কানাইঘাট থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে রুবেল আহমদ নামের এক ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। সে উপজেলার ৩নং দিঘীরপাড় ইউপির পূর্ব ঠাকুরেরমাটি গ্রামের শরীফ উদ্দিনের পুত্র।
এ বিষয় কানাইঘাট থানা পুলিশ এক প্রেস রিলিজে জানিয়েছে যে, উপজেলাব্যাপী মাদক বিরোধী অভিযানের ন্যায় গতকাল শুক্রবার রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলামের দিক নির্দেশনায় থানার এসআই হাফিজুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে ঠাকুরেরমাটি সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন খেলার মাঠ এলাকায় অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবা সহ রুবেল আহমদকে হাতে-নাতে গ্রেফতার করে পুলিশ।
স্থানীয় লোকজন জানিয়েছেন, রুবেল আহমদ ছন্দবেশে এলাকায় ইয়াবা বিক্রি থাকে। সে এলাকার চিহ্নিত ইয়াবা ও মাদক ব্যবসায়ী। এ ঘটনায় থানা পুলিশ বাদী হয়ে রুবেল আহমদকে আসামী করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে।