শনিবার, ১৫ আগস্ট ২০২৬
শনিবার, ১৫ আগস্ট ২০২৬
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

বিয়ানীবাজারে চলন্ত বাস থেকে পড়ে হেলপারের মৃত্যু

বিয়ানীবাজারে চলন্ত যাত্রীবাহী বাস থেকে ছিটকে পড়ে সানি আহমদ (২০) নামের এক বাস হেল্পারের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শুক্রবার রাত আনুমানিক সাড়ে আটটার দিকে উপজেলার চারখাই ইউনিয়নের পইলগ্রাম এলাকায় সিলেট-জকিগঞ্জ আঞ্চলিক পাকা সড়কে এই দুর্ঘটনা ঘটে।

​নিহত সানি আহমদ হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার চরগাঁও গ্রামের মো. সফিক মিয়ার পুত্র। তিনি ০৪-০১১৯ নম্বরের যাত্রীবাহী বাসের হেল্পার হিসেবে কর্মরত ছিলেন।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন রাতে ওই যাত্রীবাহী বাসটি সিলেট থেকে জকিগঞ্জ যাচ্ছিল। বাসটি বিয়ানীবাজার থানাধীন চারখাই ইউনিয়নের পইলগ্রাম এলাকায় পৌঁছালে হেল্পার সানি আহমদ বাসের গেটে ঝুলন্ত অবস্থায় ছিলেন। এ সময় অসাবধানতাবশত তার হাত পিছলে তিনি চলন্ত বাস থেকে ছিটকে সরাসরি চাকার নিচে পড়ে গুরুতর আহত হন।

​দুর্ঘটনার পর বাসের সুপারভাইজার আলম মিয়া (৩০) ও গাড়িতে থাকা যাত্রীদের সহযোগিতায় দ্রুত বাসটি থামিয়ে তাকে উদ্ধার করা হয়। পরে তাকে চারখাইস্থ মাল্টিকেয়ার হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে দশটার দিকে তার মৃত্যু হয়।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে বিয়ানীবাজার থানা পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

এই সম্পর্কিত আরো