সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
শিরোনাম
মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর নাগরিক সুবিধার দাবিতে আন্দোলনে নামছেন বিশ্বনাথ পৌরবাসী শান্তিগঞ্জে পূর্ব বীরগাঁও ইউনিয়ন বিএনপি ও যুবদল নেতাদের পূজামণ্ডপ পরিদর্শন গোলাপগঞ্জের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা রফিকুল বারী রোমানের মৃত্যুতে উমেদুর রহমান উমেদের শোক ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, অক্টোবরের ১৮ দিনে প্রাণহানি ১০০ ছাড়াল অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: ঢাকায় সৌদি রাষ্ট্রদূতকে ডেকে পরিস্থিতি জানতে চাইল সরকার শেরেবাংলা নগরে সচিবালয় স্থানান্তরের প্রস্তাব অনুমোদন সিলেটে ৩ লাখ টাকার ভারতীয় টমেটোসহ ট্রাক জব্দ, পালালেন চালক-হেলপারসহ ৩ জন
advertisement
সিলেট বিভাগ

বৈদ্যুতিক শকে আহত উল্টোলেজি বানর উদ্ধার

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বৈদ্যুতিক শকে আহত একটি উল্টোলেজি বানর (সিংহ বানর) উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২১ আগস্ট ২০২৬) দুপুর সাড়ে ১২টার দিকে শ্রীমঙ্গল শ্যামলী আবাসিক এলাকায় বৈদ্যুতিক শক খেয়ে বানরটি মাটিতে পড়ে যায়। বিষয়টি স্থানীয় লোকজনের নজরে এলে তারা দ্রুত বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে খবর দেন।

খবর পেয়ে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল, সঞ্জিত দেব এবং পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে উপস্থিত হন। সেখানে গিয়ে তারা বৈদ্যুতিক শকে আহত বানরটিকে দেখতে পান। পরে পরিচয় নিশ্চিত হয়, এটি একটি উল্টোলেজি বানর, যা সিংহ বানর নামেও পরিচিত।

পরবর্তীতে উদ্ধারকর্মীরা আহত বানরটিকে নিরাপদে উদ্ধার করে চিকিৎসা ও প্রয়োজনীয় পরিচর্যার জন্য শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করেন।

বন্যপ্রাণী সংশ্লিষ্টরা জানান, বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে বন্যপ্রাণী আহত হওয়ার ঘটনা রোধে আবাসিক ও বনাঞ্চলসংলগ্ন এলাকায় বৈদ্যুতিক লাইনের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি।

▐ এই সম্পর্কিত আরো

মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

নাগরিক সুবিধার দাবিতে আন্দোলনে নামছেন বিশ্বনাথ পৌরবাসী

শান্তিগঞ্জে পূর্ব বীরগাঁও ইউনিয়ন বিএনপি ও যুবদল নেতাদের পূজামণ্ডপ পরিদর্শন

গোলাপগঞ্জের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা

রফিকুল বারী রোমানের মৃত্যুতে উমেদুর রহমান উমেদের শোক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, অক্টোবরের ১৮ দিনে প্রাণহানি ১০০ ছাড়াল

অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি

মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: ঢাকায় সৌদি রাষ্ট্রদূতকে ডেকে পরিস্থিতি জানতে চাইল সরকার

শেরেবাংলা নগরে সচিবালয় স্থানান্তরের প্রস্তাব অনুমোদন

সিলেটে ৩ লাখ টাকার ভারতীয় টমেটোসহ ট্রাক জব্দ, পালালেন চালক-হেলপারসহ ৩ জন