বুধবার, ১৯ আগস্ট ২০২৬
বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
কানাইঘাটে জিরাবোঝাই পিকআপের ধাক্কায় আহত ২ ছাতকে রাধানগর মাদ্রাসার জিপিএ-৫ প্রাপ্ত দুই শিক্ষার্থী-কে সংবর্ধনা প্রদান ঈদে মিলাদুন্নবী উপলক্ষে র‌্যালি বাস্তবায়নে শিক্ষাপ্রতিষ্ঠানে মতবিনিময় মৌলভীবাজারে ৪ ফিলিং স্টেশনে অভিযান, ১ লাখ টাকা জরিমানা শান্তিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় ‎বিশ্বনাথে আশুগঞ্জ বিদ্যালয়ের অফিস সহকারি আশরাফুল ইসলাম স্মরণে শোকসভা জামালগঞ্জে উড়াল সড়কের জনসভায় ছাত্রলীগের নাম নিয়ে বিতর্কে ইউএনও ভারতীয় ফুচকা উদ্ধার - ছাতকে বিভিন্ন মামলায় ৬ আসামি গ্রেফতার, জেলহাজতে প্রেরণ শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ চারজন গ্রেপ্তার লিবিয়া থেকে গ্রীস যাওয়ার পথে জগন্নাথপুরের দুই যুবক নিখোঁজ
advertisement
সিলেট বিভাগ

কানাইঘাটে জিরাবোঝাই পিকআপের ধাক্কায় আহত ২

কানাইঘাটের সীমান্তবর্তী সুরইঘাট বাজারে ভারতীয় জিরা বোঝাই বেপরোয়া গতির টাটা পিকআপের ধাক্কায় ২ ব্যাক্তি গুরুত্বর আহত হয়েছেন।

আহতদের মধ্যে কানাইঘাট সদর ইউপির আগ্রীপাড়া গ্রামের মৃত মতসিন আলীর পুত্র ফারুক আহমদ (৬৫)’র দুই পা ভেঙ্গে যাওয়ায় আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপর আহত ব্যাক্তি একই ইউনিয়নের নিজ চাউরা উত্তর গ্রামের মৃত আমির আলীর পুত্র আম্বিয়া (৫০) তাকে কানাইঘাট মা-মনি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যেক্ষদর্শীরা জানান, মঙ্গলবার (১৮ আগস্ট) রাত ৮টার দিকে চোরাকারবারীরা সুনারতনপুঞ্জি সীমান্ত দিয়ে একটি টাটা পিকআপ বোঝাই করে ভারতীয় জিরা নিয়ে আসার সময় সুরইঘাট বিজিবি ক্যাম্পের সদস্যরা পিকআপটি ধরার জন্য পিছন থেকে ধাওয়া দেন। এতে পিকআপের চালক বিজিবির ধাওয়া খেয়ে বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে সুরইঘাট বাজার পয়েন্ট অতিক্রম করার সময় ফারুক আহমদ ও আম্বিয়াকে স্বজোরে ধাক্কা দিলে তারা রক্তাক্ত আহত হয়ে রাস্তার উপর লুটিয়ে পড়েন। এ সময় বাজারের লোকজনের সহায়তায় বিজিবি সদস্যরা পিকআপটি আটক করলেও চালক পালিয়ে যায়। আহত অবস্থায় স্থানীয় লোকজন ফারুক আহমদ ও আম্বিয়াকে দ্রæত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।

আহত এই দুইজনের মধ্যে ফারুক আহমদের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

জানা গেছে ভারতীয় জিরার মালিক সীমান্তবর্তী সুনারতনপুঞ্জি গ্রামের আব্দুল জব্বারের পুত্র চোরাকারবারী দেলোয়ার হোসেন ও বাগরা গ্রামের আনিছুল হকের পুত্র সাজন সহ আরো কয়েকজন এবং পালিয়ে যাওয়া গাড়ির চালক স্থানীয় ভাউরভাগ ৪র্থ খন্ড গ্রামের মৃত ফরিদ আহমদের পুত্র তুলি মিয়া। 

কানাইঘাট সদর ইউনিয়নের ২নং ওয়ার্ডের সদস্য নিজাম উদ্দিন জানান আহত ফারুক আহমদ ও আম্বিয়া তাহার ওয়ার্ডের বাসিন্দা। ফারুক আহমদ সুরইঘাট বাজারে দিন মজুরের কাজ করেন। বিভিন্ন সময় ভারতীয় চোরাই বাহনের বেপরোয়া গতির কারনে দুর্ঘটনা ঘটে থাকে। তিনি তার এলাকায় চোরাচালান বন্ধে বিজিবি সহ প্রশাসনের কাছে দাবী জানান।

এছাড়াও বাজারের ব্যবসায়ী এবং এলাকার লোকজন জানিয়েছেন, সুরইঘাট বাজার সহ আশপাশ এলাকায় ভারতীয় পণ্যে বোঝাই গাড়ি সব সময় বেপরোয়া গতিতে চলার কারনে স্কুল, মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থী সহ মানুষজন আতঙ্কের মধ্যে থাকেন।

এদিকে সুরইঘাট বিজিবি ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার সাথে যোগাযোগ করা হলে তিনি জানিয়েছেন ভারতীয় জিরা ভর্তি পিকআপটি আটক করা হয়েছে। বিজিবির পক্ষ থেকে আহত দুইজনের র্সাবক্ষণিক খোজ খবর নেওয়া হচ্ছে। এ ব্যাপারে আইনী প্রক্রিয়ার মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সম্পর্কিত আরো

কানাইঘাটে জিরাবোঝাই পিকআপের ধাক্কায় আহত ২

ছাতকে রাধানগর মাদ্রাসার জিপিএ-৫ প্রাপ্ত দুই শিক্ষার্থী-কে সংবর্ধনা প্রদান

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে র‌্যালি বাস্তবায়নে শিক্ষাপ্রতিষ্ঠানে মতবিনিময়

মৌলভীবাজারে ৪ ফিলিং স্টেশনে অভিযান, ১ লাখ টাকা জরিমানা

শান্তিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময়

‎বিশ্বনাথে আশুগঞ্জ বিদ্যালয়ের অফিস সহকারি আশরাফুল ইসলাম স্মরণে শোকসভা

জামালগঞ্জে উড়াল সড়কের জনসভায় ছাত্রলীগের নাম নিয়ে বিতর্কে ইউএনও

ভারতীয় ফুচকা উদ্ধারছাতকে বিভিন্ন মামলায় ৬ আসামি গ্রেফতার, জেলহাজতে প্রেরণ

শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ চারজন গ্রেপ্তার

লিবিয়া থেকে গ্রীস যাওয়ার পথে জগন্নাথপুরের দুই যুবক নিখোঁজ