মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

জামালগঞ্জে তৌহিদী জনতার বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

ভারতে মুসলমানদের ওপর নির্যাতন ও নিপীড়নের প্রতিবাদে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা-এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মে) উপজেলার সাচনা বাজার এলাকায় সর্বস্তরের ‘তৌহিদী জনতা’র উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। পরে সাচনা বাজার সড়কে বিক্ষোভ মিছিল শেষে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন মাওলানা শায়েক নুরুল ইসলাম শান্তিপুরী এবং সঞ্চালনা করেন মাওলানা সাজিদ বিন ইউনুস।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কাজী রশিদ আহমেদ। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামি আন্দোলন বাংলাদেশ-এর সহ-সভাপতি হাফেজ মাওলানা মফিজুর রহমান আলাল, খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আলী আকবর, জমিয়ত ওলামায়ে ইসলাম উপজেলা সভাপতি মাওলানা আব্দুল গফ্ফার এবং সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মু. রশিদ আহমেদ।

এছাড়াও বক্তব্য দেন ইসলামি আন্দোলনের উপজেলা সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা কামাল হোসেন, বাংলাদেশ খেলাফত মজলিস-এর উপদেষ্টা মাস্টার কারী আবুল কালাম এবং সাচনা বাজার মাদ্রাসার শিক্ষক মাওলানা এমদাদুল হক।

সমাবেশে বক্তারা বলেন, ভারতে মুসলমানদের ওপর বর্বরোচিত নির্যাতন ও নিপীড়ন বিশ্ব মানবতার জন্য লজ্জাজনক। তারা অবিলম্বে ইসলামোফোবিয়া বন্ধ এবং মুসলমানদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান।

বিক্ষোভ মিছিলে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন। তারা বিভিন্ন প্ল্যাকার্ড ও ফেস্টুন প্রদর্শনের মাধ্যমে প্রতিবাদ জানান।

সমাবেশ শেষে মুসলিম উম্মাহর শান্তি, নিরাপত্তা ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

এই সম্পর্কিত আরো