সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
বিশ্বনাথে ইসলামী আন্দোলনের উপজেলা ও পৌর শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে কানাইঘাটে ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন মায়ের শেষ বিদায়ে মুকুলের কান্না ছুঁয়ে গেল জানাজায় উপস্থিত সবাইকে আ. লীগ নেতার গাড়িতে ‘লংড্রাইভ করেছেন’ পাটওয়ারী, দাবি রাশেদ খাঁনের শাল্লায় বিএনপি নেতা আলী আমজাদের ইন্তেকাল, নাছির চৌধুরীর শোক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় এমপি মিলনকে ফুলেল শুভেচ্ছা স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস হতে পারে না: রাষ্ট্রপতি চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল: ইসি আনোয়ারুল ইসলাম এমপিওভুক্ত শিক্ষকেরা নির্বাচনে অংশ নিলে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠবে: ইসি ডেঙ্গু প্রতিরোধে জনগণকে সম্পৃক্ত করে পরিচ্ছন্নতা অভিযান জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর
advertisement
সিলেট বিভাগ

সিএনজি সংকটে ‘লাইফ সাপোর্টে’ বানিয়াচং!

হবিগঞ্জ জেলা সদরের সঙ্গে বানিয়াচং ও আজমিরীগঞ্জ উপজেলার মানুষের যাতায়াতের অন্যতম প্রধান মাধ্যম সিএনজিচালিত থ্রি-হুইলার। আঞ্চলিক সড়কগুলোতে পর্যাপ্ত পাবলিক বাস বা অন্যান্য গণপরিবহন না থাকায় কয়েক লাখ মানুষের কাছে সিএনজিই দীর্ঘদিনের প্রধান ভরসা। তবে মালিক-শ্রমিক সংগঠনের দ্বন্দ্বে টানা নয় দিন ধরে সিএনজি চলাচল বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন দুই উপজেলার মানুষ।

লাইন মেইনটেন্যান্স ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত ৭ আগস্ট থেকে বানিয়াচং-হবিগঞ্জ-নবীগঞ্জ-আজমিরীগঞ্জ সড়কে কার্যত সিএনজিচালিত থ্রি-হুইলার চলাচল বন্ধ রয়েছে। এতে জেলা সদরের সঙ্গে দুই উপজেলার সড়ক যোগাযোগ ব্যবস্থা অনেকটা অচল হয়ে পড়েছে। বিকল্প যানবাহন না থাকায় জরুরি প্রয়োজনে হবিগঞ্জ শহরে যেতে গিয়ে দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে।

স্থানীয়রা জানান, সংকট নিরসনে রাজনৈতিক নেতৃবৃন্দ একাধিক দফায় বৈঠক করলেও এখন পর্যন্ত কার্যকর কোনো সমাধান হয়নি। প্রশাসনের পক্ষ থেকেও দৃশ্যমান কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না বলে অভিযোগ তাদের। এ প্রতিবেদন লেখা পর্যন্ত সিএনজি চলাচল স্বাভাবিক হওয়ার কোনো খবর পাওয়া যায়নি।

সিএনজি শ্রমিক সংগঠনের বাধার কারণে আপৎকালীন সময়ে ব্যাটারিচালিত অটোরিকশাসহ বিকল্প যানবাহনও বানিয়াচং-হবিগঞ্জ সড়কে চলাচল করতে পারছে না বলে অভিযোগ রয়েছে। যাত্রী নিয়ে জেলা সদরের দিকে যাওয়ার চেষ্টা করলে মাঝপথে এসব যানবাহন আটকে দেওয়ারও অভিযোগ করেছেন কয়েকজন চালক।

এ অবস্থায় সচেতন নাগরিকদের কেউ কেউ প্রশ্ন তুলেছেন রাজনৈতিক নেতৃত্ব ও প্রশাসনের ভূমিকা নিয়ে। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে চলা এ সংকটের কারণে সাধারণ মানুষের ভোগান্তি বাড়লেও কার্যকর উদ্যোগের অভাবে পরিস্থিতি আরও জটিল হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, গণমাধ্যমে বক্তব্য বা প্রতিক্রিয়া জানতে উপজেলা নির্বাহী কর্মকর্তার সরকারি নম্বরে ফোন করেও অনেক সময় সাড়া পাওয়া যায় না। সংবাদকর্মীদের ফোনও ইউএনও মাহমুদা আক্তার সাথী রিসিভ করেন না বলে অভিযোগ রয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে ইউএনওর বক্তব্য পাওয়া যায়নি।

খোঁজ নিয়ে জানা যায়, বানিয়াচং উপজেলায় সিএনজি মালিক সমিতি ও শ্রমিক সংগঠন রয়েছে দুটি করে। বড়বাজার সিএনজি মালিক সমিতির সভাপতি জামায়াত নেতা মো. মুসা মিয়া এবং সাধারণ সম্পাদক বিএনপি নেতা আবুল বাশার সুয়েম। অন্যদিকে গ্যানিংগঞ্জ বাজার সিএনজি মালিক সমিতির সভাপতি উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মো. সুহেল মিয়া।

স্থানীয়দের ভাষ্য, পরিবহন সংকটের পাশাপাশি উপজেলার বিভিন্ন ক্ষেত্রে নানা ধরনের অসন্তোষ তৈরি হয়েছে। সম্প্রতি ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা, সরকারি গুদামে কৃষকের ধান সরবরাহ এবং ফ্যামিলি কার্ড শুমারিতে নিয়োগে দলীয়করণ ও স্বজনপ্রীতির অভিযোগও উঠেছে। এসব বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করছেন অনেকে।

এ ছাড়া উপজেলার বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ও ঘন ঘন লোডশেডিং, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি, কর্মসংস্থানের সংকট এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রা। সব মিলিয়ে বানিয়াচংয়ের সার্বিক পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষের মধ্যে হতাশা বাড়ছে বলে জানিয়েছেন তারা।

তাদের প্রত্যাশা, দ্রুত সিএনজি মালিক-শ্রমিকদের বিরোধের অবসান ঘটিয়ে আঞ্চলিক সড়কে যান চলাচল স্বাভাবিক করা হবে। একই সঙ্গে প্রশাসন ও রাজনৈতিক নেতৃত্ব সাধারণ মানুষের দুর্ভোগ লাঘবে কার্যকর উদ্যোগ নেবে।

এসব বিষয়ে প্রতিক্রিয়া জানতে হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য আবু মুনসুর সাখাওয়াত হাসানের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি।

এই সম্পর্কিত আরো

বিশ্বনাথে ইসলামী আন্দোলনের উপজেলা ও পৌর শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে কানাইঘাটে ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন

মায়ের শেষ বিদায়ে মুকুলের কান্না ছুঁয়ে গেল জানাজায় উপস্থিত সবাইকে

আ. লীগ নেতার গাড়িতে ‘লংড্রাইভ করেছেন’ পাটওয়ারী, দাবি রাশেদ খাঁনের

শাল্লায় বিএনপি নেতা আলী আমজাদের ইন্তেকাল, নাছির চৌধুরীর শোক

সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় এমপি মিলনকে ফুলেল শুভেচ্ছা

স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস হতে পারে না: রাষ্ট্রপতি

চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল: ইসি আনোয়ারুল ইসলাম

এমপিওভুক্ত শিক্ষকেরা নির্বাচনে অংশ নিলে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠবে: ইসি

ডেঙ্গু প্রতিরোধে জনগণকে সম্পৃক্ত করে পরিচ্ছন্নতা অভিযান জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর