বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ঢাকায় ১ হাজার শয্যার আন্তর্জাতিক হাসপাতাল, শুরু হয়েছে শেয়ার বুকিং মেলা বিশ্বনাথে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হামলায় আহত ছাত্রদল নেতা বকুল, ছাত্রদলের বিক্ষোভ মিছিল হতাশায় ভুগছেন? কোরআনের এই ১০ আয়াত নিয়ে একটু ভাবুন ছড়া থেকে অবৈধ বালু উত্তোলন, শ্রীমঙ্গলে দুইজনের কারাদণ্ড রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয় সিলেটে রেলের টিকিট কালোবাজারে বিক্রির দায়ে দুই আরএনবি সদস্য আটক চট্টগ্রামে ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীবিরোধী অভিযানে বাংলাদেশিসহ আটক ৩২৫ নারী ও বৃদ্ধ দম্পতিকে প্রাণনাশের হুমকি, চুনারুঘাটে গ্রেপ্তার ৩ সিলেটে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার
advertisement
সিলেট বিভাগ

জামালগঞ্জে উড়াল সড়কের জনসভায় ছাত্রলীগের নাম নিয়ে বিতর্কে ইউএনও

হাওর এলাকার উড়াল সড়ক ও ভৌত অবকাঠামো উন্নয়ন প্রকল্প এর ভিত্তিপ্রস্থর স্থাপন অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ছাত্রলীগের নাম নিলেন উপজেলা নির্বাহী অফিসার শিল্পী রাণী মোদক। 

মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে জামালগঞ্জ-ধর্মপাশা উড়াল সড়কের ভিত্তিপ্রস্তর শেষে সাচনা বাজার উচ্চ বিদ্যালয় মাঠে সুনামগঞ্জ এলজিইডির আয়োজনে জনসভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার শিল্পী রাণী মোদকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ ১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল।

প্রধান অতিথির বক্তব্য শেষে সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার শিল্পী রাণী মোদক নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগকে সম্মোধন করেন।

‎সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উড়াল সড়কের প্রকল্প পরিচালক ফেরদৌস আহমদ, সুনামগঞ্জ এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. আনোয়ার হোসেন, কেন্দ্রীয় কৃষক দলের সহ সাধারণ সম্পাদক আনিসুল হক, ধর্মপাশা উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল মুত্তালেব খান, জামালগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. আব্দুর রব, নূরুল হক আফিন্দী, উপজেলা বিএনপির আহ্বায়ক শফিকুর রহমান , তাহিরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক মো. বাদল মিয়া, যুগ্ম আহ্বায়ক জুনাব আলী , ধর্মপাশা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রহমত আলী, আব্দুল হক।
‎এ সময় উপস্থিত ছিলেন, জামালগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল মালিক, সাবেক সাধারণ সম্পাদক শাহ মো. শাহজাহান, যুগ্ম আহ্বায়ক আজাদ হোসেন বাবলু, সদস্য অ্যাডভোকেট শাহিনুর রহমান, জুলফিকার চৌধুরী রানা, ফজলুল কাদের চৌধুরী, ফরিদ মিয়া, নূরে আলম ফরায়েজী, আলী আক্কাছ মুরাদ, ইকবাল হাসান, গোলাম রব্বানী, এম নবী হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাসুক মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ওয়াহিদুর রহমান, সদস্য সচিব জায়েদ আহমদ, উপজেলা কৃষকদলের আহবায়ক মোবারক হোসেন, সদস্য সচিব আসাদ নূর সাদী, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তৌফিকুর রহমান, সদস্য সচিব আদনান আল ফয়েজ প্রমুখ।

‎এব্যাপারে সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য (স্বাক্ষর ক্ষমতাপ্রাপ্ত) এডভোকেট আব্দুল হক বলেন, স্বৈরাচারের দোসররা এখনো দেশের বিভিন্ন অফিসে আছে। তাদেরকে এখনো সরানো যায়নি। তবে তাদেরকে সরাতে হবে। তাই মাননীয় মন্ত্রী ও এমপি মহোদয়েরকে আমরা বলবো এগুলোর বিরুদ্ধে অবশ্যই তদন্ত করে ব্যবস্থা নিতে।

এই সম্পর্কিত আরো

ঢাকায় ১ হাজার শয্যার আন্তর্জাতিক হাসপাতাল, শুরু হয়েছে শেয়ার বুকিং মেলা

বিশ্বনাথে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হামলায় আহত ছাত্রদল নেতা বকুল, ছাত্রদলের বিক্ষোভ মিছিল

হতাশায় ভুগছেন? কোরআনের এই ১০ আয়াত নিয়ে একটু ভাবুন

ছড়া থেকে অবৈধ বালু উত্তোলন, শ্রীমঙ্গলে দুইজনের কারাদণ্ড

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয়

সিলেটে রেলের টিকিট কালোবাজারে বিক্রির দায়ে দুই আরএনবি সদস্য আটক

চট্টগ্রামে ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীবিরোধী অভিযানে বাংলাদেশিসহ আটক ৩২৫

নারী ও বৃদ্ধ দম্পতিকে প্রাণনাশের হুমকি, চুনারুঘাটে গ্রেপ্তার ৩

সিলেটে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার