শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
হবিগঞ্জে কোটি টাকার ভারতীয় চোরাচালান জব্দ টাঙ্গুয়ার হাওরে হৃদরোগে আক্রান্ত হয়ে পর্যটকের মৃত্যু জামালগঞ্জে বসতবাড়িতে দেশীয় অস্ত্রে হামলা, গলায় বিদ্ধ সুলফি; আহত ৫ মৌলভীবাজারে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত আজ কিংবদন্তি শাহ আবদুল করিমের ১৭তম মৃত্যুবার্ষিকী ৮০ লাখ টন কয়লার দরপত্র: নথি যাচাই ও মূল্যায়ন নিয়ে অভিযোগ বাংলা বিভাগ নিয়ে সহকর্মীদের প্রশ্ন, অধ্যাপক সাদেকের উত্তর ‘কেন যাবে না?’ মাদকমুক্ত সমাজ গড়তে আইন প্রয়োগের পাশাপাশি সচেতনতার তাগিদ কুষ্টিয়ায় নৌকা ভ্রমণে গিয়ে নিখোঁজ ছাত্রদল নেতা পাঁচ-সাত দিনের মধ্যে গ্যাস সমস্যা স্বাভাবিক হবে: প্রধানমন্ত্রী
advertisement
সিলেট বিভাগ

সিলেটের হাসপাতালে প্রাণ গেল আরও দুই শিশুর

সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে এই বিভাগে হামের উপসর্গে প্রাণ গেছে ১৩৫ জনের। 

শনিবার (১৫ আগস্ট) সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে প্রকাশিত সর্বশেষ হাম ও রুবেলা-সংক্রান্ত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

গত ২৪ ঘন্টায় মারা যাওয়া দুই শিশু হলো সিলেট সদরের টুকেরবাজার এলাকার হাবিবুর রহমানের পাঁচ মাস বয়সী ছেলে সাইফান হোসেন এবং জকিগঞ্জের রুবেল আহমদের ১১ মাস বয়সী মেয়ে তানহা জান্নাত। সাইফান সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এবং তানহা সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিভাগে ১৪ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে। চলতি বছরে এ পর্যন্ত মোট ৯৫৬ জন নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন। তাঁদের মধ্যে দুজন রুবেলায় আক্রান্ত।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে নতুন করে ৬৩ জন সন্দেহজনক হাম রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে বিভাগের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ২৮৪ জন সন্দেহজনক হাম রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। তাঁদের মধ্যে সর্বোচ্চ ১২০ জন সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন।

এই সম্পর্কিত আরো

হবিগঞ্জে কোটি টাকার ভারতীয় চোরাচালান জব্দ

টাঙ্গুয়ার হাওরে হৃদরোগে আক্রান্ত হয়ে পর্যটকের মৃত্যু

জামালগঞ্জে বসতবাড়িতে দেশীয় অস্ত্রে হামলা, গলায় বিদ্ধ সুলফি; আহত ৫

মৌলভীবাজারে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

আজ কিংবদন্তি শাহ আবদুল করিমের ১৭তম মৃত্যুবার্ষিকী

৮০ লাখ টন কয়লার দরপত্র: নথি যাচাই ও মূল্যায়ন নিয়ে অভিযোগ

বাংলা বিভাগ নিয়ে সহকর্মীদের প্রশ্ন, অধ্যাপক সাদেকের উত্তর ‘কেন যাবে না?’

মাদকমুক্ত সমাজ গড়তে আইন প্রয়োগের পাশাপাশি সচেতনতার তাগিদ

কুষ্টিয়ায় নৌকা ভ্রমণে গিয়ে নিখোঁজ ছাত্রদল নেতা

পাঁচ-সাত দিনের মধ্যে গ্যাস সমস্যা স্বাভাবিক হবে: প্রধানমন্ত্রী