মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

কানাইঘাটে ৩ লাখ ১০ হাজার টাকা ও ৩০ পিস ইয়াবা উদ্ধার, পালালেন মাদক ব্যবসায়ী

সিলেটের কানাইঘাটে মাদকবিরোধী অভিযানে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ৩ লাখ ১০ হাজার ৫০০ টাকা উদ্ধার করেছে পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত মাদক ব্যবসায়ী শরীফ উদ্দিন পালিয়ে যান।

শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার সীমান্তবর্তী লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের নারানপুর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, নারানপুর গ্রামের তাহের আলীর ছেলে শরীফ উদ্দিনের বাড়িতে মাদকবিরোধী অভিযান চালায় কানাইঘাট থানা পুলিশের একটি দল। পুলিশের উপস্থিতি টের পেয়ে শরীফ উদ্দিন পালিয়ে যান। পরে তাঁর বসতঘরে তল্লাশি চালিয়ে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ৩ লাখ ১০ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, উদ্ধার করা টাকা ইয়াবা ও মদ বিক্রির বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় শরীফ উদ্দিনকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে।

স্থানীয়দের দাবি, শরীফ উদ্দিন এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তাঁর বিরুদ্ধে ভারত থেকে অবৈধভাবে মাদক এনে স্থানীয়ভাবে ও দেশের বিভিন্ন এলাকায় সরবরাহের অভিযোগ রয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, শরীফ উদ্দিনকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। একই সঙ্গে উপজেলাজুড়ে মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, মাদক ব্যবসা ও মাদক পাচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

এই সম্পর্কিত আরো