রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
সিলেট ছাত্রদলের কমিটিতে স্থান পেতে একঝাঁক তরুণের দৌঁড়ঝাপ ধর্মপাশা স্বাস্থ্য কমপ্লেক্সে আহত রোগীর চাপ, বেড না পেয়ে ফ্লোরে চিকিৎসার অপেক্ষা শ্রীমঙ্গলে কাপড়ের আলনার ড্রয়ারে প্রাণঘাতী পদ্ম গোখরা উদ্ধার চুনারুঘাটে তাহেরীয়া সুন্নী যুব সংগঠনের কমিটি গঠন নিয়ে মতবিনিময় সিলেটে পরিবারসহ সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি জামালগঞ্জে ৪ স্টোন ক্রাশারকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা সিলেট মহানগর মোটরযান চালক দলের পরিচিতি সভা হবিগঞ্জে ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগ: পুলিশের দুই সদস্য প্রত্যাহার যুক্তরাষ্ট্রের সঙ্গে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই বাংলাদেশের জৈন্তাপুরে জঙ্গলে মিলল বিদেশি অস্ত্র ও লুটের গুলি
advertisement
সিলেট বিভাগ

জামালগঞ্জে মাদকবিরোধী র‍্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত

‘মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়ান, দেশের যুবসমাজকে বাঁচান’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের জামালগঞ্জে মাদকবিরোধী র‍্যালি ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ ট্রাস্ট অব বাংলাদেশ, জামালগঞ্জ উপজেলা শাখা-এর উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো. নুরুল হক। দপ্তর সম্পাদক মো. আতিকুর রহমান আদিলের সঞ্চালনায় বক্তব্য দেন সংগঠনের সহ-সভাপতি রাকেশ তালুকদার রিপন, সাধারণ সম্পাদক মো. মাসুক মিয়া, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সদস্য মো. সবুজ মিয়া, সাহাদাত হোসেন, আব্দুল্লাহ আল মামুনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, উপলার বিভিন্ন হাট-বাজার ও গ্রামাঞ্চলে মাদকের অবাধ বিস্তার উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। মাদকাসক্তদের কারণে সাধারণ মানুষ চুরি, ছিনতাইসহ নানা ধরনের অপরাধের শিকার হচ্ছেন। তারা মাদকের বিস্তার রোধে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর নজরদারি জোরদার করার আহ্বান জানান।

এ সময় বক্তারা অবিলম্বে মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান। অন্যথায় বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলেও তারা হুঁশিয়ারি দেন।

▐ এই সম্পর্কিত আরো

সিলেট ছাত্রদলের কমিটিতে স্থান পেতে একঝাঁক তরুণের দৌঁড়ঝাপ

ধর্মপাশা স্বাস্থ্য কমপ্লেক্সে আহত রোগীর চাপ, বেড না পেয়ে ফ্লোরে চিকিৎসার অপেক্ষা

শ্রীমঙ্গলে কাপড়ের আলনার ড্রয়ারে প্রাণঘাতী পদ্ম গোখরা উদ্ধার

চুনারুঘাটে তাহেরীয়া সুন্নী যুব সংগঠনের কমিটি গঠন নিয়ে মতবিনিময়

সিলেটে পরিবারসহ সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

জামালগঞ্জে ৪ স্টোন ক্রাশারকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা

সিলেট মহানগর মোটরযান চালক দলের পরিচিতি সভা

হবিগঞ্জে ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগ: পুলিশের দুই সদস্য প্রত্যাহার

যুক্তরাষ্ট্রের সঙ্গে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই বাংলাদেশের

জৈন্তাপুরে জঙ্গলে মিলল বিদেশি অস্ত্র ও লুটের গুলি