মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
কানাইঘাটে লক্ষীপ্রসাদ পূর্ব ইউপি জাসাসের পরিচিতি সভা ধর্মপাশা বাজারের নদীর পাড়ে ময়লার স্তূপ, ব্যবস্থাপনার উদ্যোগের আশ্বাস ইউএনওর ‘নৈরাজ্য সৃষ্টি করলে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে’—শান্তিগঞ্জে এমপি কয়ছর লন্ডনের বাঙালি পাড়ায় পরিচিত মুখ শারমিন আহমেদ বিথী চুনারুঘাটে বালুমহালের সীমানার বাইরে বালু উত্তোলন, লাখ টাকা জরিমানা ধর্মপাশায় ৮ পিস ইয়াবাসহ দুই যুবক আটক বিশ্বনাথে সংঘর্ষের পর পুরুষশূন্য দুই গ্রাম, আটক ২ কানাইঘাটে জেলা যুবদলকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল বায়ুদূষণ ও তামাক নিয়ন্ত্রণে জোর দিলেন বিশেষজ্ঞরা সাইবার সুরক্ষা আইনকে কোনোভাবেই নিপীড়নমূলক হতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
advertisement
সিলেট বিভাগ

প্রাথমিক শিক্ষা পদকে মনোনীত কুদ্দুছ: শিক্ষাক্ষেত্রে অনুকরণীয় দৃষ্টান্ত

গোলাপগঞ্জ উপজেলার বুধবারিবাজার ইউনিয়নের ১নং ওয়ার্ডের কটলীপাড়া কোনাগ্রাম (কে.কে) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও স্কাউট ব্যক্তিত্ব মোহাম্মদ আব্দুল কুদ্দুছ জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ এর অংশ হিসেবে উপজেলা পর্যায়ে মনোনীত হয়েছেন।

তিনি কুশিয়ারা জনপদের বাদেপাশা ইউনিয়নের নোয়াই গ্রামের মরহুম হাজী আপ্তাব আলী ও মরহুমা মুলকজান বেগমের দ্বিতীয় সন্তান। দীর্ঘদিন ধরে কে.কে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দক্ষ শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করার পাশাপাশি তিনি স্কাউটিং কার্যক্রমের মাধ্যমে কোমলমতি শিক্ষার্থীদের নৈতিক, মানবিক ও নেতৃত্ব গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন।

বর্তমানে তিনি উপজেলা স্কাউটসের যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। স্কাউটিংয়ে তাঁর অবদানের স্বীকৃতিস্বরূপ চলতি বছরে তিনি প্রাথমিক শিক্ষা পদকের জন্য মনোনীত হন, যা তাঁর কর্মনিষ্ঠা ও সেবামূলক মনোভাবের স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে।

স্কাউটিং জীবনে তিনি একাধিক প্রশিক্ষণ সম্পন্ন করেছেন। এর মধ্যে রয়েছে—২০১৮ সালে ১৬৪তম কাব স্কাউট ইউনিট লিডার ওরিয়েন্টেশন এবং ১৪৭তম কাব স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স, ২০২০ সালে ৪০৭তম অ্যাডভান্স ও স্কিল কোর্স। পরবর্তীতে বাংলাদেশ স্কাউটসের জাতীয় সদর দপ্তর থেকে তিনি “উড ব্যাজ” অর্জন করেন।

শিক্ষকতার পাশাপাশি মোহাম্মদ আব্দুল কুদ্দুছ একজন লেখক, স্কাউট ব্যক্তিত্ব ও কন্টেন্ট ক্রিয়েটর হিসেবেও পরিচিত। তিনি প্রশিক্ষণপ্রাপ্ত গ্রাম ডাক্তার, ওয়ার্ডপ্রেস ও ব্রিটিশ কাউন্সিল থেকে প্রশিক্ষণপ্রাপ্ত ফটোগ্রাফার এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড থেকে প্রশিক্ষণপ্রাপ্ত ভূমি সার্ভেয়ার হিসেবেও দক্ষতা অর্জন করেছেন।

এছাড়া তিনি দীর্ঘদিন গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি ও যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০২৪ সালেও তিনি উপজেলা পর্যায়ে “শ্রেষ্ঠ ক্লাব শিক্ষক” হিসেবে স্বীকৃতি লাভ করেন।

শিক্ষা, স্কাউটিং ও সৃজনশীল কর্মকাণ্ডে তাঁর নিরলস প্রচেষ্টা স্থানীয় সমাজে অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে উঠেছে। তিনি জেলা পর্যায়ে শ্রেষ্ঠ নির্বাচিত হওয়ার আশায় সকলের কাছে দোয়া চেয়েছেন।

▐ এই সম্পর্কিত আরো

কানাইঘাটে লক্ষীপ্রসাদ পূর্ব ইউপি জাসাসের পরিচিতি সভা

ধর্মপাশা বাজারের নদীর পাড়ে ময়লার স্তূপ, ব্যবস্থাপনার উদ্যোগের আশ্বাস ইউএনওর

‘নৈরাজ্য সৃষ্টি করলে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে’—শান্তিগঞ্জে এমপি কয়ছর

লন্ডনের বাঙালি পাড়ায় পরিচিত মুখ শারমিন আহমেদ বিথী

চুনারুঘাটে বালুমহালের সীমানার বাইরে বালু উত্তোলন, লাখ টাকা জরিমানা

ধর্মপাশায় ৮ পিস ইয়াবাসহ দুই যুবক আটক

বিশ্বনাথে সংঘর্ষের পর পুরুষশূন্য দুই গ্রাম, আটক ২

কানাইঘাটে জেলা যুবদলকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল

বায়ুদূষণ ও তামাক নিয়ন্ত্রণে জোর দিলেন বিশেষজ্ঞরা

সাইবার সুরক্ষা আইনকে কোনোভাবেই নিপীড়নমূলক হতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী