বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
শিরোনাম
লাফার্জহোলসিম বাংলাদেশ শ্রমিক ইউনিয়নের নির্বাচন ৩০ আগস্ট চুনারুঘাটে ধানের জমি থেকে যুবকের মরদেহ উদ্ধার বিদায়ের মুহূর্তে কাঁদলেন ফখরুল রাজপথে অগ্রণী ভূমিকা রাখছে স্বেচ্ছাসেবক দল: আব্দুল কাইয়ুম চৌধুরী কুলাউড়ায় যত্রতত্র সিএনজি পার্কিংয়ে অভিযান, ৭ গাড়ি জব্দ; শ্রমিকের কারাদণ্ড সুকান্তের জন্মশতবর্ষে কুলাউড়ায় ‘সুকান্ত সাহিত্য আড্ডা’ জামালগঞ্জে ৫০ কেজি কারেন্ট জাল জব্দ, দোকানিকে জরিমানা কুলাউড়ায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধির মৃত্যু দাখিলে ছাতকের কুমারকান্দি ইসলামিয়া মাদ্রাসার সাফল্য কানাইঘাটে ভারতীয় জিরা বোঝাই পিকআপের ধাক্কায় আহত ফারুকের মৃত্যু
advertisement
সিলেট বিভাগ

জামালগঞ্জে ৫০ কেজি কারেন্ট জাল জব্দ, দোকানিকে জরিমানা

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সাচনা বাজারে অভিযান চালিয়ে ৫০ কেজি নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। পরে জব্দ করা এসব জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। একই ঘটনায় দোকান মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) সন্ধ্যায় উপজেলার সাচনা বাজারের জয়নাল আবেদীন কটন স্টোরে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দোকান মালিক শহিদুল ইসলামের কাছ থেকে নিষিদ্ধ এসব কারেন্ট জাল জব্দ করা হয়।

অভিযান শেষে জব্দ করা ৫০ কেজি কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। পাশাপাশি নিষিদ্ধ কারেন্ট জাল সংরক্ষণ ও বিক্রির দায়ে দোকান মালিক শহিদুল ইসলামকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিল্পী রাণী মোদক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় উপজেলা ভূমি অফিসের নাজির কাম ক্যাশিয়ার মো. ছবির হোসেন ও উপজেলা নির্বাহী কার্যালয়ের অফিস সহকারী সুরঞ্জিত রায় উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শিল্পী রাণী মোদক বলেন, হাওর ও জলাশয়ে মাছের প্রজনন ও জীববৈচিত্র্য রক্ষায় নিষিদ্ধ জালের ব্যবহার ও বিক্রির বিরুদ্ধে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এই সম্পর্কিত আরো

লাফার্জহোলসিম বাংলাদেশ শ্রমিক ইউনিয়নের নির্বাচন ৩০ আগস্ট

চুনারুঘাটে ধানের জমি থেকে যুবকের মরদেহ উদ্ধার

বিদায়ের মুহূর্তে কাঁদলেন ফখরুল

রাজপথে অগ্রণী ভূমিকা রাখছে স্বেচ্ছাসেবক দল: আব্দুল কাইয়ুম চৌধুরী

কুলাউড়ায় যত্রতত্র সিএনজি পার্কিংয়ে অভিযান, ৭ গাড়ি জব্দ; শ্রমিকের কারাদণ্ড

সুকান্তের জন্মশতবর্ষে কুলাউড়ায় ‘সুকান্ত সাহিত্য আড্ডা’

জামালগঞ্জে ৫০ কেজি কারেন্ট জাল জব্দ, দোকানিকে জরিমানা

কুলাউড়ায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধির মৃত্যু

দাখিলে ছাতকের কুমারকান্দি ইসলামিয়া মাদ্রাসার সাফল্য

কানাইঘাটে ভারতীয় জিরা বোঝাই পিকআপের ধাক্কায় আহত ফারুকের মৃত্যু