রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
সিলেট ছাত্রদলের কমিটিতে স্থান পেতে একঝাঁক তরুণের দৌঁড়ঝাপ ধর্মপাশা স্বাস্থ্য কমপ্লেক্সে আহত রোগীর চাপ, বেড না পেয়ে ফ্লোরে চিকিৎসার অপেক্ষা শ্রীমঙ্গলে কাপড়ের আলনার ড্রয়ারে প্রাণঘাতী পদ্ম গোখরা উদ্ধার চুনারুঘাটে তাহেরীয়া সুন্নী যুব সংগঠনের কমিটি গঠন নিয়ে মতবিনিময় সিলেটে পরিবারসহ সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি জামালগঞ্জে ৪ স্টোন ক্রাশারকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা সিলেট মহানগর মোটরযান চালক দলের পরিচিতি সভা হবিগঞ্জে ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগ: পুলিশের দুই সদস্য প্রত্যাহার যুক্তরাষ্ট্রের সঙ্গে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই বাংলাদেশের জৈন্তাপুরে জঙ্গলে মিলল বিদেশি অস্ত্র ও লুটের গুলি
advertisement
সিলেট বিভাগ

জামালগঞ্জে দারুস সুন্নাহ মাদানিয়া মাদরাসায় মাদক, জুয়া ও ইভটিজিংবিরোধী সভা

‘মাদকে না বলি, সুন্দর জীবন গড়ে তুলি’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার দারুস সুন্নাহ মাদানিয়া মাদরাসায় মাদক, জুয়া ও ইভটিজিং প্রতিরোধে এক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে মাদরাসার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আলতাফুর রহমান। মাদরাসার শিক্ষক মাওলানা মাসরুফ আহমদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বন্দে আলী।
এ সময় আরো বক্তব্য দেন জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবিএম মাছুম, শিক্ষার্থী অভিভাবক মো. এফাউল মিয়া, শিক্ষক হাফিজ মাওলানা এহসানুল হক এবং মাওলানা মাহদী হাসানসহ অন্যান্যরা।

প্রধান অতিথির বক্তব্যে ওসি মো. বন্দে আলী বলেন, “উঠতি বয়সে অনেক মেধাবী শিক্ষার্থী মাদকের ভয়াল ছোবলে পড়ে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ নষ্ট করছে। তাই মাদক প্রতিরোধে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সন্তানদের এই মরণনেশা থেকে রক্ষা করতে অভিভাবকদের সর্বদা সচেতন থাকতে হবে।

তিনি আরও বলেন, “মাদক একটি ভয়াবহ সামাজিক ব্যাধি, যা সমাজের তরুণ প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। এ থেকে উত্তরণে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, অভিভাবক ও সমাজের সর্বস্তরের মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। একই সঙ্গে জুয়া ও ইভটিজিংয়ের মতো সামাজিক অপরাধ প্রতিরোধেও সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলা জরুরি।

▐ এই সম্পর্কিত আরো

সিলেট ছাত্রদলের কমিটিতে স্থান পেতে একঝাঁক তরুণের দৌঁড়ঝাপ

ধর্মপাশা স্বাস্থ্য কমপ্লেক্সে আহত রোগীর চাপ, বেড না পেয়ে ফ্লোরে চিকিৎসার অপেক্ষা

শ্রীমঙ্গলে কাপড়ের আলনার ড্রয়ারে প্রাণঘাতী পদ্ম গোখরা উদ্ধার

চুনারুঘাটে তাহেরীয়া সুন্নী যুব সংগঠনের কমিটি গঠন নিয়ে মতবিনিময়

সিলেটে পরিবারসহ সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

জামালগঞ্জে ৪ স্টোন ক্রাশারকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা

সিলেট মহানগর মোটরযান চালক দলের পরিচিতি সভা

হবিগঞ্জে ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগ: পুলিশের দুই সদস্য প্রত্যাহার

যুক্তরাষ্ট্রের সঙ্গে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই বাংলাদেশের

জৈন্তাপুরে জঙ্গলে মিলল বিদেশি অস্ত্র ও লুটের গুলি