মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬
মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

ছাতকে ফিশারি থেকে অজ্ঞাতনামা নারীর ভাসমান মরদেহ উদ্ধার

সুনামগঞ্জের ছাতকে আনুমানিক ৪০ বছর বয়সী এক অজ্ঞাতনামা নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৮ নভেম্বর) বিকেলে উপজেলার নোয়ারাই ইউনিয়নের রাজারগাঁও এলাকা সংলগ্ন একটি ফিশারি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার দুপুরে নোয়ারাই ইউনিয়নের রাজারগাঁও গ্রামের কলাবাড়ি-চৌমুহনী পাকা রাস্তার উত্তর পাশে আজিজুর রহমানের মালিকানাধীন ফিশারিতে একটি মরদেহ ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা। পরে তারা বিষয়টি ছাতক থানা পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে বিকেল সাড়ে ৩টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

পুলিশ জানায়, ঘটনাস্থলেই মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। এরপর ময়নাতদন্তের জন্য মরদেহটি সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। তবে এখন পর্যন্ত ওই নারীর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চালাচ্ছে। উদ্ধারকৃত নারীকে কেউ চিনে থাকলে বা তার সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে ছাতক থানায় যোগাযোগ করার জন্য তিনি বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

এই সম্পর্কিত আরো