সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
শিরোনাম
১৮ বছর পর পুলিশের চাকরিতে ফিরলেন আইনুল শাকির কানাইঘাটে বিনামূল্যে চক্ষু শিবির, চিকিৎসা নিলেন সহস্রাধিক রোগী ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৫৭২ ২০২৫-২৬ অর্থবছরে ১২ কোটি ৬৩ লাখ ডলারের ফল রপ্তানি হয়েছে: বাণিজ্যমন্ত্রী মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার পুনর্বিচারের সুযোগ নেই: চিফ প্রসিকিউটর দক্ষিণ সুরমায় ৫৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার প্রধানমন্ত্রীর কপ-৩১ অংশগ্রহণ অত্যন্ত সফল: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বানিয়াচংয়ে পুলিশ পরিচয়ে প্রবাসীর বাড়িতে ডাকাতি, ১৬ ভরি স্বর্ণ ও ১০ লাখ টাকা লুট কুলাউড়ায় ৪৩ জনের বিরুদ্ধে বিস্ফোরক মামলা, সামাজিক মাধ্যমে গুজব! শাল্লায় কৃষকের ৬৪৪ বস্তা সার কালোবাজারে বিক্রি করে দিলেন নিষিদ্ধ যুবলীগ নেতা
advertisement
সিলেট বিভাগ

সিলেটে নিরাপত্তা নিয়ে যা জানালেন পুলিশ কমিশনার

আসন্ন ঈদে নগরবাসীর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর পদক্ষেপ নিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)।

মঙ্গলবার (২৬ মে) বিকালে সিলেটের ঐতিহ্যবাহী শাহী ঈদগাহ মাঠ পরিদর্শন শেষে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী এই তথ্য নিশ্চিত করেন। 

পুলিশ কমিশনার বলেন, ‘আসন্ন ঈদে নগরবাসীর নিরাপত্তার জন্য যত ধরনের ব্যবস্থা নেওয়া দরকার, সব নেওয়া হয়েছে। মহানগরীর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এসএমপি পুলিশ স্পেশাল মোটরসাইকেল পেট্রোল চালু করেছে। বর্তমানে মহানগরীতে নিয়মিত টহল টিম রয়েছে ৪০টি। বর্তমান সময়ের প্রেক্ষাপট বিবেচনা করে রাতের জন্য আরও টহল টিম বাড়ানো হয়েছে।’

তিনি আরও বলেন, মহানগরীতে আসন্ন ঈদের কেনাকাটায় এবং পশুর হাটসহ সবস্থানে জনসাধারণকে নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ।’

মহানগরীর বিভিন্ন স্থানে ঈদের জামায়াতের কথা উল্লেখ করে তিনি আরও বলেন, ‘সিলেট মহানগরীর বিভিন্ন এলাকা মিলে মোট ৭৮টি এলাকায় ঈদের জামায়াত অনুষ্ঠিত হবে। তবে, প্রধান জামায়াত অনুষ্ঠিত হবে মহানগরীর শাহী ঈদগাহ ময়দানে।

অন্যান্য বছরের মতোও এইবছরও জামায়াতের ময়দানগুলোতে কড়া নিরাপত্তা ব্যবস্থা থাকবে। পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকের পুলিশ, গোয়েন্দা পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিটের কড়া নজরদারি থাকবে।’

▐ এই সম্পর্কিত আরো

১৮ বছর পর পুলিশের চাকরিতে ফিরলেন আইনুল শাকির

কানাইঘাটে বিনামূল্যে চক্ষু শিবির, চিকিৎসা নিলেন সহস্রাধিক রোগী

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৫৭২

২০২৫-২৬ অর্থবছরে ১২ কোটি ৬৩ লাখ ডলারের ফল রপ্তানি হয়েছে: বাণিজ্যমন্ত্রী

মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার পুনর্বিচারের সুযোগ নেই: চিফ প্রসিকিউটর

দক্ষিণ সুরমায় ৫৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

প্রধানমন্ত্রীর কপ-৩১ অংশগ্রহণ অত্যন্ত সফল: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বানিয়াচংয়ে পুলিশ পরিচয়ে প্রবাসীর বাড়িতে ডাকাতি, ১৬ ভরি স্বর্ণ ও ১০ লাখ টাকা লুট

কুলাউড়ায় ৪৩ জনের বিরুদ্ধে বিস্ফোরক মামলা, সামাজিক মাধ্যমে গুজব!

শাল্লায় কৃষকের ৬৪৪ বস্তা সার কালোবাজারে বিক্রি করে দিলেন নিষিদ্ধ যুবলীগ নেতা