মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
কানাইঘাটে লক্ষীপ্রসাদ পূর্ব ইউপি জাসাসের পরিচিতি সভা ধর্মপাশা বাজারের নদীর পাড়ে ময়লার স্তূপ, ব্যবস্থাপনার উদ্যোগের আশ্বাস ইউএনওর ‘নৈরাজ্য সৃষ্টি করলে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে’—শান্তিগঞ্জে এমপি কয়ছর লন্ডনের বাঙালি পাড়ায় পরিচিত মুখ শারমিন আহমেদ বিথী চুনারুঘাটে বালুমহালের সীমানার বাইরে বালু উত্তোলন, লাখ টাকা জরিমানা ধর্মপাশায় ৮ পিস ইয়াবাসহ দুই যুবক আটক বিশ্বনাথে সংঘর্ষের পর পুরুষশূন্য দুই গ্রাম, আটক ২ কানাইঘাটে জেলা যুবদলকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল বায়ুদূষণ ও তামাক নিয়ন্ত্রণে জোর দিলেন বিশেষজ্ঞরা সাইবার সুরক্ষা আইনকে কোনোভাবেই নিপীড়নমূলক হতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
advertisement
সিলেট বিভাগ

শ্রীমঙ্গলে মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মাদক ব্যবসা ও চাঁদাবাজির বিরুদ্ধে সোচ্চার হওয়ায় এক নাগরিক নেতা ও ব্যবসায়ীকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিজের এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন শ্রীমঙ্গল উপজেলা নাগরিক পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি মোছাব্বির আল মাসুদ।

রবিবার (১৭ মে) দুপুরে শ্রীমঙ্গল শহরের একটি স্থানীয় রেস্তোরাঁয় আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ ও আশঙ্কার কথা জানান।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠকালে মোছাব্বির আল মাসুদ অভিযোগ করেন, এলাকায় মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় একটি প্রভাবশালী চক্র তার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তিনি সুনির্দিষ্টভাবে দাবি করেন, চিহ্নিত মাদক ব্যবসায়ী আলামিন, রুবেল, চায়না রিপনসহ তাদের সহযোগীরা তাকে হত্যার পরিকল্পনা করছে। এমনকি বর্তমানে কারাগারে থাকা রুহেল ও আলামিনের পক্ষে নুরে আলম, শামীম ও ফয়েজ ফারুক নামের তিন ব্যক্তিকে তাকে দমনের জন্য ভাড়া করা হয়েছে বলেও তিনি অভিযোগ তোলেন।

হুমকির পাশাপাশি চাঁদাবাজির বিবরণ দিয়ে এই নাগরিক নেতা আরও বলেন, "সম্প্রতি আমি লেবু বাজার এলাকায় পরিবহন ব্যবসা শুরু করার পর চাঁদা দিতে অস্বীকৃতি জানালে আমার ব্যবসায় ব্যবহৃত গাড়ি আটকে জোরপূর্বক চাঁদা আদায় করা হয়।" তিনি জানান, তার এক কর্মচারীর কাছ থেকে নুরে আলম, শামীম ও ফয়েজ ফারুক জোরপূর্বক ৪ হাজার ৩০০ টাকা ছিনিয়ে নেয়। একই চক্র অন্য এক ব্যবসায়ীকেও ব্যবসা বন্ধের হুমকি দিয়েছে বলে সংবাদ সম্মেলনে দাবি করা হয়।

নিরাপত্তাহীনতার কথা উল্লেখ করে মোছাব্বির আল মাসুদ বলেন, মাদক ব্যবসায়ী ও তাদের সুবিধাভোগীরা আমাকে ভয়ভীতি প্রদর্শনসহ বিভিন্ন অপচেষ্টায় লিপ্ত রয়েছে। আমি এখন নিজের জীবন, ব্যবসা ও পরিবারের সুরক্ষা নিয়ে চরম শঙ্কিত।

সংবাদ সম্মেলন থেকে তিনি প্রশাসনের কাছে এই চক্রের বিরুদ্ধে সুষ্ঠু তদন্তের মাধ্যমে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ এবং তার ব্যক্তিগত ও ব্যবসায়িক নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানান।

▐ এই সম্পর্কিত আরো

কানাইঘাটে লক্ষীপ্রসাদ পূর্ব ইউপি জাসাসের পরিচিতি সভা

ধর্মপাশা বাজারের নদীর পাড়ে ময়লার স্তূপ, ব্যবস্থাপনার উদ্যোগের আশ্বাস ইউএনওর

‘নৈরাজ্য সৃষ্টি করলে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে’—শান্তিগঞ্জে এমপি কয়ছর

লন্ডনের বাঙালি পাড়ায় পরিচিত মুখ শারমিন আহমেদ বিথী

চুনারুঘাটে বালুমহালের সীমানার বাইরে বালু উত্তোলন, লাখ টাকা জরিমানা

ধর্মপাশায় ৮ পিস ইয়াবাসহ দুই যুবক আটক

বিশ্বনাথে সংঘর্ষের পর পুরুষশূন্য দুই গ্রাম, আটক ২

কানাইঘাটে জেলা যুবদলকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল

বায়ুদূষণ ও তামাক নিয়ন্ত্রণে জোর দিলেন বিশেষজ্ঞরা

সাইবার সুরক্ষা আইনকে কোনোভাবেই নিপীড়নমূলক হতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী