রবিবার, ১৬ আগস্ট ২০২৬
রবিবার, ১৬ আগস্ট ২০২৬
শিরোনাম
সিলেটের তিন খুনে চাঞ্চল্যকর অভিযোগ, ‘পেছনে বড় কোনো হাত আছে শ্রীমঙ্গলে শিশুদের চিৎকারে ধরা পড়ল লজ্জাবতী বানর দোয়ারাবাজারে ১০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ইয়াবা বিক্রির অভিযোগে ওসমানীনগরে স্বামী-স্ত্রীসহ গ্রেপ্তার ৩ তাহিরপুরে শিশুদের ফুটবল খেলা নিয়ে হামলায় যুবক নিহত কানাইঘাটে মাদকের আস্তানায় পুলিশের অভিযান, ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ২ গ্যাস না পেয়ে সিলেট-সুনামগঞ্জ মহাসড়ক অবরোধ, পুলিশের হস্তক্ষেপে যান চলাচল স্বাভাবিক সিলেটে পাঁচ বছরে এক কোটি ২৫ লাখের বেশি গাছ লাগানো হবে: চা শ্রমিকদের ৮ দফা দাবি: বিশেষ তদন্ত টিম গঠনের কথা জানালেন শ্রমমন্ত্রী উত্তর কোরিয়ার নীরব ক্ষেপণাস্ত্র পরীক্ষা, ইউক্রেনের জন্য কেন হুমকি
advertisement
সিলেট বিভাগ

দোয়ারাবাজারে ১০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

সুনামগঞ্জের দোয়ারাবাজারে বিশেষ অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবাসহ তোফাজ্জল হোসেন (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১৪ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ৯ নম্বর সুরমা ইউনিয়নের মহব্বতপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার তোফাজ্জল দোয়ারাবাজার উপজেলার ৭ নম্বর লক্ষ্মীপুর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের নজর আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দোয়ারাবাজার থানার উপপরিদর্শক (এসআই) সঞ্জয় দত্ত ও এসআই আব্দুল্লাহ আল রিফাতের নেতৃত্বে পুলিশের একটি দল মহব্বতপুর বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় তোফাজ্জল হোসেনকে আটক করে তার হেফাজত থেকে আনুমানিক ৩০ হাজার টাকা মূল্যের ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম তালুকদার বিষয়টি নিশ্চিত করে জানান, ইয়াবা উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা করা হয়েছে। তাকে শনিবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে।

এই সম্পর্কিত আরো

সিলেটের তিন খুনে চাঞ্চল্যকর অভিযোগ, ‘পেছনে বড় কোনো হাত আছে

শ্রীমঙ্গলে শিশুদের চিৎকারে ধরা পড়ল লজ্জাবতী বানর

দোয়ারাবাজারে ১০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

ইয়াবা বিক্রির অভিযোগে ওসমানীনগরে স্বামী-স্ত্রীসহ গ্রেপ্তার ৩

তাহিরপুরে শিশুদের ফুটবল খেলা নিয়ে হামলায় যুবক নিহত

কানাইঘাটে মাদকের আস্তানায় পুলিশের অভিযান, ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ২

গ্যাস না পেয়ে সিলেট-সুনামগঞ্জ মহাসড়ক অবরোধ, পুলিশের হস্তক্ষেপে যান চলাচল স্বাভাবিক

সিলেটে পাঁচ বছরে এক কোটি ২৫ লাখের বেশি গাছ লাগানো হবে:

চা শ্রমিকদের ৮ দফা দাবি: বিশেষ তদন্ত টিম গঠনের কথা জানালেন শ্রমমন্ত্রী

উত্তর কোরিয়ার নীরব ক্ষেপণাস্ত্র পরীক্ষা, ইউক্রেনের জন্য কেন হুমকি