মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬
মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

অপপ্রচার নয়, শিক্ষার্থীদের স্বার্থই অগ্রাধিকার: এমসি কলেজ ছাত্রদল

মুরারিচাঁদ (এমসি) কলেজ ছাত্রদলের সাধারণ শিক্ষার্থীবান্ধব কার্যক্রম নিয়ে একটি মহল উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার ও বিভ্রান্তি ছড়াচ্ছে বলে অভিযোগ করেছেন সংগঠনটির সাধারণ সম্পাদক জুনেদুর রহমান জুনেদ।

এক বিবৃতিতে তিনি বলেন, ছাত্রাবাসের ভর্তি কার্যক্রম কলেজ প্রশাসন ও দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের তত্ত্বাবধানে নিয়মতান্ত্রিক ও স্বচ্ছ প্রক্রিয়ায় সম্পন্ন হয়েছে। একটি সাধারণ স্ক্রিনশটকে কেন্দ্র করে গুজব ছড়িয়ে সাধারণ শিক্ষার্থীদের বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে।

জুনেদুর রহমান জুনেদ বলেন, শিক্ষার্থীদের অধিকার, কল্যাণ ও সুন্দর ক্যাম্পাস পরিবেশ নিশ্চিত করতে ছাত্রদল কাজ করছে। গুজব নয়, কাজের মাধ্যমে নিজেদের অবস্থান প্রমাণ করতে চান তারা।

তিনি আরও বলেন, অনিয়ম ও অস্বচ্ছতার বিরুদ্ধে এমসি কলেজ ছাত্রদলের অবস্থান ‘জিরো টলারেন্স’। আগামীতেও শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে ইতিবাচক কার্যক্রম অব্যাহত থাকবে।

এই সম্পর্কিত আরো