সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
বিশ্বনাথে ইসলামী আন্দোলনের উপজেলা ও পৌর শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে কানাইঘাটে ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন মায়ের শেষ বিদায়ে মুকুলের কান্না ছুঁয়ে গেল জানাজায় উপস্থিত সবাইকে আ. লীগ নেতার গাড়িতে ‘লংড্রাইভ করেছেন’ পাটওয়ারী, দাবি রাশেদ খাঁনের শাল্লায় বিএনপি নেতা আলী আমজাদের ইন্তেকাল, নাছির চৌধুরীর শোক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় এমপি মিলনকে ফুলেল শুভেচ্ছা স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস হতে পারে না: রাষ্ট্রপতি চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল: ইসি আনোয়ারুল ইসলাম এমপিওভুক্ত শিক্ষকেরা নির্বাচনে অংশ নিলে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠবে: ইসি ডেঙ্গু প্রতিরোধে জনগণকে সম্পৃক্ত করে পরিচ্ছন্নতা অভিযান জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর
advertisement
সিলেট বিভাগ

বিশ্বনাথের ব্যবসায়ীর ৭ লাখ টাকা চুরি থানায় অভিযোগ

সিলেটের বিশ্বনাথে এক ব্যবসায়ীর বসতঘর থেকে ৭ লাখ ১৭ হাজার টাকা চুরির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী বিশ্বনাথ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। 

অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার বিশ্বনাথ সদর ইউনিয়নের পশ্চিম শ্বাসরাম গ্রামের বাসিন্দা ও ওসমানীনগর উপজেলার কুরুয়া বাজারের ব্যবসায়ী মো. খলিলুর রহমান খলকু (৫৫) ব্যবসার ৭ লাখ ১৭ হাজার টাকা একটি শপিং ব্যাগে রেখে নিজ শয়নকক্ষের পালঙ্কের সাইড বক্সে সংরক্ষণ করেছিলেন।

গত রোববার (৫ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত ৮টার মধ্যে চুরির ঘটনাটি ঘটে।

অভিযোগে প্রকাশঃ একই গ্রামের আলকাছ আলীর ছেলে জয়নাল মিয়া (৩৫) ঘরের জানালা দিয়ে হাত ঢুকিয়ে কৌশলে টাকাভর্তি ব্যাগটি নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় শব্দ পেয়ে খলিলুর রহমানের ছেলে সেখানে গিয়ে বিষয়টি দেখতে পান এবং চিৎকার শুরু করেন। তবে এরই মধ্যে অভিযুক্ত ব্যক্তি টাকার ব্যাগ নিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

পরে মুঠোফোনে খবর পেয়ে খলিলুর রহমান বাড়িতে ফিরে পরিবারের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে বিশ্বনাথ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। 
খলিলুর রহমান বলেন, “আমার বড় ছেলে উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। অনেক কষ্ট করে তার পড়াশোনার খরচের জন্য টাকাগুলো জমিয়েছিলাম। বিশ্ববিদ্যালয়ের অফার লেটারও এসেছে। টাকা জমা দেওয়ার আগেই সব চুরি হয়ে গেল।”

এ বিষয়ে বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মো. মাহবুবুর রহমান সাংবাদিকদের বলেন, “লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই সম্পর্কিত আরো

বিশ্বনাথে ইসলামী আন্দোলনের উপজেলা ও পৌর শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে কানাইঘাটে ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন

মায়ের শেষ বিদায়ে মুকুলের কান্না ছুঁয়ে গেল জানাজায় উপস্থিত সবাইকে

আ. লীগ নেতার গাড়িতে ‘লংড্রাইভ করেছেন’ পাটওয়ারী, দাবি রাশেদ খাঁনের

শাল্লায় বিএনপি নেতা আলী আমজাদের ইন্তেকাল, নাছির চৌধুরীর শোক

সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় এমপি মিলনকে ফুলেল শুভেচ্ছা

স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস হতে পারে না: রাষ্ট্রপতি

চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল: ইসি আনোয়ারুল ইসলাম

এমপিওভুক্ত শিক্ষকেরা নির্বাচনে অংশ নিলে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠবে: ইসি

ডেঙ্গু প্রতিরোধে জনগণকে সম্পৃক্ত করে পরিচ্ছন্নতা অভিযান জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর