শনিবার, ১৫ আগস্ট ২০২৬
শনিবার, ১৫ আগস্ট ২০২৬
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

বালাগঞ্জে ব্যবসা প্রতিষ্ঠান থেকে ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার

বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের মাদ্রাসাবাজারে নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে সিরাজুল ইসলাম (৬০) নামে এক ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৪ আগস্ট) বিকেল ৪টার দিকে মাদ্রাসাবাজারের মেসার্স প্রিয়া ট্রেডার্স থেকে বালাগঞ্জ থানার পুলিশ লাশটি উদ্ধার করে। এ সময় থানার উপপরিদর্শক (তদন্ত) ফয়েজ আহমদ ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সিরাজুল ইসলাম মাদ্রাসাবাজারের মেসার্স প্রিয়া ট্রেডার্সের স্বত্বাধিকারী। শুক্রবার দুপুরের কোনো এক সময় তিনি ওই ব্যবসা প্রতিষ্ঠানের ভেতরে সিলিংয়ের রডের সঙ্গে গলায় গামছা পেঁচিয়ে ঝুলে পড়েন বলে ধারণা করা হচ্ছে।

পরে বাদ জুমা আনুমানিক সোয়া ২টার দিকে স্থানীয় পথচারীরা ব্যবসা প্রতিষ্ঠানের ভেতরে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে বিকেল ৪টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

নিহত সিরাজুল ইসলাম বালাগঞ্জ উপজেলার সিরাজপুর গ্রামের মৃত কলমদর আলীর ছেলে। তিনি এক ছেলে ও এক মেয়ের জনক। বর্তমানে স্ত্রী ও সন্তানদের নিয়ে দক্ষিণ সুরমা উপজেলার জালালপুর বাজারে ভাড়া বাসায় বসবাস করতেন।

বালাগঞ্জ থানার উপপরিদর্শক (তদন্ত) ফয়েজ আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, নিহতের স্ত্রী রুনা বেগম, ছোট ভাই ময়নুল ইসলামসহ পরিবারের সদস্যরা ঘটনাটিকে আত্মহত্যা বলে ধারণা করছেন। তবে মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর আরও স্পষ্ট হবে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এই সম্পর্কিত আরো