রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
বালাগঞ্জে ‘আত্-তাকওয়া প্রকল্প’ পরিদর্শনে যুক্তরাজ্যপ্রবাসী সমাজকর্মীরা বিশ্বনাথে মাইকিং করে দুই গ্রামবাসীর সংঘর্ষ, ইউপি চেয়ারম্যানসহ আহত ৩০ গোলাপগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনের ৬ হত্যা মামলার আসামি গ্রেপ্তার শান্তিগঞ্জে উচ্চশিক্ষার সুযোগ সংকুচিত, নেই গার্লস স্কুল, ডিগ্রি কলেজ ও বিজ্ঞান শাখা কুলাউড়ায় জিয়নকাঠি সাহিত্য সংসদের মতবিনিময় গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচন উপলক্ষে প্রার্থীদের পরিচিতি সভা আহত ২৫ - হবিগঞ্জে সিএনজি-টমটম স্ট্যান্ডের দখল নিয়ে ভয়াবহ সংঘর্ষ মৃত্যুর পরও ঢাকায় জায়গার সংকট, কবর সংরক্ষণে লাখ থেকে কোটি বেলার মামলায় কক্সবাজারের সড়ক প্রকল্প আটকে, বললেন মীর শাহে আলম সিলেট ছাত্রদলের কমিটিতে স্থান পেতে একঝাঁক তরুণের দৌঁড়ঝাপ
advertisement
সিলেট বিভাগ

জামালগঞ্জে ডিবির অভিযানে ৫০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেফতার

সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ থানা এলাকায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এক বিশেষ অভিযানে ৫০ (পঞ্চাশ) পিস নিষিদ্ধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ও ডিজিটাল পরিমাপক স্কেলসহ দুই পেশাদার মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে।

গত ০৫ জুলাই ২০২৬ খ্রি. রাত ২২.১০ ঘটিকায় জামালগঞ্জ থানাধীন সাচনা বাজারস্থ সি.এম.বি রোড সিএনজি স্ট্যান্ড সংলগ্ন রুবেল মেকানিক-এর দোকানের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।

​গ্রেফতারকৃত আসামিরা হলেন— ১. মোঃ হযরত আলী (৩০), পিতা- মৃত রঞ্জব আলী, সাং- দুর্লভপুর (ইউপি- জাহাঙ্গীরনগর, থানা ও জেলা- সুনামগঞ্জ) এবং ২. মোঃ নবী হোসেন (৫০), পিতা- মৃত মিরাজ আলী, সাং- লম্বাবাক (ইউপি- জামালগঞ্জ উত্তর, থানা- জামালগঞ্জ)।

​ডিবি পুলিশ সূত্রে জানা যায়, জেলা গোয়েন্দা শাখার এসআই (নিরস্ত্র) মোঃ আব্দুল বাতেন-এর নেতৃত্বে একটি চৌকস দল তাহিরপুর ও জামালগঞ্জ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদ পান যে, সাচনা বাজারে মাদক কেনাবেচা চলছে। উক্ত স্থানে পুলিশ পৌঁছালে আসামিরা কৌশলে পালানোর চেষ্টা করে। পরে সংগীয় ফোর্স ও স্থানীয় সাক্ষীদের সহায়তায় তাদের আটক করা হয়।

​পরবর্তীতে তল্লাশি চালিয়ে আসামি মোঃ হযরত আলীর প্যান্টের পকেট থেকে ১৫ পিস এবং মোঃ নবী হোসেনের লুঙ্গির কুঁচি থেকে ৩৫ পিসসহ সর্বমোট ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজার মূল্য ১৭,৫০০/- টাকা।

​জিজ্ঞাসাবাদে জানা যায়, ধৃত আসামিরা দীর্ঘদিন ধরে সুনামগঞ্জের বিভিন্ন এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে স্থানীয় মাদকসেবীদের নিকট বিক্রি করে আসছিল।

এই ঘটনায় গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির টেবিল ১০(ক) ধারায় জামালগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

▐ এই সম্পর্কিত আরো

বালাগঞ্জে ‘আত্-তাকওয়া প্রকল্প’ পরিদর্শনে যুক্তরাজ্যপ্রবাসী সমাজকর্মীরা

বিশ্বনাথে মাইকিং করে দুই গ্রামবাসীর সংঘর্ষ, ইউপি চেয়ারম্যানসহ আহত ৩০

গোলাপগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনের ৬ হত্যা মামলার আসামি গ্রেপ্তার

শান্তিগঞ্জে উচ্চশিক্ষার সুযোগ সংকুচিত, নেই গার্লস স্কুল, ডিগ্রি কলেজ ও বিজ্ঞান শাখা

কুলাউড়ায় জিয়নকাঠি সাহিত্য সংসদের মতবিনিময়

গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচন উপলক্ষে প্রার্থীদের পরিচিতি সভা

আহত ২৫হবিগঞ্জে সিএনজি-টমটম স্ট্যান্ডের দখল নিয়ে ভয়াবহ সংঘর্ষ

মৃত্যুর পরও ঢাকায় জায়গার সংকট, কবর সংরক্ষণে লাখ থেকে কোটি

বেলার মামলায় কক্সবাজারের সড়ক প্রকল্প আটকে, বললেন মীর শাহে আলম

সিলেট ছাত্রদলের কমিটিতে স্থান পেতে একঝাঁক তরুণের দৌঁড়ঝাপ