সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
বিশ্বনাথে ইসলামী আন্দোলনের উপজেলা ও পৌর শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে কানাইঘাটে ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন মায়ের শেষ বিদায়ে মুকুলের কান্না ছুঁয়ে গেল জানাজায় উপস্থিত সবাইকে আ. লীগ নেতার গাড়িতে ‘লংড্রাইভ করেছেন’ পাটওয়ারী, দাবি রাশেদ খাঁনের শাল্লায় বিএনপি নেতা আলী আমজাদের ইন্তেকাল, নাছির চৌধুরীর শোক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় এমপি মিলনকে ফুলেল শুভেচ্ছা স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস হতে পারে না: রাষ্ট্রপতি চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল: ইসি আনোয়ারুল ইসলাম এমপিওভুক্ত শিক্ষকেরা নির্বাচনে অংশ নিলে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠবে: ইসি ডেঙ্গু প্রতিরোধে জনগণকে সম্পৃক্ত করে পরিচ্ছন্নতা অভিযান জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর
advertisement
সিলেট বিভাগ

‘দেশের অর্থনীতিতে প্রবাসীদের অবদান অপরিসীম’—এমপি এমরান আহমদ চৌধুরী

বিদেশে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের নিরাপত্তা, আইনি সহায়তা ও পুলিশি সেবা আরও সহজলভ্য করতে দেশের উপজেলা পর্যায়ে প্রথমবারের মতো ‘প্রবাসী হেল্প ডেস্ক’ চালু হয়েছে সিলেটের গোলাপগঞ্জ মডেল থানায়। সংশ্লিষ্টরা এ উদ্যোগকে প্রবাসীবান্ধব পুলিশি সেবা নিশ্চিত করার ক্ষেত্রে একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে অভিহিত করেছেন।

রোববার (৫ জুলাই) দুপুরে গোলাপগঞ্জ মডেল থানা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে ফিতা কেটে ‘প্রবাসী হেল্প ডেস্ক’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিলেট-৬ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে এমপি এমরান আহমদ চৌধুরী বলেন, “দেশের অর্থনীতিতে প্রবাসীদের অবদান অপরিসীম। তাদের নানা সমস্যা ও অভিযোগ দ্রুত সমাধানের জন্য স্থানীয় পর্যায়ে এমন একটি সেবা চালু হওয়া অত্যন্ত সময়োপযোগী উদ্যোগ। এই হেল্প ডেস্কের মাধ্যমে প্রবাসী ও তাদের পরিবারের সদস্যরা সহজেই প্রয়োজনীয় পুলিশি সহায়তা ও আইনি পরামর্শ পাবেন।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা পুলিশ সুপার ড. চৌধুরী যাবের সাদেক, অতিরিক্ত পুলিশ সুপার শাহ আলম, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মহি সুন্নাহ চৌধুরী নার্জিস ও গোলাম কবির চৌধুরী শাহিন, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি নোমান উদ্দিন মুরাদ, যুক্তরাজ্য বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এমদাদ হোসেন টিপু, গোলাপগঞ্জ পৌর বিএনপির সভাপতি মশিকুর রহমান মহি, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম এবং গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুল ইসলাম।

এছাড়াও প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রবাসী প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে অংশ নেন।

সিলেট জেলা পুলিশ সুপার ড. চৌধুরী যাবের সাদেক বলেন, ‘প্রবাসী হেল্প ডেস্ক’-এর মাধ্যমে বিদেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশি ও তাদের পরিবারের সদস্যরা অভিযোগ দাখিল, আইনি পরামর্শ গ্রহণ, সাধারণ ডায়েরি (জিডি), মামলা-সংক্রান্ত তথ্যসহ বিভিন্ন পুলিশি সেবা দ্রুত ও সহজে গ্রহণ করতে পারবেন। পাশাপাশি প্রবাসীদের বিভিন্ন সমস্যা সমাধানে স্থানীয় প্রশাসনের সঙ্গে কার্যকর সমন্বয় নিশ্চিত হবে।

দেশের মধ্যে উপজেলা পর্যায়ে প্রথমবারের মতো গোলাপগঞ্জ মডেল থানায় এ সেবা চালু হওয়ায় প্রবাসী ও স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্টদের প্রত্যাশা, এ উদ্যোগ সফল হলে পর্যায়ক্রমে দেশের অন্যান্য উপজেলাতেও ‘প্রবাসী হেল্প ডেস্ক’ চালু করা হবে।

এই সম্পর্কিত আরো

বিশ্বনাথে ইসলামী আন্দোলনের উপজেলা ও পৌর শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে কানাইঘাটে ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন

মায়ের শেষ বিদায়ে মুকুলের কান্না ছুঁয়ে গেল জানাজায় উপস্থিত সবাইকে

আ. লীগ নেতার গাড়িতে ‘লংড্রাইভ করেছেন’ পাটওয়ারী, দাবি রাশেদ খাঁনের

শাল্লায় বিএনপি নেতা আলী আমজাদের ইন্তেকাল, নাছির চৌধুরীর শোক

সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় এমপি মিলনকে ফুলেল শুভেচ্ছা

স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস হতে পারে না: রাষ্ট্রপতি

চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল: ইসি আনোয়ারুল ইসলাম

এমপিওভুক্ত শিক্ষকেরা নির্বাচনে অংশ নিলে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠবে: ইসি

ডেঙ্গু প্রতিরোধে জনগণকে সম্পৃক্ত করে পরিচ্ছন্নতা অভিযান জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর