সাধারণ শ্রমিকরা।

স্হানীয়রা সংশ্লিষ্ট কতৃপক্ষের কাছে আকুতি জানান তাদের শ্রম,ঘাম,পূঁজিতে আহরিত পাথর সরকারি বিধিমালা অনুযায়ী নিলাম বাতিল করে তাদের কাছে ফিরিয়ে দেয়ার দাবি জানান।

বিক্ষোভ মিছিল শেষে মানববন্ধনে উপস্হিত ছিলেন, সভায় উপস্থিত ছিলেন  স্হানীয় ইউ/পি চেয়ারম্যান মাষ্টার ফয়জুর রহমান,  মাওলানা আব্দুর নুর,বিএনপি নেতা মোঃরমজান আলী, জেলা যুবদল নেতা মোস্তাকিম আহমেদ ফরহাদ, সমাজকর্মী আসাদুল হক আসাদ,ইউনিয়ন বিএনপি নেতা শাহাজান মিয়া, উছমান গনি সাধারণ সম্পাদক উপজেলা শ্রমিক দল, তাতী দল নেতা আতাউর রহমান, মাওলানা,রুহুল আমিন সিরাজী, ছাত্রদল নেতা আমিন রশিদ, এনসিপি নেতা মোঃ সামসু প্রমূখ।

▐ এই সম্পর্কিত আরো

মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

নাগরিক সুবিধার দাবিতে আন্দোলনে নামছেন বিশ্বনাথ পৌরবাসী

শান্তিগঞ্জে পূর্ব বীরগাঁও ইউনিয়ন বিএনপি ও যুবদল নেতাদের পূজামণ্ডপ পরিদর্শন

গোলাপগঞ্জের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা

রফিকুল বারী রোমানের মৃত্যুতে উমেদুর রহমান উমেদের শোক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, অক্টোবরের ১৮ দিনে প্রাণহানি ১০০ ছাড়াল

অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি

মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: ঢাকায় সৌদি রাষ্ট্রদূতকে ডেকে পরিস্থিতি জানতে চাইল সরকার

শেরেবাংলা নগরে সচিবালয় স্থানান্তরের প্রস্তাব অনুমোদন

সিলেটে ৩ লাখ টাকার ভারতীয় টমেটোসহ ট্রাক জব্দ, পালালেন চালক-হেলপারসহ ৩ জন