রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
সিলেট ছাত্রদলের কমিটিতে স্থান পেতে একঝাঁক তরুণের দৌঁড়ঝাপ ধর্মপাশা স্বাস্থ্য কমপ্লেক্সে আহত রোগীর চাপ, বেড না পেয়ে ফ্লোরে চিকিৎসার অপেক্ষা শ্রীমঙ্গলে কাপড়ের আলনার ড্রয়ারে প্রাণঘাতী পদ্ম গোখরা উদ্ধার চুনারুঘাটে তাহেরীয়া সুন্নী যুব সংগঠনের কমিটি গঠন নিয়ে মতবিনিময় সিলেটে পরিবারসহ সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি জামালগঞ্জে ৪ স্টোন ক্রাশারকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা সিলেট মহানগর মোটরযান চালক দলের পরিচিতি সভা হবিগঞ্জে ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগ: পুলিশের দুই সদস্য প্রত্যাহার যুক্তরাষ্ট্রের সঙ্গে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই বাংলাদেশের জৈন্তাপুরে জঙ্গলে মিলল বিদেশি অস্ত্র ও লুটের গুলি
advertisement
সিলেট বিভাগ

সিলেটে শুরু জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব

সিলেটে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) শুরু হওয়া এ উৎসব চলবে আগামী ২৪ জুলাই পর্যন্ত। এ উপলক্ষে নগরীর যুগলটিলা ইসকন মন্দির ও রিকাবীবাজার রথযাত্রা প্রাঙ্গণকে কেন্দ্র করে নয় দিনব্যাপী নানা ধর্মীয় ও সাংস্কৃতিক আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১টায় উৎসবের উদ্বোধন করেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) সিলেটের উদ্যোগে আয়োজিত এ মহোৎসবে সকাল থেকেই ভক্তদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। দুপুরে মহাভোগরাগ ও ভোগারতির মাধ্যমে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। পরে আলোচনা সভা ও মহাপ্রসাদ বিতরণের পর বিকেলে যুগলটিলা মন্দির থেকে শ্রীশ্রী জগন্নাথ, বলদেব ও সুভদ্রার সুসজ্জিত রথ নগরের বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

অন্যদিকে নগরের রিকাবীবাজার রথযাত্রা প্রাঙ্গণে সিলেটের প্রায় ২৫টি মন্দির ও দেবালয়ের অংশগ্রহণে একযোগে রথযাত্রা উদযাপিত হচ্ছে। সেখানে পূজা, আরতি, হরিনাম সংকীর্তন, ভক্তিমূলক সংগীত ও মহাপ্রসাদ বিতরণের মধ্য দিয়ে দিনব্যাপী ধর্মীয় আচার-অনুষ্ঠান চলছে।

রথযাত্রা উপলক্ষে রিকাবীবাজারে নয় দিনব্যাপী মেলার আয়োজন করা হয়েছে। মেলায় বিভিন্ন ধরনের পণ্যের দোকান বসেছে। আয়োজকেরা বলছেন, উৎসবকে ঘিরে এবারও দেশের বিভিন্ন জেলা থেকে কয়েক হাজার ভক্ত ও দর্শনার্থীর সমাগম হবে।

উৎসব উপলক্ষে নিরাপত্তা জোরদার করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। আগত ভক্ত ও দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিতে বিভিন্ন স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে এসএমপি। 

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মো. মনজুরুল আলম বলেন, ‘রথযাত্রা উপলক্ষে ও আগত দর্শনার্থীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে পুলিশ তৎপর রয়েছে। অপ্রীতিকর সকল ঘটনা এড়াতে নির্দিষ্ট পোশাক ছাড়াও সাদা পোশাকেও পুলিশ কর্তব্যরত রয়েছে।’

▐ এই সম্পর্কিত আরো

সিলেট ছাত্রদলের কমিটিতে স্থান পেতে একঝাঁক তরুণের দৌঁড়ঝাপ

ধর্মপাশা স্বাস্থ্য কমপ্লেক্সে আহত রোগীর চাপ, বেড না পেয়ে ফ্লোরে চিকিৎসার অপেক্ষা

শ্রীমঙ্গলে কাপড়ের আলনার ড্রয়ারে প্রাণঘাতী পদ্ম গোখরা উদ্ধার

চুনারুঘাটে তাহেরীয়া সুন্নী যুব সংগঠনের কমিটি গঠন নিয়ে মতবিনিময়

সিলেটে পরিবারসহ সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

জামালগঞ্জে ৪ স্টোন ক্রাশারকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা

সিলেট মহানগর মোটরযান চালক দলের পরিচিতি সভা

হবিগঞ্জে ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগ: পুলিশের দুই সদস্য প্রত্যাহার

যুক্তরাষ্ট্রের সঙ্গে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই বাংলাদেশের

জৈন্তাপুরে জঙ্গলে মিলল বিদেশি অস্ত্র ও লুটের গুলি