রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
বালাগঞ্জে ‘আত্-তাকওয়া প্রকল্প’ পরিদর্শনে যুক্তরাজ্যপ্রবাসী সমাজকর্মীরা বিশ্বনাথে মাইকিং করে দুই গ্রামবাসীর সংঘর্ষ, ইউপি চেয়ারম্যানসহ আহত ৩০ গোলাপগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনের ৬ হত্যা মামলার আসামি গ্রেপ্তার শান্তিগঞ্জে উচ্চশিক্ষার সুযোগ সংকুচিত, নেই গার্লস স্কুল, ডিগ্রি কলেজ ও বিজ্ঞান শাখা কুলাউড়ায় জিয়নকাঠি সাহিত্য সংসদের মতবিনিময় গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচন উপলক্ষে প্রার্থীদের পরিচিতি সভা আহত ২৫ - হবিগঞ্জে সিএনজি-টমটম স্ট্যান্ডের দখল নিয়ে ভয়াবহ সংঘর্ষ মৃত্যুর পরও ঢাকায় জায়গার সংকট, কবর সংরক্ষণে লাখ থেকে কোটি বেলার মামলায় কক্সবাজারের সড়ক প্রকল্প আটকে, বললেন মীর শাহে আলম সিলেট ছাত্রদলের কমিটিতে স্থান পেতে একঝাঁক তরুণের দৌঁড়ঝাপ
advertisement
সিলেট বিভাগ

কুলাউড়া পৌরসভার ৯৮ কোটি ২৮ লাখ টাকার বাজেট ঘোষণা

কুলাউড়া পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯৮ কোটি ২৮ লাখ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। একইসঙ্গে ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেটও উপস্থাপন করা হয়। উন্নয়ন ও নাগরিক সেবার মানোন্নয়নকে অগ্রাধিকার দিয়ে প্রণীত এ বাজেটে রাস্তা ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

সোমবার (৬ জুলাই) বিকেলে কুলাউড়া পৌরসভা মিলনায়তনে সুধীজন ও সাংবাদিকদের উপস্থিতিতে আয়োজিত অনুষ্ঠানে বাজেট ঘোষণা করেন পৌর প্রশাসক ও কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা আক্তার।

অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক কাউন্সিলর জয়নাল আবেদীন বাচ্চু, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্টাচার্য, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. তানজিমুল হাই রাফি, পৌর নির্বাহী কর্মকর্তা শরদিন্দু রায়, নির্বাহী প্রকৌশলী মো. সহিদুল ইসলাম, সহকারী প্রকৌশলী কামরুল হাসান, হিসাবরক্ষণ কর্মকর্তা হিরেন্দ্র চন্দ্র পাল এবং হিসাবরক্ষক (অতিরিক্ত দায়িত্ব) মো. তাজুল ইসলাম।

ঘোষিত বাজেট অনুযায়ী, উন্নয়ন খাতে সম্ভাব্য আয় ধরা হয়েছে ৯০ কোটি ৪৩ লাখ ৪০ হাজার ৬৪২ টাকা এবং রাজস্ব খাতে আয় ধরা হয়েছে ৬ কোটি ১১ লাখ ৪০ হাজার ৬৪২ টাকা। অন্যদিকে উন্নয়নমূলক খাতে ৯২ কোটি ৪৩ লাখ টাকা এবং রাজস্ব খাতে ৫ কোটি ৯৫ লাখ টাকা ব্যয়ের প্রস্তাব রাখা হয়েছে।

বাজেট ঘোষণা শেষে পৌর প্রশাসক সানজিদা আক্তার বলেন, পৌর এলাকার রাস্তা ও ড্রেনেজ ব্যবস্থার ব্যাপক উন্নয়ন করা হবে। নাগরিকদের দীর্ঘদিনের ভোগান্তি কমাতে প্রশাসন সর্বোচ্চ চেষ্টা করবে। উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন এবং পৌরসভার কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনায় তিনি সর্বস্তরের জনগণের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

▐ এই সম্পর্কিত আরো

বালাগঞ্জে ‘আত্-তাকওয়া প্রকল্প’ পরিদর্শনে যুক্তরাজ্যপ্রবাসী সমাজকর্মীরা

বিশ্বনাথে মাইকিং করে দুই গ্রামবাসীর সংঘর্ষ, ইউপি চেয়ারম্যানসহ আহত ৩০

গোলাপগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনের ৬ হত্যা মামলার আসামি গ্রেপ্তার

শান্তিগঞ্জে উচ্চশিক্ষার সুযোগ সংকুচিত, নেই গার্লস স্কুল, ডিগ্রি কলেজ ও বিজ্ঞান শাখা

কুলাউড়ায় জিয়নকাঠি সাহিত্য সংসদের মতবিনিময়

গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচন উপলক্ষে প্রার্থীদের পরিচিতি সভা

আহত ২৫হবিগঞ্জে সিএনজি-টমটম স্ট্যান্ডের দখল নিয়ে ভয়াবহ সংঘর্ষ

মৃত্যুর পরও ঢাকায় জায়গার সংকট, কবর সংরক্ষণে লাখ থেকে কোটি

বেলার মামলায় কক্সবাজারের সড়ক প্রকল্প আটকে, বললেন মীর শাহে আলম

সিলেট ছাত্রদলের কমিটিতে স্থান পেতে একঝাঁক তরুণের দৌঁড়ঝাপ