সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
বিশ্বনাথে ইসলামী আন্দোলনের উপজেলা ও পৌর শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে কানাইঘাটে ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন মায়ের শেষ বিদায়ে মুকুলের কান্না ছুঁয়ে গেল জানাজায় উপস্থিত সবাইকে আ. লীগ নেতার গাড়িতে ‘লংড্রাইভ করেছেন’ পাটওয়ারী, দাবি রাশেদ খাঁনের শাল্লায় বিএনপি নেতা আলী আমজাদের ইন্তেকাল, নাছির চৌধুরীর শোক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় এমপি মিলনকে ফুলেল শুভেচ্ছা স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস হতে পারে না: রাষ্ট্রপতি চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল: ইসি আনোয়ারুল ইসলাম এমপিওভুক্ত শিক্ষকেরা নির্বাচনে অংশ নিলে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠবে: ইসি ডেঙ্গু প্রতিরোধে জনগণকে সম্পৃক্ত করে পরিচ্ছন্নতা অভিযান জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর
advertisement
সিলেট বিভাগ

৯৭ ব্যাচের সংবর্ধনায় প্রবাসী শাহিন ও ফজলু

বালাগঞ্জের ঐতিহ্যবাহী দেওয়ান আব্দুর রহিম দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের এসএসসি ১৯৯৭ ব্যাচের শিক্ষার্থী, যুক্তরাজ্য প্রবাসী শাহিন আহমদের স্বদেশ আগমন এবং অপর সহপাঠী ফজলু মিয়া সংক্ষিপ্ত সফর শেষে যুক্তরাজ্যে প্রত্যাবর্তন উপলক্ষে এক উৎসবমুখর সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৯ জুন) স্থানীয় মোরারবাজারে এসএসসি ১৯৯৭ ব্যাচের বন্ধুদের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দীর্ঘদিন পর প্রিয় সহপাঠী শাহিন আহমদকে কাছে পাওয়া এবং সংক্ষিপ্ত সফর শেষে ফজলু মিয়াকে আবারও যুক্তরাজ্যে বিদায় জানানোর উপলক্ষে ৯৭ ব্যাচের বন্ধুদের মধ্যে আবেগঘন ও আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। অনুষ্ঠানের শুরুতে শাহিন আহমদকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। একই সঙ্গে যুক্তরাজ্যে ফেরার প্রাক্কালে ফজলু মিয়াকেও সহপাঠীদের পক্ষ থেকে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সুদূর প্রবাসে অবস্থান করলেও শাহিন আহমদ ও ফজলু মিয়া সবসময় দেশের মাটি, জন্মভূমি এবং শৈশবের বন্ধুদের প্রতি গভীর ভালোবাসা ও আন্তরিকতা ধরে রেখেছেন। কর্মব্যস্ত জীবনের মাঝেও সহপাঠীদের সঙ্গে তাঁদের নিবিড় সম্পর্ক আজও অটুট রয়েছে। ভবিষ্যতেও এই বন্ধন অক্ষুণ্ন রাখার প্রত্যাশা ব্যক্ত করেন সবাই।

সংবর্ধনা অনুষ্ঠানে এসএসসি ১৯৯৭ ব্যাচের বন্ধুদের মধ্যে উপস্থিত ছিলেন– মো. আলমগীর, তোফায়েল আহমেদ সোহেল, আব্দুল হাদী, আফজল খান, আব্দুল জলিল মখন, শামিম আহমদ, শাহীন চৌধুরী, আব্দুর শহীদ, আক্তার আহমদ, নুরুর রহমান নুনু, সুজন আহমদ, মো. মাসুদ, রিপন চন্দ্র পাল, সাইদুর রহমান, আফজাল আহমদ,  এবং সংবর্ধিত যুক্তরাজ্য প্রবাসী শাহিন আহমদ ও ফজলু মিয়া প্রমুখ।

অনুষ্ঠানে স্কুলজীবনের নানা স্মৃতিচারণের পাশাপাশি প্রবাসী দুই সহপাঠীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও উত্তরোত্তর সাফল্য কামনা করা হয়।

এই সম্পর্কিত আরো

বিশ্বনাথে ইসলামী আন্দোলনের উপজেলা ও পৌর শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে কানাইঘাটে ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন

মায়ের শেষ বিদায়ে মুকুলের কান্না ছুঁয়ে গেল জানাজায় উপস্থিত সবাইকে

আ. লীগ নেতার গাড়িতে ‘লংড্রাইভ করেছেন’ পাটওয়ারী, দাবি রাশেদ খাঁনের

শাল্লায় বিএনপি নেতা আলী আমজাদের ইন্তেকাল, নাছির চৌধুরীর শোক

সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় এমপি মিলনকে ফুলেল শুভেচ্ছা

স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস হতে পারে না: রাষ্ট্রপতি

চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল: ইসি আনোয়ারুল ইসলাম

এমপিওভুক্ত শিক্ষকেরা নির্বাচনে অংশ নিলে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠবে: ইসি

ডেঙ্গু প্রতিরোধে জনগণকে সম্পৃক্ত করে পরিচ্ছন্নতা অভিযান জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর