বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
গোলাপগঞ্জে আসছেন এনসিপির শীর্ষ নেতারা সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন করতে মন্ত্রণালয়ে জেলা প্রশাসকের চিঠি শান্তিগঞ্জে জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত এনসিপির গাড়িবহরে হামলা: হবিগঞ্জ ছাত্রদল সভাপতিসহ ১১১ জনের বিরুদ্ধে মামলা শান্তিগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত সিলেট বিভাগে উদ্বেগ বাড়াচ্ছে হাম, মোট মৃত্যু ১০৯ জগন্নাথপুরের সাংবাদিক ইয়াকুব মিয়া কারামুক্ত কুলাউড়ার আমতৈলে প্রবাসীদের সংবর্ধনা, রেমিট্যান্স যোদ্ধাদের সম্মাননা কানাইঘাটের নতুন ইউএনও হিসেবে যোগ দিলেন সুমাইয়া ফেরদৌস কোম্পানীগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
advertisement
সিলেট বিভাগ

শান্তিগঞ্জে জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

সুনামগঞ্জের শান্তিগঞ্জে আগামী ৫ আগস্ট জুলাই গণ-অভ্যুত্থান দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৯ জুলাই) দুপুর ১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. ইসলাম উদ্দিন।

সভায় দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের বিষয়ে আলোচনা করা হয়। আগামী ৫ আগস্ট উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন করা হবে বলে জানানো হয়।

কর্মসূচির অংশ হিসেবে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের স্মরণে উপজেলার মসজিদ, মন্দিরসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে দোয়া ও বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে। এছাড়া এতিম শিশুদের জন্য উন্নতমানের খাবারের ব্যবস্থা করা হবে।

একই দিন বিকেলে জুলাই গণ-অভ্যুত্থানে আহত ব্যক্তিদের সংবর্ধনা দেওয়া হবে। পাশাপাশি উপজেলা বিনোদন পার্ক সাধারণ মানুষের জন্য বিনামূল্যে উন্মুক্ত রাখা এবং প্রয়োজন অনুযায়ী উপজেলার গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনায় আলোকসজ্জার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক মো. জালাল উদ্দীন, যুগ্ম আহ্বায়ক রওশন খান সাগর, উপজেলা কৃষি কর্মকর্তা আহসান হাবিব, উপজেলা নির্বাহী প্রকৌশলী সাজেদুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সাইফুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. আতাউর রহমান, জয়কলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, পশ্চিম পাগলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জগলুল হায়দার, শিমুলবাঁক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহিনুর রহমান, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সামিউল কবির এবং উপজেলা গ্রাম আদালতের কো-অর্ডিনেটর সোহেল আহমদ।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা কামরুল হাসান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তাছলিমা আক্তার লিমা, পাথারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম, পশ্চিম বীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফুর রহমান জায়গীরদার খোকন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাজ্জাদ হোসেন তালুকদার, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা শাহিনুর রহমান, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুরুল হক, সদস্য ইমরানুল হাসান, উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের সহকারী এনামুল হকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধীজন।

সভায় বক্তারা জুলাই গণ-অভ্যুত্থান দিবস সুষ্ঠু, শান্তিপূর্ণ ও মর্যাদাপূর্ণভাবে উদযাপনে সংশ্লিষ্ট সকল দপ্তর, জনপ্রতিনিধি এবং অংশীজনদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।

এই সম্পর্কিত আরো

গোলাপগঞ্জে আসছেন এনসিপির শীর্ষ নেতারা

সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন করতে মন্ত্রণালয়ে জেলা প্রশাসকের চিঠি

শান্তিগঞ্জে জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

এনসিপির গাড়িবহরে হামলা: হবিগঞ্জ ছাত্রদল সভাপতিসহ ১১১ জনের বিরুদ্ধে মামলা

শান্তিগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

সিলেট বিভাগে উদ্বেগ বাড়াচ্ছে হাম, মোট মৃত্যু ১০৯

জগন্নাথপুরের সাংবাদিক ইয়াকুব মিয়া কারামুক্ত

কুলাউড়ার আমতৈলে প্রবাসীদের সংবর্ধনা, রেমিট্যান্স যোদ্ধাদের সম্মাননা

কানাইঘাটের নতুন ইউএনও হিসেবে যোগ দিলেন সুমাইয়া ফেরদৌস

কোম্পানীগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত