সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গোয়াইনঘাটে ২৪ লাখ টাকার ফেনসিডিলসহ নারী আটক সিলেটে নতুন বাসায় ওঠার পরদিনই ঘর থেকে চিকিৎসকের মরদেহ উদ্ধার সংকটের মেঘ কেটে রোদের দেখা: মাঠ কাঁপাতে প্রস্তুত কিংস বিশ্বনাথে ইসলামী আন্দোলনের উপজেলা ও পৌর শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে কানাইঘাটে ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন মায়ের শেষ বিদায়ে মুকুলের কান্না ছুঁয়ে গেল জানাজায় উপস্থিত সবাইকে আ. লীগ নেতার গাড়িতে ‘লংড্রাইভ করেছেন’ পাটওয়ারী, দাবি রাশেদ খাঁনের শাল্লায় বিএনপি নেতা আলী আমজাদের ইন্তেকাল, নাছির চৌধুরীর শোক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় এমপি মিলনকে ফুলেল শুভেচ্ছা স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস হতে পারে না: রাষ্ট্রপতি
advertisement
সিলেট বিভাগ

শাল্লায় ইয়াবা বিক্রির সময় সাবেক চেয়ারম্যানের ছেলে সহ ৩ জন গ্রেফতার

শাল্লা উপজেলায় মরণঘাতী ইয়াবা বিক্রিকালে তিনজনকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছে শাল্লা থানা পুলিশ।

গ্রেফতারকৃত আসামিরা হলেন উপজেলার আটগাঁও ইউনিয়নের দৌলতপুর গ্রামের আব্দুর রহিম মিয়ার ছেলে হেলাল মিয়া (৪৪)। আটগাঁও গ্রামের বাসিন্দা ও একই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইদ্রিস মিয়ার ছেলে তোফাজ্জল হোসেন (৪৬)। উজানগাঁও গ্রামের মনু মিয়ার ছেলে খিজির মিয়া। 

পুলিশ জানায়, পুলিশ সুপারের নির্দেশক্রমে শাল্লা থানার এসআই (নিঃ) ইমাম আরেফিনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে আটগাঁও ইউনিয়নে এই অভিযান চালায়। ইউনিয়নের অন্তর্গত ০৬নং দৌলতপুর ওয়ার্ডের অটোস্ট্যান্ডের মোড় হেলালের দোকানের সামনে পাকা রাস্তার উপরে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা মাদক ক্রয়-বিক্রয় করিতেছিল।

স্থানীয়রা পুলিশকে খবর দিলে তাদেরকে হাতেনাতে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। 

তবে শাল্লার চিহ্নিত মাদক সম্রাজ্ঞী হেলাল মিয়ার স্ত্রী উজ্জলা বেগম পলাতক রয়েছে বলে জানান পুলিশ। উজ্জলা বেগমের বিরুদ্ধেও শাল্লা থানায় মাদকের একাধিক মামলা রয়েছে। 

স্থানীয় বাসিন্দা নয়ন মিয়া জানান, ওরা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তাদের মাদকের ছড়াছড়িতে এলাকা ধ্বংসের পথে। তিনি বলেন, ইয়াবা ব্যবসার মূল হোতা উজ্জলা পলাতক। তাকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান স্থানীয়রা।

এব্যাপারে ভারপ্রাপ্ত কর্মকর্তা (অ:দা) মোঃ শওকত আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে আটগাঁও ইউনিয়নের দৌলতপুর গ্রাম থেকে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এই সম্পর্কিত আরো

গোয়াইনঘাটে ২৪ লাখ টাকার ফেনসিডিলসহ নারী আটক

সিলেটে নতুন বাসায় ওঠার পরদিনই ঘর থেকে চিকিৎসকের মরদেহ উদ্ধার

সংকটের মেঘ কেটে রোদের দেখা: মাঠ কাঁপাতে প্রস্তুত কিংস

বিশ্বনাথে ইসলামী আন্দোলনের উপজেলা ও পৌর শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে কানাইঘাটে ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন

মায়ের শেষ বিদায়ে মুকুলের কান্না ছুঁয়ে গেল জানাজায় উপস্থিত সবাইকে

আ. লীগ নেতার গাড়িতে ‘লংড্রাইভ করেছেন’ পাটওয়ারী, দাবি রাশেদ খাঁনের

শাল্লায় বিএনপি নেতা আলী আমজাদের ইন্তেকাল, নাছির চৌধুরীর শোক

সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় এমপি মিলনকে ফুলেল শুভেচ্ছা

স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস হতে পারে না: রাষ্ট্রপতি