শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
হবিগঞ্জে ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগ: পুলিশের দুই সদস্য প্রত্যাহার যুক্তরাষ্ট্রের সঙ্গে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই বাংলাদেশের জৈন্তাপুরে জঙ্গলে মিলল বিদেশি অস্ত্র ও লুটের গুলি সিলেটের কোন রুটে বাস ভাড়া বাড়ল কত সুনামগঞ্জে শিক্ষার্থীদের বিনামূল্যে বই ও শিক্ষাসামগ্রী বিতরণ প্রাথমিকে সুপারিশপ্রাপ্ত হওয়ার পরও  নিয়োগপত্র পাননি সুনামগঞ্জের ১২০ প্রার্থী সিলেটে এআই প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের উদ্যোগ: বাণিজ্যমন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ জাসদ কার্যালয়ে পুলিশি অভিযান, শতাধিক নেতাকর্মী আটক পুলিশে যুক্ত হচ্ছে নতুন ইউনিট, শাখা থাকবে যেসব এলাকায়
advertisement
সিলেট বিভাগ

এস.আই.ইউতে এশিয়ান পার্লামেন্টারি ডিবেটের উদ্বোধন

সিলেট, ২ আগস্ট: সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (এস.আই.ইউ) আইন বিভাগ আয়োজিত এশিয়ান পার্লামেন্টারি ডিবেট, সিজন-৩-এর শুভ উদ্বোধন ২ আগস্ট ২০২৬ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে।

প্রায় শতাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো. আশরাফুল আলম। এবারের প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের বিভিন্ন সেমিস্টারের ১৬টি দল অংশগ্রহণ করছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ট্রেজারার প্রফেসর নিতাই চন্দ্র চন্দ এবং আইন অনুষদের ডিন প্রফেসর তোতিউর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইন বিভাগের বিভাগীয় প্রধান জনাব এ. কে. এম. সোহেল হাবিব নওরোজ।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন আইন বিভাগের সহযোগী অধ্যাপক জনাব মাহমুদুল হাসান খান।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইন বিভাগের চতুর্থ বর্ষ, দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী শাহ ইশরাত জাহান ঐশী। পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন চতুর্থ বর্ষ, প্রথম সেমিস্টারের শিক্ষার্থী জনাব  ইমাদুর রহমান ইমাদ এবং গীতা পাঠ করেন বিশ্ববিদ্যালয়ের সেকশন অফিসার জনাব সুবিনয় আচার্য্য।

উদ্বোধনী অনুষ্ঠানে আইন বিভাগের সকল শিক্ষক উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সার্বিক পরিকল্পনা ও সমন্বয়ে ছিলেন আইন বিভাগের শিক্ষক জনাব অনুপম গোপ।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে একটি প্রাণবন্ত প্রীতি বিতর্ক অনুষ্ঠিত হয়, যা উপস্থিত শিক্ষক-শিক্ষার্থী ও অতিথিদের ব্যাপকভাবে মুগ্ধ করে।

আয়োজকদের প্রত্যাশা, এশিয়ান পার্লামেন্টারি ডিবেটের এ আয়োজন শিক্ষার্থীদের যুক্তিবোধ, বাগ্মিতা, সমালোচনামূলক চিন্তাশক্তি এবং নেতৃত্বের গুণাবলি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আগামী দিনগুলোতে অংশগ্রহণকারী ১৬টি দল যুক্তি, বিশ্লেষণ ও উপস্থাপনার দক্ষতায় প্রতিদ্বন্দ্বিতা করবে।

▐ এই সম্পর্কিত আরো

হবিগঞ্জে ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগ: পুলিশের দুই সদস্য প্রত্যাহার

যুক্তরাষ্ট্রের সঙ্গে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই বাংলাদেশের

জৈন্তাপুরে জঙ্গলে মিলল বিদেশি অস্ত্র ও লুটের গুলি

সিলেটের কোন রুটে বাস ভাড়া বাড়ল কত

সুনামগঞ্জে শিক্ষার্থীদের বিনামূল্যে বই ও শিক্ষাসামগ্রী বিতরণ

প্রাথমিকে সুপারিশপ্রাপ্ত হওয়ার পরও  নিয়োগপত্র পাননি সুনামগঞ্জের ১২০ প্রার্থী

সিলেটে এআই প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের উদ্যোগ: বাণিজ্যমন্ত্রী

ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২

জাসদ কার্যালয়ে পুলিশি অভিযান, শতাধিক নেতাকর্মী আটক

পুলিশে যুক্ত হচ্ছে নতুন ইউনিট, শাখা থাকবে যেসব এলাকায়