সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গোয়াইনঘাটে ২৪ লাখ টাকার ফেনসিডিলসহ নারী আটক সিলেটে নতুন বাসায় ওঠার পরদিনই ঘর থেকে চিকিৎসকের মরদেহ উদ্ধার সংকটের মেঘ কেটে রোদের দেখা: মাঠ কাঁপাতে প্রস্তুত কিংস বিশ্বনাথে ইসলামী আন্দোলনের উপজেলা ও পৌর শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে কানাইঘাটে ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন মায়ের শেষ বিদায়ে মুকুলের কান্না ছুঁয়ে গেল জানাজায় উপস্থিত সবাইকে আ. লীগ নেতার গাড়িতে ‘লংড্রাইভ করেছেন’ পাটওয়ারী, দাবি রাশেদ খাঁনের শাল্লায় বিএনপি নেতা আলী আমজাদের ইন্তেকাল, নাছির চৌধুরীর শোক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় এমপি মিলনকে ফুলেল শুভেচ্ছা স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস হতে পারে না: রাষ্ট্রপতি
advertisement
সিলেট বিভাগ

কানাইঘাটে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা

সিলেটের কানাইঘাটে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে দুটি ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার (১৬ আগস্ট) বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশে অবস্থিত বিভিন্ন ফার্মেসিতে অভিযান পরিচালনা করেন কানাইঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট সুমাইয়া ফেরদৌস।

অভিযানকালে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির প্রমাণ পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় মোবাইল কোর্ট পরিচালনা করে দুটি ফার্মেসিকে নগদ ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। এর মধ্যে দি আজাদ ফার্মেসিকে ২০ হাজার টাকা এবং হলিহেল্থ ফার্মেসিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমাইয়া ফেরদৌস জানান, ড্রাগ লাইসেন্সবিহীন ফার্মেসি ও ডায়াগনস্টিক সেন্টারসহ স্বাস্থ্যসেবা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কার্যক্রমে উপজেলা প্রশাসনের নিয়মিত নজরদারি রয়েছে।

তিনি বলেন, ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি বন্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে আইন অমান্যকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, এর আগে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাপস চক্রবর্তী তুষার মাদার কেয়ার নামের একটি ডায়াগনস্টিক সেন্টারেও একই আইনে জরিমানা আদায় করেন।

উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বাস্থ্যের সুরক্ষায় ফার্মেসি ও ডায়াগনস্টিক সেন্টারগুলোতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এই সম্পর্কিত আরো

গোয়াইনঘাটে ২৪ লাখ টাকার ফেনসিডিলসহ নারী আটক

সিলেটে নতুন বাসায় ওঠার পরদিনই ঘর থেকে চিকিৎসকের মরদেহ উদ্ধার

সংকটের মেঘ কেটে রোদের দেখা: মাঠ কাঁপাতে প্রস্তুত কিংস

বিশ্বনাথে ইসলামী আন্দোলনের উপজেলা ও পৌর শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে কানাইঘাটে ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন

মায়ের শেষ বিদায়ে মুকুলের কান্না ছুঁয়ে গেল জানাজায় উপস্থিত সবাইকে

আ. লীগ নেতার গাড়িতে ‘লংড্রাইভ করেছেন’ পাটওয়ারী, দাবি রাশেদ খাঁনের

শাল্লায় বিএনপি নেতা আলী আমজাদের ইন্তেকাল, নাছির চৌধুরীর শোক

সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় এমপি মিলনকে ফুলেল শুভেচ্ছা

স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস হতে পারে না: রাষ্ট্রপতি