দীর্ঘদিন পর লাফার্জহোলসিম বাংলাদেশ পিএলসি শ্রমিক ইউনিয়নের বহুল প্রত্যাশিত নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ৩০ আগস্ট এ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করবে।
জাতীয়তাবাদী শ্রমিকদল সমর্থিত ‘সম্মিলিত শ্রমিক ঐক্য পরিষদ’ এবং জাতীয় শ্রমিক লীগের অন্তর্ভুক্ত কেবিনেট সদস্যদের নিয়ে গঠিত অপর প্যানেল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে। নির্বাচন পরিচালনার জন্য গঠিত নির্বাচন কমিশন দুটি পূর্ণ প্যানেলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে।
জাতীয়তাবাদী শ্রমিকদল সমর্থিত সম্মিলিত শ্রমিক ঐক্য পরিষদ প্যানেলে রয়েছেন—সভাপতি পদে এ কে এম লুৎফুল আলম, সহসভাপতি মো. শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আলী হোসেন সৈয়দ, সাংগঠনিক সম্পাদক মো. হানিফ, অর্থ সম্পাদক মো. ছালেক মিয়া, দপ্তর সম্পাদক মো. গিয়াস উদ্দিন, প্রচার সম্পাদক মো. কামাল হোসেন এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. শাহ আলম।
নয়টি পদে এ নির্বাচন অনুষ্ঠিত হবে।
এদিকে জাতীয়তাবাদী শ্রমিকদল সমর্থিত সম্মিলিত শ্রমিক ঐক্য পরিষদ প্যানেলকে ভোট দিয়ে বিজয়ী করার জন্য শ্রমিকদের প্রতি আহ্বান জানিয়েছেন সভাপতি পদপ্রার্থী এ কে এম লুৎফুল আলম।
তিনি ছাতক সিমেন্ট কারখানার সাবেক শ্রমিক নেতা মরহুম মকবুল আলী বার্ণারের ছেলে।